এসএসসি ২০২৬ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (সিলেট বোর্ড)

SSC 2026 Sylhet Board Bangla 2nd Paper Question & Solution

এসএসসি ২০২৬ সিলেট বোর্ড বাংলা ২য় পত্র প্রশ্নের বহুনির্বাচনি ও রচনামূলক অংশের টেক্সট একসাথে।

সিলেট বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময় : ৩০ মিনিট পূর্ণমান ৩০

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।

১। জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?

(ক) দুই প্রকার

তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

২। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্ প্রত্যঙ্গ কোনটি?

(ক) জিভের সামনের অংশ

(খ) জিভের পেছনের অংশ

জিভের ডগা

(ঘ) দন্তমূল

৩। ‘নামাজ’ কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি

(খ) আরবি

ফারসি

(ঘ) দেশি

৪। এই পুকুরের পানি ঘোলা, এখানে ‘ঘোলা’ কোন বিশেষণ?

(ক) অবস্থাবাচক বিশেষণ

(খ) ভাববাচক বিশেষণ

(গ) গুণবাচক বিশেষণ

বিধেয় বিশেষণ

৫। ‘নিখাদ’ শব্দের ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

নেই অর্থে

(খ) উত্তম অর্থে

(গ) গতি অর্থে

(৬) নিশ্চয় অর্থে

৬। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?

(ক) মা আমাকে ডাকছেন

(খ) শিশুটি ফুটপাতে ঘুমাচ্ছে

(গ) আমি একটি চিঠি লিখছি

(ঘ) সে গল্পের বই পড়ছে

উত্তর : খ

৭। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) মনমাঝি

(খ) অরুণরাঙা

(গ) কাজলকালো

(খ) চন্দ্রমুখ

উত্তর : ঘ

৮। যদি রোদ ওঠে তবে রওনা দেবো -বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

(ক) সাধারণ যোজক

(খ) বিকল্প যোজক

(গ) সাপেক্ষ যোজক

(ঘ) বিরোধ যোজক

উত্তর : গ

৯। নিচের কোনটি সঠিক?

(ক) ষ্ণ = ষ্ + ঞ

(খ) হ্ম = হ্ + ম

(গ) হ্ন = হ্ + ণ

(ঘ) ঞ্জ = ঞ্ + গ

উত্তর : খ

১০। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, তাকে কী বলে?

(ক) বহুব্রীহি সমাস

(খ) কর্মধারয় সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বিগু সমাস

উত্তর : ক

১১। ‘বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

(ক) প্রত্যক্ষ

(খ) পরোক্ষ

(গ) গৌণ

(ঘ) মুখ্য

উত্তর : ঘ

১২। প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?

(ক) গেঁয়ো

(খ) কানাই

(গ) চোরা

(ঘ) বেতো

উত্তর : গ

১৩। ‘মরি তো মরব’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) পদাণু ক্রিয়াবিশেষণ

(খ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ

(গ) ধরনবাচক ক্রিয়াবিশেষণ

(ঘ) কালবাচক ক্রিয়াবিশেষণ

উত্তর : ক

১৪। ‘পবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

(ক) গরু সম্পর্কিত

(খ) গরুর চোখ

(গ) জানালা

(ঘ) গাধা

উত্তর : খ

১৫। পদ্ম এর সঠিক উচ্চারণ কোনটি?

(ক) পদ্য

(খ) পদ্‌মো

(গ) পদ্ দোঁ

(ঘ) পোদ্ দো

উত্তর : গ

১৬। পদের লগ্নক কত ধরনের?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর : গ

১৭। ‘বিচ্ছেদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) সন্ধি

(খ) অবিচ্ছেদ

(গ) বিভক্ত

(ঘ) দ্বন্দ্ব

উত্তর : ক

১৮। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, এগুলোকে কী বলে?

(ক) প্রবাদ

(খ) প্রতিশব্দ

(গ) শব্দদ্বৈত

(ঘ) শব্দজোড়

উত্তর : ঘ

১৯। আত্মবাচক সর্বনাম নিচের কোনটি?

(ক) একজন

(খ) সবাই

(গ) নিজে

(ঘ) নিজেরা নিজেরা

উত্তর : গ

২০। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

(ক) কার কাছে গেলে জানা যাবে

(খ) বহুদিন ধরে অপেক্ষা করে আছি

(গ) মাথার উপরে নীল আকাশ

(ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না

উত্তর : খ

২১। পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) অদ্রি

(খ) চিকুর

(গ) জীমূত

(ঘ) মহী

উত্তর : ক

২২। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর : ক

২৩। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

(৩) জনতা

(খ) ভোজন

(গ) লবণ

(ঘ) সরলতা

উত্তর : ঘ

২৪। ‘যা দমন করা কষ্টকর’-এক কথায় কী বলে?

(ক) অদম্য

(খ) দুর্দমনীয়

(গ) দুর্ণিবার

(ঘ) দুর্দম

উত্তর : খ

২৫। কোনটি পর্তুগিজ শব্দ?

(ক) রেস্তোরা

(খ) আদালত

(গ) আলমারি

(ঘ) কারখানা

উত্তর : গ

২৬। ‘অশক্ত ও ‘অসক্ত’ শব্দজোড়-এর অর্থ যথাক্রমে-

(ক) অক্ষম ও নির্লিপ্ত

(খ) অন্যায় ও কথিত

(গ) কীর্তি ও মনোযোগ

(ঘ) অক্ষম ও অসীম

উত্তর : ক

২৭। ‘সুযোগ সন্ধানী’ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে?

(ক) গভীর জলের মাছ

(খ) এক ঢিলে দুই পাখি

(গ) ভিজে বিড়াল

(ঘ) তীর্থের কাক

উত্তর : ঘ

২৮। ‘পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে’-প্রবচনটির অর্থ কী?

(ক) সুদিন হঠাৎ করে আসা

(খ) বিপদে পড়ে কাজ করা

(গ) ভদ্রলোকদের সহচর্য পাওয়া

(ঘ) মোঘলদের সাথে খানা খাওয়া

উত্তর : খ

২৯। ‘আহা। বেচারার এত কষ্ট’ বাক্যটিতে ‘আহা’ কোন ধরনের আবেগ?

(ক) আতঙ্ক আবেগ

(খ) বিরক্তি আবেগ

(গ) করুণা আবেগ

(খ) অলংকার আবেগ

উত্তর : গ

৩০। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?

(ক) বর্গ

(খ) উদ্দেশ্য

(গ) বিধেয়

(ঘ) প্রত্যয়

উত্তর : ক

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top