এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

SSC 2025 Comilla Board Bangla 2nd Paper Question & Solution

এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।

এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১]

১। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?

(ক) পর্তুগিজ

(খ) ইংরেজি

(গ) ফারসি

(ঘ) ফরাসি√

২। ‘অপরাজেয় বাংলা’ কোন পদের উদাহরণ?

(ক) গুণ-বিশেষ্য

(খ) জাতি-বিশেষ্য

(গ) সৃষ্টিনাম-বিশেষ্য√

(ঘ) কালনাম-বিশেষ্য

৩। গতকাল একজন বিদেশ গেল। এ বাক্যে ‘একজন’ শব্দটি কোন সর্বনাম?

(ক) নির্দেশক

(খ) সাপেক্ষ

(গ) প্রশ্নবাচক

(ঘ) অনির্দিষ্ট√

৪। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই√

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

৫। কোন ধরনের যোজক একে অন্যের পূরক হয়ে বাক্যের ব্যবহৃত হয়?

(ক) বিকল্প যোজক

(খ) কারণ যোজক

(গ) সাপেক্ষ যোজক√

(ঘ) বিরোধ যোজক

৬। ‘বেশ, তবে সেটাই হোক’ বাক্যটি কোন আবেগের উদাহরণ?

(ক) প্রশংসা আবেগ

(খ) বিস্ময় আবেগ

(গ) সিদ্ধান্ত আবেগ√

(ঘ) আতঙ্ক আবেগ

৭। রাখাল গরুকে ঘাস খাওয়ায় -এখানে ‘খাওয়ায়’ কোন ক্রিয়া?

(ক) প্রযোজক√

(খ) সংযোগ

(গ) যৌগিক

(ঘ) নাম

৮। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়-

(ক) কমা√

(খ) দাঁড়ি

(গ) সেমিকোলন

(ঘ) কোলন

৯। কোন লগ্নকগুলো উন্নত প্রাণিবাচক বা মানী পক্ষের বহুবচনে ব্যবহৃত হয়?

(ক) গণ, বৃন্দ, সব, সকল

(খ) গণ, বৃন্দ, বর্গ, মণ্ডলী√

(গ) গণ, বৃন্দ, সমূহ, সব

(ঘ) গণ, মণ্ডলী, কুল, সকল

১০। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। বাক্যের ‘কুড়াত’ ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?

(ক) পুরাঘটিত অতীত

(খ) পুরাঘটিত বর্তমান

(গ) সাধারণ অতীত

(ঘ) নিত্য অতীত√

১১। ‘আমি ব্যাকরণে খুব কাঁচা’- কোনটি অধিকরণ কারক?

(ক) আমি

(খ) ব্যাকরণে√

(গ) খুব

(ঘ) কাঁচা

১২। বাচ্য বলতে বোঝায়-

(ক) বাক্যের অর্থ

(খ) বাক্যের ভাব

(গ) বাক্যের প্রকাশভঙ্গি√

(ঘ) বাক্যের প্রয়োগ

১৩। ‘উড়নণ্ডি’ বাগধারার অর্থ-

(ক) বোকা

(খ) অপদার্থ

(গ) অস্থির

(ঘ) বেহিসেবি√

১৪। সূর্যের সমার্থক শব্দ কোনটি?

(ক) অম্বর

(খ) অংশু

(গ) মার্তণ্ড√

(ঘ) সুধাকর

১৫। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

(ক) ব্রাহ্মী লিপি

(খ) কুটিল লিপি√

(গ) জটিল লিপি

(ঘ) সংস্কৃত লিপি

১৬। ‘কারক বিশ্লেষণ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

(ক) শব্দতত্ত্বে

(খ) অর্থতত্ত্বে

(গ) বাক্যতত্ত্বে√

(ঘ) ধ্বনিতত্ত্বে

১৭। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

(ক) বরেন্দ্রি

(খ) রাঢ়ি

(গ) কামরূপি√

(ঘ) পূর্বি

১৮। কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?

(ক) ওষ্ঠ্য ধ্বনি

(খ) দন্ত্য ব্যঞ্জন ধ্বনি

(গ) তালব্য ব্যঞ্জন ধ্বনি

(ঘ) কণ্ঠ্য ধ্বনি√

১৯। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কী নাণ?

(ক) কারবর্ণ

(খ) অনুবর্ণ√

(গ) ফলা

(ঘ) রেফ

২০। কোনগুলো নিম্ন-মধ্য স্বরধ্বনি?

(ক) [অ্যা], [অ]√

(খ) [অ্যা], [আ]

(গ) [অ্যা], [ও]

(ঘ) [ও], [উ]

২১। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?

(ক) ‘র’

(খ) ‘ড়’√

(গ) ‘শ’

(ঘ) ‘ণ’

২২। ‘হরিণ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

(ক) হরিন্

(খ) হোরিন্√

(গ) হরিণ

(ঘ) হরীণ

২৩। “নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে।” -এ বাক্যে অলগ্নক পদ কোনটি?

(ক) নীল

(খ) নৌকার

(গ) ছইয়ে

(ঘ) মাছরাঙাটি

২৪। নিচের কোন শব্দে পালটা অর্থে ‘প্রতি’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?

(ক) প্রতিদিন

(খ) প্রতিহিংসা√

(গ) প্রতিযোগিতা

(ঘ) প্রতিবিম্ব

২৫। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?

(ক) ক্রিয়া শব্দ

(খ) তদ্ধিত শব্দ

(গ) কৃদন্ত শব্দ√

(ঘ) তদ্ধিতান্ত শব্দ

২৬। ‘রাজপথ’ কোন সমাসের উদাহরণ?

(ক) দ্বন্দ্ব

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) তৎপুরুষ√

২৭। ‘এ + অন্যস্বর = অয় + স্বর’ -এ সূত্রে সাধিত সন্ধির উদাহরণ কোনটি?

(ক) উত্তরাধিকার

(খ) শয়ন√

(গ) অতীন্দ্রিয়

(ঘ) নাবিক

২৮। ‘ঘর-টর’ শব্দটি কোন প্রকার শব্দদ্বিত্ব?

(ক) অনুকার দ্বিত্ব√

(খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব

(গ) পদদ্বিত্ব

(ঘ) পুনরাবৃত্ত দ্বিত্ব

২৯। কোনটি নিত্য নরবাচক শব্দ?

(ক) ছেলে

(খ) নেতা

(গ) জেলে

(ঘ) কৃতদার√

৩০। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

(ক) দুই√

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

কুমিল্লা বোর্ড ২০২৫
বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭০
বিষয় কোড: ১০২

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) বইমেলা
খ) সুন্দরবন

২. ক) মনে করো, তুমি জাকির/জায়মা পাবনা জেলার অধিবাসী। তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে মায়ের কাছে একখানা চিঠি লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি সুমন/সুমনা নাটোর জেলার লালপুর এলাকার অধিবাসী। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

ক) বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

অথবা, সারমর্ম লেখো:

খ) শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?
সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
ফল চাহে,-সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

৫. ক) মনে করো, তুমি সালাম/সালমা দিনাজপুর জেলার ফুলবাড়িয়া এলাকার অধিবাসী। তোমার এলাকার সড়কের দুরবস্থা তুলে ধরে দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি শাহিন/শাহিনা, একটি জাতীয় দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। পদ্মা নদীর তীর ঘেঁষে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) কৃষিকাজে বিজ্ঞান
খ) জগদীশচন্দ্র বসু
গ) মাদকাসক্তি ও এর প্রতিকার

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

2 thoughts on “এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)”

error: Content is protected !!
Scroll to Top