Sylhet Board 2020. SSC Bangla 2nd paper question & solution
সিলেট বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে কী বলে?
ক) দেশি শব্দ
খ) যৌগিক শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
২. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. দেখা
খ) পঞ্চায়েত
গ) সৌরভ
ঘ) তারল্য
৩. ‘কত না হারানো স্মৃতি জাগে আজও মনে।’- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক) অনুসর্গ অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) বিয়োজক অব্যয়
ঘ) বাক্যালংকার
৪. বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক) বিশেষ্য পদ
খ) সর্বনাম পদ
গ) ক্রিয়া পদ
ঘ) বিশেষণ পদ
৫. ‘আমি দেখেছি।’-বাক্যের ক্রিয়া পদটি কোন কালের?
ক) সাধারণ অতীত
খ) পুরাঘটিত অতীত
গ) সাধারণ বর্তমান
ঘ) পুরাঘটিত বর্তমান
৬. ‘পরীক্ষা’ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
ক) লবণটা চেখে দেখো
খ) সন্দেশগুলো খেয়ে ফেল
গ) বৃষ্টি থেমে গেল
ঘ) আমাকে করতে দাও
৭. যার অন্য উপায় নেই-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) নাচার
খ) নিরুপায়
গ) অনন্যোপায়
ঘ) অনুপায়
৮. ‘মাথা ব্যথা’-এর অর্থ কী?
ক) ভাবনা করা
খ) দায়িত্ব গ্রহণ
গ) অশান্তি
ঘ) আগ্রহ
৯. ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?
ক) একগুঁয়ে
খ) ভণ্ড সাধু
গ) অত্যন্ত গরিব
ঘ) গুরুত্বহীন ব্যক্তি
১০. ‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) স্থাবর
খ) শান্ত
গ) নশ্বর
ঘ) মৃদু
১১. ‘সুতি কাপড় অনেক দিন টেকে।’- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্য,
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
১২. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্নের ব্যবহার হয়?
ক) কমা
খ) কোলন
গ) হাইফেন
ঘ) ড্যাশ
১৩. ভাষার মূল উপাদান কী?
ক) বর্ণ
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বাক্য
১৪. উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জনবর্ণে দ্যোতিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনিটি যোগ করা হয়?
ক) ই
খ) উ
গ) অ
ঘ) এ
১৫. দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনটি?
ক) ড
খ) ত
গ) ব
ঘ) জ
১৬. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) ব্যঞ্জনচ্যুতি
গ) বিষমীভবন
ঘ) ধ্বনি বিপর্যয়
১৭. কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ হয়েছে?
ক) বণিক
খ) তৃণ
গ) পাষাণ
ঘ) উষ্ণ
১৮. ‘তত্ত্ব’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) তৎ+ ত্ত
খ) তৎ + ত্ব
গ) তদ্ + ও
ঘ) তদ্ + ত্ব
১৯. কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
ক) চাকর
খ) কবিরাজ
গ) মরদ
ঘ) দাদা
২০. কোন কোন শব্দে বচনভেদ হয়?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) বিশেষ্য ও সর্বনাম
গ) সর্বনাম ও ক্রিয়া
ঘ) বিশেষণ ও সর্বনাম
২১. ‘মহাজ্ঞান’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে জ্ঞান
খ) মহা যে জ্ঞান
গ) মহৎ যে জ্ঞান
ঘ) মহতী যে জ্ঞান
২২. ‘সঙ্গে’ অর্থে ‘অনু’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
ক) অনুকম্পা
খ) অনুশীলন
গ) অনুকার
ঘ) অনুশোচনা
২৩. ‘কাজটি ভালো দেখায় না।’-বাক্যে কোন ধরনের ধাতুর উদাহরণ রয়েছে?
ক) নাম ধাতু
খ) প্রযোজক ধাতু
গ) কর্মবাচ্যের ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
২৪. উপজীবিকা অর্থে এ-প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক) মেটে
খ) মুটে
গ) নেয়ে
ঘ) ভাদুরে
২৫. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় কী যোগ করার নিয়ম ছিল?
ক) অ
খ) ও
গ) হ
ঘ) হে
২৬. অসম্পূর্ণ ধাতু কোনটি?
ক) যা
খ) থাক্
গ) শিখ
ঘ) শুন্
২৭. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’- বাক্যে ‘বাড়ি’ কোন কারক?
ক) অপাদান
খ) অধিকরণ
গ) কর্ম
ঘ) করণ
২৮. ‘সীমার মাঝে অসীম তুমি।’-এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক) মধ্যে
খ) একদেশিক
গ) ব্যাপ্তি
ঘ) ন্যায়
২৯. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) পদক্রম
খ) আকাঙ্ক্ষা
গ) আসত্তি
ঘ) যোগ্যতা
৩০. ‘মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।’- এটি কোন ধরনের বাক্য?
ক) খণ্ডবাক্য
খ) সরল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য
সিলেট বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক,
১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ,
২১. গ, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. গ, ২৬. খ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি সিলেট বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বিজয় দিবস
(খ) সত্যবাদিতা
২. (ক) মনে করো, তুমি রংপুরের রাজিব। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ঢাকার বন্ধু রায়হানকে একখানা পত্র লেখো। ১০
অথবা, (খ) তোমার এলাকায় এডিস মশার উপদ্রব ও ডেঙ্গুজ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।
অথবা, সারমর্ম লেখো:
(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে?
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(খ) সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
৫. (ক) মনে করো, তুমি পলাশ। রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে ‘বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা, (খ) মনে করো, তুমি সবুজ। একটি জাতীয় পত্রিকায় সাংবাদিক হিসেবে ‘যানজট সমস্যার কারণ ও প্রতিকার’ সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) অধ্যবসায়
(খ) কৃষিকাজে বিজ্ঞান-
(গ) মাদকাসক্তি ও তার প্রতিকার।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
