বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ও বিস্ময়কর বস্তু কোনটি?
উত্তর: ভাষা।
বাংলা ভাষার গর্ব নোবেলজয়ী বিশ্বকবি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাই অকপটে স্বীকার করেছেন: “ভাষার আশ্চর্য রহস্য চিন্তা করে বিস্মিত হই”
ভাষা শব্দটির উৎপত্তি কোথা থেকে? এর অর্থ কী?
সংস্কৃত ‘ভাষ্’ ধাতু থেকে (ভাষ্+অ+আ= ভাষা” কথা বলা অর্থে) শব্দটির উৎপত্তি। এর শাব্দিক অর্থ – অর্থযুক্ত কথন, কথা, বলা, বাগদেবতা।
ভাষা কাকে বলে?
মনুষ্যজাতি
ভাষা আবিষ্কারের পূর্বে প্রাচীনকাল থেকে মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করে আসছে সেগুলো হলো-
ক) ইশারা-ইঙ্গিত, খ) অঙ্গ-প্রতঙ্গের ব্যবহার, গ) নাচ, ঘ) চিত্র ইত্যাদি।
মনের ভাব প্রকাশের অন্যান্য মাধ্যমগুলো কী কী?
ভাব প্রকাশের এই মাধ্যমগুলো মানুষ কীভাবে ব্যবহার করে?
ক) হাসি এবং কান্নার মাধ্যমে আনন্দ এবং কষ্ট, খ) মাথা নেড়ে হ্যাঁ-না, গ) লাঠি দেখিয়ে ভয়, ঘ) কপালে হাত উঠিয়ে সালাম-সেলুট, ঙ) ট্রাফিক পুলিশ হাত উঁচিয়ে গাড়ি থামায়, বাঁশি দিয়ে চলার নির্দেশ, চ) বোবারা হাতের আঙুল ব্যবহার করে, আঙুল মুখে ছুঁয়ে, হাত মাথায় উঠিয়ে, বুকে হাত দিয়ে, ছ) চিত্রশিল্পী ছবি এঁকে, জ) নৃত্যশিল্পী এবং নাট্যশিল্পীরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ভাব প্রকাশ করে।
ভাষা কেন ভাব প্রকাশের মাধ্যমগুলোর মধ্যে শ্রেষ্ঠতম?
ভাষার সাহায্যে মানুষ তার মনের যত রকমের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব আছে তা অন্যের কাছে খুব সহজে ও সুন্দরভাবে প্রকাশ করতে পারে। যা ভাব প্রকাশের অন্যান্য মাধ্যমগুলোর (ইশারা/অঙ্গভঙ্গি) সাহায্যে করা সম্ভব না।
মানুষের ভাষা আছে, অন্য প্রাণীদের ভাষা নেই কেন?
মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। কারণ মানুষের ভাষা আছে, অন্য প্রাণীদের ভাষা নেই। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তেরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না।
