Dhaka Board 2020 SSC Bangla 2nd paper question & solution
ঢাকা বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. ভাষা
খ. ইঙ্গিত
গ. প্রতীক
ঘ. আচরণ
২. বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. ক্রিয়াপ্রকৃতি
খ. উপসর্গ
গ. সমাস
ঘ. প্রাতিপদিক
৩. প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
৪. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. শব্দতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ভাষাতত্ত্ব
৫. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. জেলেনি
খ. ঠাকুরানী
গ. সৎমা
ঘ. সুলতানা
৬. কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণ স্থান জিহ্বামূল?
ক. চ, ছ, জ, ঝ
খ. ক. খ, গ, ঘ
গ. ট, ঠ, ড, ঢ
ঘ. ত, থ, দ, ধ
৭. “শরতের পর আসে বসন্ত”- এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. নৈকট্য
খ. অল্প বিরতি
খ. বিরতি
ঘ. দীর্ঘ বিরতি
৮. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. শেষে
খ. আদিতে
গ. মধ্যে
ঘ. আদি-অন্তে
৯. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলি?
ক. কুল, সব
গ. রা, গুলি
খ. গণ, বৃন্দ
ঘ. পাল, যূথ
১০. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + অর্থ
খ. শীত + আর্ত
গ. শীত + এত
ঘ. শীত + ঋত
১১. বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম-
ক. যোগ্যতা
খ. আসত্তি
গ) আকাঙ্ক্ষা
ঘ. পদবিন্যাস
১২. কোনটি দেশি শব্দ নয়?
ক. কুলা
খ. ঢেঁকি
গ. হাত
ঘ. ডিঙি
১৩. হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো” পরোক্ষ উক্তিতে হবে-
ক. হামিদ তাদের পরদিন আসতে বলল
খ. হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে
গ. হামিদ বলল যে, তোমরা পরদিন এসো
ঘ. হামিদ তাদের বলল যে, তারা যেন পরদিন আসে
১৪. নিচের কোনটি মৌলিক ধাতু?
ক. পড়্
খ. দেখা
গ. ঘুমা
ঘ. হারা
১৫. “ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে”- এটি কী ধরনের বাক্য?
ক. জটিল বাক্য
খ.আশ্রিত খণ্ড বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. সরল বাক্য
১৬. কোন বাক্যে ‘পাকা’ দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. পাকা কথা চাই।
খ. পাকা দরখাস্ত করে এসেছি।
গ. এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না।
ঘ. ইঁচড়ে পাকা ছেলেদের কথা অসহ্য।
১৭. কোন বানানটি শুদ্ধ?
ক. পুরষ্কার
খ. পোষাক
গ. অভিষেক
ঘ. ষ্টেশন
১৮. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে?
ক) আমার যাওয়া হলো না।
খ) ডাক্তার ডাক।
(গ) আমি ঢাকা যাচ্ছি।
ঘ) তারা বল খেলে।
১৯. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
ক. শব্দের পূর্বে
খ. বাক্যের শেষে
গ. শব্দের মধ্যে
ঘ. শব্দের পরে
২০. ‘গোড়ায় গলদ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. বড় ধরনের ভুল
খ. বিশৃঙ্খলা
গ. শুরুতে ভুল
ঘ. হতভাগ্য
২১. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. ছয় প্রকার
২২. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে?
ক. এ নদীতে প্রচুর মাছ আছে।
খ. প্রভাতে সূর্য উঠলে-
গ. রূপকথার গল্প শোন।
ঘ. তুমি কোথায় যাচ্ছ?
২৩. “আমার কাজটা এখন করো”-কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ
খ. অনুরোধ
গ. উপদেশ
ঘ. বিধান
২৪. “আমি রোজ সকালে বেড়াতে যাই”-বাক্যটি কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. নিত্যবৃত্ত বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. পুরাঘটিত অতীত
২৫. কোনটি ফারসি শব্দ?
(ক) লুঙ্গি
(খ) দারোগা
(গ) হরতাল
(ঘ) নামাজ
২৬. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
(ক) দোয়াত কলম
(খ) সাহেব বিবি
(গ) সাহিত্যসভা
(ঘ) মনগড়া
২৭. কোনটি ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ?
(ক) তারা বাড়ি যাবে।
(খ) মিথ্যা বলবে না।
(গ) আপনারা আসবেন।
(ঘ) ভালো করে পড়লে সফল হবে।
২৮ . “ঝির ঝির করে বাতাস বইছে”-বাক্যে ‘ঝিরঝির’ কোন ধরনের দ্বিরুক্তি?
ক) সর্বনামের
(খ) বিশেষণের
(গ) অব্যয়ের
(ঘ) ক্রিয়ার
২৯. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক. সেমিকোলন
খ. কমা
গ. দাঁড়ি
ঘ. কোনো চিহ্নই বসে না
৩০. “কান্নায় শোক মন্দীভূত হয়”-‘কান্নায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদান কারকে ৫মী
খ. কালাধিকরণে ৭মী
গ. আধারাধিকরণে ৫মী
ঘ. ভাবাধিকরণে ৭মী।
ঢাকা বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. ক, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ঘ,
১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ,
২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. ঘ,
এসএসসি ঢাকা বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) স্বাধীনতা দিবস;
খ) গ্রাম্যমেলা।
২. ক) মনে করো, তুমি বরিশালের মামুন/মুন্নী। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটারে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। ১০
অথবা, খ) মনে করো, তোমার নাম কেয়া। তুমি যশোর জিলা স্কুলের শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
ক) শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। কালি-ধুলার মাঝে, রৌদ্র- বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফূর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিতসাধন হয় না। মানবসমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায়, মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে।
অথবা, সারমর্ম লেখো:
খ) কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।
8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
ক) সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
খ) পাপীকে নয়, পাপকে ঘৃণা করো।
৫. ক) মনে করো, তুমি রমেশ। পাবনা জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ের পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবরে একটি প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা, খ) মনে করো, তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
ক) কম্পিউটার;
খ) মাদকাসক্তি ও তার প্রতিকার;
গ) স্বদেশপ্রেম।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
