এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (ময়মনসিংহ বোর্ড)

SSC 2025 Mymensingh Board Bangla 2nd Paper Question & Solution

এসএসসি ২০২৫ ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র প্রশ্নের বহুনির্বাচনি ও রচনামূলক অংশের টেক্সট ও মূল প্রশ্নের পিডিএফ একসাথে।

ময়মনসিংহ বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময় : ৩০ মিনিট পূর্ণমান ৩০

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। নিচের কোন বাক্যে প্রশংসা আবেগ ব্যবহার করা হয়েছে?

ক) বাহ, চমৎকার লিখেছ।√

খ) উহ্, কী বিপদে পড়া গেল।

গ) হায় হায়, ওর এখন কী হবে।

ঘ) ওগো, তোরা জয়ধ্বনি কর।

২। ‘নিয়ম’ শব্দটিকে বহুবচন করতে নিচের কোন লগ্নক যোগ করতে হয়?

ক) গণ

খ) বৃন্দ

গ) মালা

ঘ) আবলি√

৩। বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে?

ক) কে√

খ) তে

গ) য়

ঘ) এর

৪। নিচের কোন বাক্যটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?

ক) সূর্য পূর্ব দিকে ওঠে।√

খ) তারা বাড়ি ফিরেছে।

গ) সকলের মঙ্গল হোক।

ঘ) ভালোভাবে পৌঁছে যেয়ো।

৫। নিচের কোনটি বিবৃতিবাচক বাক্য?

(ক) আমাকে একটি কলম দাও।

(খ) তোমার নাম কী?

(গ) তারা তোমাদের ভোলেনি।√

(ঘ) দারুণ!আমরা জিতে গিয়েছি।

৬। নিচের কোন বাক্যে বিশেষণবর্গ রয়েছে?

(ক) সকাল আটটার সময়ে সে রওয়ানা হলো।

(খ) অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।

(গ) ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।√

(২) সে লিখছে আর হাসছে।

৭। যে-সে, যারা-তারা, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তখন তাকে কী বলে?

(ক) সরল বাক্য

খ) জটিল বাক্য√

(গ) যৌগিক বাক্য

(ঘ) সাপেক্ষ বাক্য

৮। ‘অসহায়কে সাহায্য করো।’ এই বাক্যে ‘অসহায়কে’ কোন কারক?

(ক) কর্ম√

(খ) কর্তা

(গ) করণ

(ঘ) অধিকরণ

৯। বাক্যের প্রকাশভঙ্গিকে কী বলে?

(ক) উক্তি

(খ) বিভক্তি

(গ) কারক

(ম) বাচ্য√

১০। কোনটি সামান্য বিরতি নির্দেশ করে?

(ক) কমা√

(খ) সেমিকোলন

(গ) হাইফেন

(ঘ) কোলন

১১। রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি?

(ক) বিশেষ্যের আলোচনা

(খ) ক্রিয়া বিশেষণ

(চ) শব্দ গঠন প্রক্রিয়া√

(ঘ) ক্রিয়া বিশ্লেষণ

১২। কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কী বলে?

(ক) বলক

(খ)বিভক্তি√

(গ) প্রত্যয়

(ঘ) উপসর্গ

১৩। নিচের কোন শব্দে ‘অভি’ উপসর্গটি ‘উত্তম’ অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) অভিজ্ঞ

(খ) অভিমান

(গ) অভিমত

(ঘ) অভিজাত√

১৪। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?

(ক) পানসে

(খ) দাপট

(গ) কাটতি√

(ঘ) চতুর্থ

১৫। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি?

(ক) আলুসিদ্ধ

(খ) মধুমাখা√

(ন) চোখেমুখে

(ঘ) হাতেখড়ি

১৬। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

(ক) বৃহস্পতি√

(খ) সভাপ

(গ) ষষ্ঠ

(ঘ) চলচ্চিত্র

১৭। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে কী বলে?

(ক) অনুকার দ্বিত্ব

(খ) পুনরাবৃত্ত দ্বিত্ব

(গ) পদয়িত্ব

(ঘ) ধ্বন্যাত্মক শব্দ√

১৮। নিচের কোন শব্দটি নিত্য নারীবাচকের উদাহরণ?

(ক) ভাইঝি

(খ) বিধবা√

(গ) শ্রীমতি

(ঘ) কনে

১৯। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?

(ক) দুই

(খ) তিন

(গ) চার√

(ঘ) পাঁচ

২০। নিচের কোনটি গুণ-বিশেষ্য-এর উদাহরণ?

(ক) সঞ্চিতা

(খ) পর্বত

(গ) জনতা

(স) সরলতা√

২১। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী?

(ক) ব্রাহ্মী

(খ) কুটিল

(গ) মণিপুরি

(ঘ) বাংলা√

২২। বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

(ক) শব্দ

(খ) বাক্য

(গ) অক্ষর

(ঘ) ধ্বনি √

২৩। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?

(ক) ওষ্ঠ্য

(খ) মূর্ধা√

(গ) দন্তমূল

(ঘ) নাসিকা

২৪। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) আগুন

(খ) অন্তরীক্ষ√

(গ) ইচ্ছা

(ঘ) পৃথিবী

২৫। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদেরকে

কী বলে?

(ক) হ্রস্বস্বর√

(খ) অর্ধস্বর

(গ) দীর্ঘস্বর

(ঘ) পূর্ণস্বর

২৬। কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোকানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার করা হয় তা হলো-

(ক) উনি

(খ) এই

(গ) স্বয়ং√

(ঘ) যে-সে

২৭। ‘চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না।’ বাক্যটিতে ‘চলন্ত’ কোন জাতীয় বিশেষণ?

(ক) নির্দিষ্টতাবাচক

(খ) গুণবাচক

(গ) অবস্থাবাচক√

(ঘ) ভাববাচক

২৮। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

(ক) পকেট মারা

(খ) চেপে রাখা√

(গ) ছট্‌ফটায়

(ঘ) খাওয়ায়

২৯। ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে।’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) ধরনবাচক√

(খ) কালবাচক

(গ) স্থানবাচক

(ঘ) নেতিবাচক

৩০। ‘যত পড়ছি, ততই নতুন করে জানছি।’-এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে?

(ক) সাধারণ

(খ) বিরোধ

(গ) বিকল্প

(ঘ) সাপেক্ষ√

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (ময়মনসিংহ বোর্ড)

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী।]

বাংলা ২য় পত্র
বিষয় কোড: ১০২
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান ৭০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

১। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) সুন্দরবন

(খ) বইমেলা।

২। (ক) মনে করো, তুমি নীল/নীলিমা। সম্প্রতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি সাগর/সাগরিকা, বগুড়া জেলার বাসিন্দা। সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

৩। ক) সারাংশ লেখো: ১০

মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক-এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয় চরিত্রবান মানে এই।

অথবা, খ) সারমর্ম লেখো। ১০

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

৪। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৫। (ক) মনে করো, তুমি ইমন/ইভা, একটি জাতীয় দৈনিক পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি। তোমার জেলার ‘রতনপুর উচ্চ বিদ্যালয়ে’ অনুষ্ঠিত “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদ্যাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি মুনিম/মুনিরা ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার রংপুর প্রতিনিধি। তোমার এলাকায় ‘বৃক্ষরোপণ সপ্তাহ পালন’ সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।

৬। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) বাংলাদেশের পর্যটন শিল্প

(খ) কৃষিকাজে বিজ্ঞান

(গ) সময়ানুবর্তিতা।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top