এসএসসি ২০২৬ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)

SSC 2026 Dinajpur Board Bangla 2nd Paper Question & Solution

এসএসসি ২০২৬ দিনাজপুর বোর্ড বাংলা ২য় পত্র প্রশ্নের বহুনির্বাচনি ও রচনামূলক অংশের টেক্সট একসাথে।

দিনাজপুর ২০২৬
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময় : ৩০ মিনিট পূর্ণমান ৩০

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। ‘আমি সকাল থেকে বসে আছি’-এই বাক্যে কোন ধরনের বর্ণের প্রয়োগ রয়েছে?

(ক) বিশেষ্য

(খ) ক্রিয়াবিশেষণ

(গ) বিশেষণ

(ঘ) ক্রিয়া

উত্তর : খ

২। ‘সুমন গাছতলায় বসে বই পড়ছে’-এখানে ‘বই’ হলো-

(ক) উদ্দেশ্যের প্রসারক

(খ) বিধেয়ের প্রসারক

(গ) বিষেয়ের ক্রিয়া

(ঘ) বিধেয়ের পূরক

উত্তর : ঘ

৩। “বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে”-এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?

(ক) যৌগিক

(খ) জটিল

(গ) সরল

(ঘ) মিশ্র

উত্তর : ক

৪। ‘অন্ন’ শব্দের দ্বারা ভাত বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থপ্রসার

(খ) অর্থ-বদল

(গ) অর্থসংকোচ

(ঘ) অর্থের উন্নতি

উত্তর : গ

৫) ‘নাছোড়বান্দা’ অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

(ক) ঠোঁট কাটা

(খ) চিনে জোঁক

(গ) চশমখোর

(ঘ) চুনোপুঁটি

উত্তর : খ

৬। ‘গৃহ’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

(ক) নভ

(খ) নয়ন

(গ) বিধু

(ঘ) নিলয়

উত্তর : ঘ

৭। ‘আশা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) নিরাশা

(খ) হতাশা

(গ) প্রত্যাশা

(ঘ) প্রশংসা

উত্তর : ক

৮। ‘প্রকার’ শব্দের অর্থ ‘রকম’ হলে ‘প্রাকার’ শব্দের অর্থ কী?

(ক) যথার্থ

(খ) পবিত্র

(গ) দেয়াল

(ঘ) স্বাভাবিক

উত্তর : গ

৯। ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) প্রতীচ্য

(খ) প্রতীচী

(গ) প্রাচ্য

(ঘ) পাশ্চাত্য

উত্তর : খ

১০. ‘সুসময়ের বন্ধু’ কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে?

(ক) মণিকাঞ্চন যোগ

(খ) মানিকজোড়

(গ) অমাবস্যার চাঁদ

(ঘ) দুধের মাছি

উত্তর : ঘ

১১। অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?

(ক) সিদ্ধান্ত আবেগ

(খ) অলংকার আবেগ

(গ) বিস্ময় আবেগ

(ঘ) সম্বোধন আবেগ

উত্তর : ক

১২। কোন বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়?

(ক) তৃতীয়

(খ) দ্বিতীয়

(গ) প্রথম

(ঘ) রেখা

উত্তর : ক

১৩। ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?

(ক) ক্+ম

(খ) হ্+ন

(গ) হ্ +ম

(ঘ) ক্+ষ

উত্তর : গ

১৪। ‘ঔ বর্ণের মধ্যে কোন কোন ধধ্বনি আছে?

(ক) ও+ই

(খ) ও+উ্

(গ) ও+অ

(ঘ) অ+ও

উত্তর : খ

১৫। ‘হাতি’ শব্দের ‘হ’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?

(ক) দন্ত্য

(খ) দন্তমূলীয়

(গ) কণ্ঠ্য

(ঘ) কণ্ঠনালীয়

উত্তর : ঘ

১৬। কোনগুলো শিস ধ্বনি?

(ক) স. শ

(খ) স, হ

(গ) ষ, শ

(ঘ) স, ষ

উত্তর : ক

১৭। ‘পক্ষ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

(ক) ফক্ খ

(খ) পখ্ ক

(গ) পোক্ খো

(ঘ) পক্ খো

উত্তর : গ

১৮। কোনটি নাম প্রকৃতির উদাহরণ?

(ক) কর

(খ) যা

(গ) চল

(ঘ) মা

উত্তর : ঘ

১৯। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

(ক) প্রায়

(খ) অর্ধেক

(গ) সম্পূর্ণ

(ঘ) অল্প

উত্তর : খ

২০। ‘বৃহৎ’ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

(ক) বেতো

(খ) জেঠামি

(গ) ডিঙা

(ঘ) বাথা

উত্তর : গ

২১। ‘চন্দ্রমুখ’ কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) উপমিত

(খ) উপমান

(গ) রূপক

(ঘ) দ্বিগু

উত্তর : ক

২২। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

(ক) রাজপথ

(খ) গাহপাকা

(গ) তেলেভাজা

(ঘ) চিনিপাতা

উত্তর : গ

২৩। ‘চশমা’ কোন বিদেশি ভাষা থেকে আগত শব্দ?

(ক) ফরাসি

(খ) ফারসি

(গ) আরবি

(ঘ) তুর্কি

উত্তর : খ

২৪। ‘সাগর’ কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?

(ক) নাম

(খ) বস্তু

(গ) সমষ্টি

(ঘ) জাতি

উত্তর : ঘ

২৫। ‘একজন এসে খবরটা দেয়’-এই বাক্যে ‘একজন’ কোন শ্রেণির সর্বনাম?

(ক) অনির্দিষ্ট

(খ) নির্দেশক

(গ) আত্মবাচক

(ঘ) ব্যক্তিবাচক

উত্তর : ক

২৬। পূরণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

(ক) অনেক

(খ) তিন

(গ) তৃতীয়

(ঘ) সেই

উত্তর : গ

২৭। ‘সে গান করে আনন্দ পায়’ এই বাক্যে ‘করে’ কোন ধরনের অসমাপিকা ক্রিয়া?

(ক) ভাবী

(খ) ভূত

(গ) শর্ত

(ঘ) সাধারণ

উত্তর : খ

২৮। ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) কালবাচক

(খ) স্থানবাচক

(গ) নেতিবাচক

(ঘ) ধরনবাচক

উত্তর : ঘ

২৯। নিচের কোনগুলো অনুসর্গের উদাহরণ?

(ক) বিনা, পানে

(খ) আপন, তুমি

(গ) বলে, কয়ে

(ঘ) জোরে, আস্তে

উত্তর : ক

৩০। ‘তার মঙ্গল হোক’-এটি কোন ধরনের অনুজ্ঞাবাচক বাক্য?

(ক) আদেশ

(খ) নিষেধ

(গ) প্রার্থনা

(ঘ) অনুরোধ

উত্তর : গ

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ২০২৬ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (ময়মনসিংহ বোর্ড)

[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী।]

বাংলা ২য় পত্র
বিষয় কোড: ১০২
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান ৭০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

বাংলা দ্বিতীয় পত্র
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top