২. বাংলা উপসর্গ

বাংলা উপসর্গ

আর্য তথা সংস্কৃত ভাষাভাষীদের আগমনের পূর্বে, এদেশে যে সকল স্থানীয় ভাষা প্রচলিত ছিল, সে সকল ভাষাকে সাধারণভাবে অনার্য বা দেশী ভাষা বলা হয়। এই সকল ভাষায় ব্যবহৃত উপসর্গগুলি বাংলাতে পাওয়া যায়। সাধারণভাবে এই উপসর্গগুলিই দেশী উপসর্গ নামে পরিচিত। বাংলা ভাষায় এই জাতীয় উপসর্গের সংখ্যা ২১টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। নিচে এই উপসর্গ এবং এর উদাহরণগুলি বর্ণানুক্রমে তুলে ধরা হলো।

অঅঘাঅজঅনা
আআড়আনআব
ইতিঊন (ঊনা)কদকু
নিপাতিবিভররাম
সসাসুহা

নিচে বাংলা উপসর্গগুলোর প্রয়োগ দেখানো হলো-

উপসর্গঅর্থউদাহরণ/ প্রয়োগ
১অনিন্দিতঅকেজো (নিন্দিত কাজ করে যে), অচেনা, অপয়া
অভাবঅচিন (চিন-পরিচয়ের অভাব), অজানা, অথৈ
ক্রমাগতঅঝোর (ক্রমাগতভাবে ঝরতে থাকা), অঝোরে
২অঘাবোকাঅঘারাম, অঘাচন্ডী
৩অজনিতান্ত/ মন্দঅজপাড়াগাঁ (একেবারে নিতান্তই পাড়াগাঁ), অজমূর্খ, অজপুকুর
৪অনাঅভাবঅনাবৃষ্টি (বৃষ্টির অভাব), অনাদর
ছাড়াঅনাছিষ্টি (সৃষ্টিছাড়া), অনাচার
অশুভঅনামুখো (অশুভ, মুখ যার অশুভ)
৫আঅভাবআলুনি (লবনের অভাব), আকাঁড়া, আধোয়া
বাজে, নিকৃষ্টআকাঠা, আগাছা
৬আড়বক্র/ বাঁকাআড়চোখে (বাঁকা চোখে), আড়নয়নে
আধা, প্রায়আড়পাগলা (আধা পাগলা), আড়ক্ষ্যাপা, আড়মোড়া
বিশিষ্টআড়গড়া (আস্তাবল), আড়কোলা, আড়কাঠি
৭আননাআনকোরা (যা এখনো কোরা হয়নি, একদম নতুন)
বিক্ষিপ্তআনচান, আনমনা (মনের বিক্ষিপ্ত অবস্থা)
৮আবঅস্পষ্টতাআবছায়া (অস্পষ্ট ছায়া), আবডাল
৯ইতিএ বা এরইতিপূর্বে (পূর্বেই) , ইতিকর্তব্য
পুরনোইতিকথা (বহু পুরনো কথা), ইতিহাস
১০ঊন (ঊনা)কমঊনিশ (বিশ হতে ১ ঊন) , ঊনপাঁজুরে
১১কদ্নিন্দিতকদাকার (নিন্দিত/ কুৎসিত আকার) , কদবেল, কদর্য
১২কুকুৎসিত/ অপকর্ষকুঅভ্যাস (কুৎসিত/ খারাপ অভ্যাস), কুকথা, কুনজর, কুসঙ্গ, কুজন
১৩নিনাই/ নেতিনিখুঁত (খুঁত নেই যার), নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট
১৪পাতিক্ষুদ্রপাতিহাঁস (ক্ষুদ্র প্রজাতির হাঁস), পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো
১৫বিভিন্নতা/ নাই বা নিন্দনীয়বিপথ (ভিন্ন পথ), বিভূঁই, বিফল
১৬ভরপূর্ণতাভরপেট (পেটের ভর্তি/ পূর্ণ অবস্থা), ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে
১৭রামবড়/ উৎকৃষ্টরামছাগল (বড় বা উৎকৃষ্ট প্রজাতির ছাগল), রামদা, রামশিঙ্গা, রামবোকা
১৮সসঙ্গেসলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট
১৯সাউৎকৃষ্টসাজিরা (উৎকৃষ্ট মানের এক প্রকার জিরা), সাজোয়ান
২০সুউত্তমসুদিন (উত্তম দিন), সুনজর, সুখবর, সুনাম, সুকাজ
২১হাঅভাবহাভাতে (ভাতের অভাব), হাপিত্যেশ, হাঘরে

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top