এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)

SSC 2025 Dinajpur Board bangla 2nd paper question & solution

এসএসসি ২০২৫ দিনাজপুর বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।।

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। এ বাক্যে ‘কিন্তু’ কোন ধরনের যোজক?

(ক) সাধারণ

(খ) বিরোধ√

(গ) কারণ

(ঘ) সাপেক্ষ

২। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

(ক) পূরক√

(খ) প্রসারক

(গ) লগ্নক

(ঘ) উদ্দেশ্য

৩। ‘পার্শ্বিক’ ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

(ক) ল√

(খ) র

(গ) ঢ়

(ঘ) হ

৪। ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয়জাত শব্দ কোনটি?

(ক) বাহাদুরি

(খ) ডাক্তারি

(গ) মেটে

(ঘ) নেয়ে√

৫। নিত্য ‘নরবাচক’ শব্দ কোনটি?

(ক) গুরু

(খ) শিক্ষক

(গ) কৃতদার√

(ঘ) বিজয়ী

৬। ‘আরবি’ ভাষার শব্দ কোনটি?

(ক) নামাজ

(খ) রোজা

(গ) দোজখ

(ঘ) জাকাত√

৭। ‘সাধারণ-বিশেষ্য’ নামে পরিচিত কোনটি?

(ক) নাম-বিশেষ্য

(খ) জাতি-বিশেষ্য√

(গ) বস্তু-বিশেষ্য

(ঘ) ক্রিয়া-বিশেষ্য

৮। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে?

(ক) সাপেক্ষ√

(খ) পারস্পরিক

(গ) নির্দেশক

(ঘ) অনির্দিষ্ট

৯। ‘কর্মবাচ্যের’ উদাহরণ কোনটি?

(ক) শরতে শিউলি ফোটে।

(খ) এবার বাঁশিটি বাজানো হোক।

(গ) চিঠিটা পড়া হয়েছে।√

(ঘ) আমার যাওয়া হলো না।

১০। ‘খুব ভালো খবর’ বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?

(ক) গুণবাচক

(খ) অবস্থাবাচক

(গ) ভাববাচক√

(ঘ) পরিমাণবাচক

১১। ‘ঠোঁটকাটা’ বাগধারার সমার্থক কোনটি?

(ক) কানকাটা

(খ) চশমখোর√

(গ) কাঠখোট্টা

(খ) বর্ণচোরা

১২। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

(ক) ওষ্ঠ

(খ) তালু

(গ) দন্ত

(ঘ) জিভ√

১৩। ‘গবাক্ষ’ শব্দের দ্বারা ‘জানালা’ বোঝালে অর্থের কোনটি ঘটে?

(ক) অর্থবদল√

(খ) অর্থের উন্নতি

(গ) অর্থসংকোচ

(ঘ) অর্থপ্রসার

১৪। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?

(ক) দুই

(খ) তিন√

(গ) চার

(ঘ) পাঁচ

১৫। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) প্রায়

(খ) অভাব

(গ) অর্ধেক√

(ঘ) সামান্য

১৬। ‘অনুকার দ্বিত্ব’ কোনটি?

(ক) ঝম ঝম

(খ) খক খক

(গ) টস টস

(ঘ) ঝিলমিল√

১৭। বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে-আ বা-আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে কী বলে?

(ক) সরল ক্রিয়া

(খ) প্রযোজক ক্রিয়া

(ক) নামক্রিয়া√

(ঘ) যোগিক ক্রিয়া

১৮। ‘পদাণু ক্রিয়াবিশেষণ’ রয়েছে কোন বাক্যে?

(ক) মরি তো মরব।√

(খ) সে এখন যাবে না।

(গ) যথাসময়ে সে হাজির হয়।

(ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।

১৯। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়?

(ক) -সব√

(খ) -দের

(গ) -গুলো

(ঘ) -বর্গ

২০। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?

(ক) চতুর্থ

(খ) পঞ্চম

(গ) ষষ্ঠ√

(ঘ) সপ্তম

২১। ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

(ক) ধ্বনিতত্ত্ব

(খ) রূপতত্ত্ব

(গ) বাক্যতত্ত্ব

(গ) অর্থতত্ত্ব√

২২। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) কাজলকালো

(খ) বিজয় পতাকা√

(গ) সিংহপুরুষ

(ঘ) বউভাত

২৩। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?

(ক) গবাক্ষ√

(খ) একাদশ

(গ) বৃহস্পতি

(ঘ) গোষ্পদ

২৪। লগ্নক কয় ধরনের?

(ক) দুই

(খ) তিন

(গ) চার√

(ঘ) পাঁচ

২৫। ফুলের গন্ধে ঘুম আসে না। বাক্যে ‘ফুলের’ কোন কারক?

(ক) কর্ম

(খ) অপাদান

(গ) অধিকরণ

(ঘ) সম্বন্ধ√

২৬। একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন যতিচিহ্ন বসে?

(ক) কমা

(খ) সেমিকোলন√

(গ) হাইফেন

(ঘ) কোলন

২৭। বাংলায় মৌলিক ধ্বনি কয়টি?

(ক) ৭টি

(খ) ৩০টি

(ঘ) ৩৭টি√

(ঘ) ৫০টি

২৮। ‘ভীরু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) নির্ভীক√

(খ) সাহসী

(গ) জাগ্রত

(ঘ) প্রবল

২৯। ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) চপলা

(খ) উদক

(গ) পাথার

(ক) অনিল√

৩০। ‘ক্রিয়াজাত’ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

(ক) এমন কাজ তোমার দ্বারা হবে না।

(খ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।√

(গ) মাথার উপরে নীল আকাশ।

(ঘ) আজ বাংলাদেশ বনাম ভারতের

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ২০২৫ রাজশাহী বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

রাজশাহী বোর্ড ২০২৫
বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট: মান: ৭০
বিষয় কোড: ১০২

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) সুন্দরবন
খ) বইমেলা

২. ক) মনে করো, তুমি রূপম/রূপা। পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার খুলনার বন্ধু লাবিব/লাবিবার কাছে একখানা পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি জিনাত। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা চিঠি লেখো।

৩. সারাংশ লেখো:

ক) অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না। তাহলে সব পণ্ড হবে।

অথবা, সারমর্ম লেখো:

খ) আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

ক) ‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।’
খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

৫. ক) মনে করো, তুমি বিপ্লব। ‘দৈনিক সমকাল’ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি। রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

অথবা, খ) মনে করো, তুমি সাগর। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি। তোমার এলাকায় ‘বৃক্ষরোপণ উৎসব’ পালন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) সময়ানুবর্তিতা
খ) কৃষিকাজে বিজ্ঞান
গ) মাদকাসক্তি ও এর প্রতিকার

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

2 thoughts on “এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)”

    1. দুঃখিত, এই মুহূর্তে না দিতে পারার জন্য।
      তবে হাতে পাওয়া মাত্রই সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নই পোস্ট করা হবে, ইনশাআল্লাহ।

error: Content is protected !!
Scroll to Top