SSC 2026 Mymensingh Board Bangla 2nd Paper Question & Solution
এসএসসি ২০২৬ ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র প্রশ্নের বহুনির্বাচনি ও রচনামূলক অংশের টেক্সট ও মূল প্রশ্নের পিডিএফ একসাথে।
ময়মনসিংহ বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময় : ৩০ মিনিট পূর্ণমান ৩০
বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে কোন ক্রিয়া বলে?
(ক) যৌগিক
(খ) সংযোগ
(গ) প্রযোজক
(ঘ) সরল
উত্তর : গ
২। নিচের কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ?
(ক) খুব যে বলেছিলেন আসবেন।
(খ) যথাসময়ে তিনি উপস্থিত হয়েছেন।
(গ) সে এখন যাবে না।
(ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।
উত্তর : ঘ
৩। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
(ক) সবার উপরে নীল আকাশ।
(খ) ভালো করে খেয়ে নাও।
(গ) কার কাছে গেলে জানা যাবে?
(ঘ) কোন পর্যন্ত পড়েছ?
উত্তর : খ
৪। নিচের কোনটি অনুসর্গের উদাহরণ?
(ক) বরাবর
(খ) পাতি
(গ) অভি
(ঘ) অনু
উত্তর : ক
৫। কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?
(ক) বিরোধ
(খ) কারণ
(গ) সাপেক্ষ
(ঘ) বিকল্প
উত্তর : গ
৬। “বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।” বাক্যটিতে ‘তাই’ শব্দটি কোন যোজক নির্দেশ করে?
(ক) সাধারণ
(খ) সাপেক্ষ
(গ) বিরোধ
(ঘ) কারণ
উত্তর : ঘ
৭। অলংকার আবেগের উদাহরণ নিচের কোনটি?
(ক) আহা! বেচারার এত কষ্ট।
(খ) যাকগে, ওসব কথা থাক।
(গ) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
(ঘ)। ছি ছি! এসব কথা বলো না।
উত্তর : খ
৮। বাক্যের একক হলো-
(ক) পদ
(খ) পদক্রম
(গ) শব্দ
(ঘ) ধ্বনি
উত্তর : ক
৯। “রাশেদ ও পপি ভাত খায়।” বাক্যটিতে ‘ও’ হলো-
(ক) অনুসর্গ
(খ) বিভক্তি
(গ) নির্দেশক
(ঘ) যোজক
উত্তর : ঘ
১০। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
(ক) জগতে অসম্ভব বলে কিছু নেই।
(খ) তুমি আসবে বলে আমি অপেক্ষায় আছি।
(গ) ছেলেটি গরিব কিন্তু সৎ।
(ঘ) সবাই যেন সভায় হাজির থাকে।
উত্তর : গ
১১। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?
(ক) বিশেষণ
(খ) বিশেষ্য
(গ) ক্রিয়া বিশেষণ
(ঘ) ক্রিয়া
উত্তর : খ
১২। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
(ক) পূরক
(খ) প্রসারক
(গ) বিধেয়
(ঘ) উদ্দেশ্য
উত্তর : ক
১৩. নিচের কোনটি সমাপিকা ক্রিয়া
(ক) হেসে
(খ) খেয়ে
(গ) করব
(ঘ) করিয়ে
উত্তর : গ
১৪। ‘অন্ন’ শব্দের দ্বারা ভাত বোঝালে তাতে অর্থের কী পরিবর্তন হয়?
(ক) অর্থ প্রসার
(খ) অর্থ সংকোচ
(গ) অর্থের অবনতি
(ঘ) অর্থের উন্নতি
উত্তর : খ
১৫। “সফলতা লাভ” অর্থটি নিচের কোন বাগধারার মধ্যে রয়েছে?
(ক) অদৃষ্টের পরিহাস
(খ) তীর্থের কাক
(গ) কাঁচা পয়সা
(ঘ) কিস্তিমাত করা
উত্তর : ঘ
১৬। ‘বংশ’ শব্দটি কোন শব্দের প্রতিশব্দ?
(ক) কুল
(খ) কুল
(গ) পুলিন
(ঘ) কুলীন
উত্তর : ক
১৭। মিলন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) বিচ্ছিন্ন
(খ) বিচ্ছেদ
(গ) বিভেদ
(ঘ) বিরহ
উত্তর : ঘ
১৮। যুক্ত বর্ণ কয় রকম হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : ক
১৯। ‘চাই’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
(ক) আউ
(খ) অ+উ
(গ) আ+ ই
(ঘ) অ+ই
উত্তর : গ
২০। ঠোঁট দুইটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
(ক) মূর্ধন্য ব্যঞ্জন
(খ) তালব্য ব্যঞ্জন
(গ) কণ্ঠ্য ব্যঞ্জন
(ঘ) ওষ্ঠ্য ব্যঞ্জন
উত্তর : ঘ
২১। ‘ঐ’ বর্ণের উচ্চারণ নিচের কোনটি?
(ক) অই
(খ) ওই্
(গ) উই
(ঘ) ওই
উত্তর : খ
২২। কোনটি ক্রিয়াপদের বিভক্তির উদাহরণ?
(ক) রা
(খ) য়ে
(গ) লাম
(ঘ) এর
উত্তর : গ
২৩। কোনটির নিজের কোনো অর্থ নেই?
(ক) উপসর্গের
(খ) অনুসর্গের
(গ) সমাসের
(ঘ) সন্ধির
উত্তর : ক
২৪। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?
(ক) মাতাল
(খ), দোলনা
(গ) পড়া
(ঘ) দৈনিক
উত্তর : ঘ
২৫। বহুব্রীহি সমাসের উদাহরণ নিচের কোনটি?
(ক) তেলেভাজা
(খ) কানে খাটো
(গ) আলুসিদ্ধ
(ঘ) জমাখরচ
উত্তর : খ
২৬। সমস্তপদ সাধারণত কয় শব্দ দিয়ে লেখা হয়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর : ক
২৭। নিচের কোনটি মৌলিক শব্দ?
(ক) গরমিল
(খ) আমদানি
(গ) গোলাপ
(ঘ) লাগাতার
উত্তর : গ
২৮। ‘শয়ন’ কোন জাতীয় বিশেষ্য?
(ক) নাম
(খ) গুণ
(গ) বস্তু
(ঘ) ক্রিয়া
উত্তর : ঘ
২৯। কোন সর্বনাম সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে ব্যবহৃত হয়?
(ক) আত্মবাচক
(খ) পারস্পরিক
(গ) সকলবাচক
(ঘ) অন্যবাচক
উত্তর : খ
৩০। ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম।’-এ বাক্যে কোনটি বিশেষণ পদ?
(ক) সবুজ
(খ) মাঠের
(গ) আমাদের
(ঘ) পরে
উত্তর : ক
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ২০২৬ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (ময়মনসিংহ বোর্ড)
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী।]
বাংলা ২য় পত্র
বিষয় কোড: ১০২
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
বাংলা দ্বিতীয় পত্র
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০
১। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বইমেলা
(খ) মোবাইল ফোন।
২। (ক) মনে করো, তুমি শুভ্র/শুভ্রা। তোমার বিশেষ প্রয়োজনে কিছু ঋণ প্রয়োজন। এজন্য স্থানীয় সোনালী ব্যাংক শাখা থেকে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থাপক বরাবর একখানা আবেদনপত্র লেখো।
অথবা, (খ) মনে করো, তুমি দিনাজপুরের মিঠুন। গত গ্রীষ্মকালীন ছুটিতে ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ‘লালবাগ কেল্লা’ পরিদর্শন ও ভ্রমণ করেছো। ঐতিহাসিক এ স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার সিলেটের বন্ধু রাকিবকে একখানা চিঠি লেখো।
৩। (ক) সারাংশ লেখো: ১০
তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফুটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে তখন কোথায় থাক, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।
অথবা, (খ) সারমর্ম লেখো:
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
৪। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৫। (ক) মনে করো, তুমি আকিব। একটি জাতীয় দৈনিক পত্রিকার বগুড়া প্রতিনিধি। তোমার জেলার হাজী মুহাম্মদ মহসীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে উদ্যাপিত ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা বিষয়ক একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো। ১০
অথবা, খ) মনে করো, তুমি সৌরভ/সুরভি। তুমি একটি জাতীয় দৈনিক পত্রিকার খুলনা প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।
৬। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) সময়ানুবর্তিতা
(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
