SSC 2025 Chattogram Board bangla 2nd paper question & solution
এসএসসি ২০২৫ চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।
এসএসসি ২০২৫ চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্নের সমাধান
বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী)
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। “সকাল আটটার সময়ে সে রওনা হলো” বাক্যে ‘সকাল আটটার সময়’ কোন শ্রেণির বর্গ?
(ক) বিশেষ্য বর্গ
(খ) বিশেষণ বর্গ
(গ) ক্রিয়া-বিশেষণ বর্গ√
(ঘ) ক্রিয়া বর্গ
২। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যাশব্দের প্রতিশব্দ?
(ক) প্রথম
(খ) ১ম
(গ) ২রা
(ঘ) দ্বি
৩। “প্রত্যয়যোগে সাধিত নারীবাচক শব্দ কোনটি?
(ক) পুণ্যবতী√
(খ) সতীন
(গ) মাতা
(ঘ) ভাইঝি
৪। অনুকার দ্বিত্ব কোনটি?
(ক) কুটকুট,
(খ) খকখক
(গ) ঝিকিমিকি√
(ঘ) ঢং ঢং
৫। “বৃহস্পতি”-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) বৃহঃ + পতি
(খ) বৃহৎ + পতি√
(গ) বৃহস্+ পতি
(ঘ) বৃহস্পতি
৬। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুব্রীহি সমাস বলে?
(ক) সমানাধিকার বহুব্রীহি
(খ) ব্যাধিকরণ বহুব্রীহি
(গ) ব্যতিহার বহুব্রীহি
(ঘ) অলুক বহুব্রীহি
৭। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলে
(ক) মূর্ধন্য ধ্বনি√
(খ) তালব্য ধ্বনি
(গ) দন্ত্য ধ্বনি
(ঘ) কণ্ঠ্য ধ্বনি
৮। নিচের কোনটি ‘উম্ম’ ধ্বনির উদাহরণ?
(ক) স,শ, হ√
(খ) য, র, ল
(গ) ড়, ঢ়, ষ
(ঘ) ং, ঃ, ঁ
৯। “একজন এসে খবরটা দেয়”-এখানে ‘একজন’ কোন প্রকারের সর্বনাম?
(ক) অনির্দিষ্ট√
(খ) সাপেক্ষ
(গ) অন্যবাচক
(ঘ) নির্দেশক
১০। ‘পাথুরে’ কোন ধরনের বিশেষণ?
(ক) গুণবাচক
(খ) উপাদানবাচক√
(গ) বর্ণবাচক,
(ঘ) অবস্থাবাচক
১১। ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ কোনটি?
(ক) চোখ
(খ) কান
(গ) চুল√
(ঘ) কপাল
১২। শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?
(ক) সমাজ বিবেচনায়
(খ) স্থান বিবেচনায়
(গ) প্রসঙ্গ বিবেচনায়√
(ঘ) কাল বিবেচনায়
১৩। ‘অনুরক্ত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(ক) আসক্ত
(খ) উক্ত
(গ) রিক্ত
(ঘ) বিরক্ত√
১৪। ‘অভিজাত’ উপসর্গযোগে গঠিত শব্দে ‘অভি’ উপসর্গটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
(ক) উত্তম√
(খ) সম্যক
(গ) অধিক,
(ঘ) ঈষৎ
১৫। ‘লোচন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) ললাট
(খ) চাঁদ
(গ) কপাল
(ঘ) চোখ√
১৬। প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ত উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে কখন ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না?
(ক) চিরন্তন সত্য হলে।√
(খ) অনুজ্ঞাসূচক হলে
(গ) আবেগসূচক হলে
(ঘ) প্রশ্নবোধক হলে
১৭। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-
(ক) প্রসারক
(খ) পূরক√
(গ) উদ্দেশ্য
(ঘ) বিধেয়
১৮। কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
(ক) সিংহলি
(খ) পর্তুগিজ
(গ) পালি√
(ঘ) হিস্পানি
১৯। কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
(ক) প্রায় আড়াই হাজার বছর আগে√
(খ) প্রায় তিন হাজার বছর আগে
(গ) প্রায় সাড়ে তিন হাজার বছর আগে
(ঘ) প্রায় চার হাজার বছর আগে
২০। ‘বাচ্য’ ও ‘উক্তি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) বাক্যতত্ত্ব√
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) অর্থতত্ত্ব
২১। ‘ব্যঞ্জন বর্ণের’ বিকল্প রূপের নাম কী?
(ক) স্বতন্ত্রবর্ণ
(খ) যুক্তবর্ণ
(গ) অনুবর্ণ√
(ঘ) কারবর্ণ
২২। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
(ক) হ
(খ) ঞ√
(গ) এ
(ঘ) ও
২৩। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে কী বলে?
(ক) বিভক্তি
(খ) বচন
(গ) প্রত্যয়
(ঘ) বলক√
২৪। ‘মগের মুল্লুক’ বাগধারাটির অর্থ কী?
(ক) অপব্যবহার-
(খ) সুযোগ সন্ধানী
(গ) অরাজকতা√
(ঘ) নতুন আগমন
২৫। অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল-নির্দেশের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়?
(ক) হাইফেন
(খ) বন্ধনী√
(গ) ত্রিবিন্দু
(ঘ) কোলন
২৬। “শরতে শিউলি ফোটে।” -এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য
(খ) কর্তাবাচ্য√
(গ) ভাববাচ্য
(ঘ) কর্ম-কর্তাবাস-
২৭। কোনটি অধিকরণ কারকের উদাহরণ?
(ক) জমি থেকে ফসল পাই।
(খ) ফুলের গন্ধে ঘুম আসে না।
(গ) অসহায়কে সাহায্য কর।
(ঘ) বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।√
২৮। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
(ক) লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।√
(খ) লোকটি অশিক্ষিত এবং অভদ্র নয়।
(গ) লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়।
(ঘ) যদিও লোকটি অশিক্ষিত তবুও অভদ্র নয়।
২৯। বিশেষ্য সাধারণত কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) ছয়√
৩০। কোনটি ‘প্রযোজক ক্রিয়ার’ উদাহরণ?
(ক) ঘণ্টা বেজে উঠল
(খ) ছেলেরা মাঠে বল খেলছে
(গ) পাখিটা ছটফটাচ্ছে।
(ঘ) রাখাল গরুকে ঘাস খাওয়ায়√
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ২০২৫ চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
চট্টগ্রাম বোর্ড ২০২৫
বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭০
বিষয় কোড: ১০২
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) কম্পিউটার
খ) জন্মদিনের সন্ধ্যা
২. ক) মনে করো, তুমি মনির/মনিরা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে তোমার বন্ধু সাদ/সাদিয়াকে একটি পত্র লেখো। ১০
অথবা, খ) মনে করো, তুমি তাপস/তাপসি। তুমি নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
ক) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনই এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে!
অথবা, সারমর্ম লেখো:
খ) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
৫. ক) মনে করো, তুমি সুমন/সুমি। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। ১০
অথবা, খ) মনে করো, তুমি মাহিম/মাহিমা। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিবেদক হিসেবে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
ক) বাংলাদেশের উৎসব
খ) ভাষা আন্দোলন
গ) সময়ানুবর্তিতা
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
