এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (সিলেট বোর্ড)

SSC 2025 Sylhet Board bangla 2nd paper question & solution

এসএসসি ২০২৫ সিলেট বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।

এসএসসি ২০২৫ সিলেট বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। ‘অপরাজেয় বাংলা’ কোন জাতীয় নাম বিশেষ্য?

(ক) কালনাম

(খ) সৃষ্টিনাম√

(গ) ব্যক্তিনাম

(ঘ) স্থাননাম

২। নিচের কোন বাক্যটি আত্মবাচক সর্বনামের উদাহরণযুক্ত?

(ক) একজন এসে খরবটা দেয়।

(খ) যেমন কর্ম তেমন ফল।

(গ) সে নিজে অঙ্কটা করছে।√

(ঘ) কী দিয়ে ভাত খায়?

৩। অবস্থাবাচক বিশেষণ কোনটি?

(ক) এক টাকা

(খ) চলন্ত ট্রেন√

(গ) লাল ফিতা

(ঘ) আধা কেজি চাল

৪। ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কী তৈরি হয়?

(ক) শব্দ

(খ) বাক্য

(গ) ক্রিয়াপদ√

(ঘ) সর্বনাম পদ

৫। যৌগিক ক্রিয়া আছে কোন বাক্যে?

(ক) পাখিটা ছটফটাচ্ছে।

(খ) সে বই পড়ছে।

(গ) সে তার অংশ বুঝে নিল।√

(ঘ) মা শিশুটিকে আদর করছেন।

৬। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই√

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

৭। ‘একটু ঘুরে আসুন না।’ সাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) নেতিবাচক

(খ) ধরনবাচক

(গ) কালবাচক

(ঘ) পদানু ক্রিয়া√

৮। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?

(ক) -আনো

(খ) -ইয়ে

(গ) -আতে√

(ঘ) -আলে

৯। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কী বলে?

(ক) যোজক√

(খ) ধাতু

(গ) ক্রিয়া

(ঘ) অনুসর্গ

১০। কোন ধরনের যোজক একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

(ক) বিকল্প

(খ) কারণ

(গ) সাধারণ

(ঘ) সাপেক্ষ √

১১। যাক গে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?

(ক) করুণা’

(খ) অলংকার√

(গ) বিরক্তি

(ঘ) প্রশংসা

১২। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?

(ক) বিপদ ও দুঃখ একসাথে আসে।

(খ) লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়।

(গ) ভিক্ষুককে টাকা দাও।

(ঘ) যে মেয়েটি প্রথম হয়েছে, সে আমার বোন।

১৩। ‘গবাক্ষ’ শব্দের দ্বারা ‘জানালা’ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থবদল√

(খ) অর্থপ্রসার

(গ) অর্থ সংকোচ

(ঘ) অর্থের উন্নতি

১৪। যে বাকোর ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে। বাচা বলে।

(ক) কর্তাবাচ্য

(খ) কর্মবাচ্য

(গ) কর্তা-কর্মবাচ্য

(ঘ) ভাববাচ্য√

১৫। ‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

(ক) উড়নচণ্ডি

(খ) তীর্থের কাক

(গ) ননীর পুতুল√

(ঘ) ছা-পোষা

১৬। ব্রাহ্মীলিপির কোন শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?

(ক) দ্রাবিড়ীয়

(খ) আফ্রিকীয়

(গ) পূর্ব-ভারতীয়√

(ঘ) পশ্চিম-ভারতীয়

১৭। ‘শব্দ গঠন প্রক্রিয়া’ ব্যাকরণের কোন অংশে বিশেষ গুরুত্ব পায়?

(ক) ধ্বনিতত্ত্ব

(খ) রূপতত্ত্ব√

(গ) বাক্যতত্ত্ব

(ঘ) অর্থতত্ত্ব

১৮। অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?

(ক) কোলন

(খ) উদ্ধার চিহ্ন

(গ) বন্ধনী

(ঘ) বিকল্প চিহ্ন

১৯। মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনগুলো?

(ক) চ, ছ, জ, শ

(খ) ন, র, ল, স

(গ) ত, থ, দ, ধ

(ঘ) ট, ঠ, ড, ঢ√

২০। ‘নৈপুণ্য’ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?

(ক) নেয়ে√

(গ) চোরা

(খ) টেকো

(ঘ) বাহাদুরি

২১। ‘নবনবতিতম’ সংখ্যাবাচক শব্দ দিয়ে কী প্রকাশ করে?

(ক) ২৮তম

(খ) ৮০তম

(গ) ৮৯তম

(ঘ) ৯৯তম√

২২। ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’ -এ বাকো ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন প্রকারের বর্গ?

(ক) বিশেষ্য বর্গ

(খ) ক্রিয়া বিশেষণ বর্গ√

(গ) বিশেষণ বর্গ

(ঘ) ক্রিয়ারর্গ

২৩। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

(ক) কুলটা√

(খ) বন

(গ) মরুদ্যান

(ঘ) গবাদি

২৪। ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?

(ক) পূর্বপদকে

(খ) পরপদকে

(গ) সমস্তপদকে√

(ঘ) সমস্যমান পদকে

২৫। নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব?

(ক) কুটুস কুটুস

(খ) কেক-টেক

(গ) ফুসুর ফুসুর

(ঘ) কথায় কথায়√

২৬। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

(ক) মার খাওয়া।

(খ) এগিয়ে চলা

(গ) ছটফট করা

(ঘ) ব্যাট করা

২৭। “বাজারে সবজির দাম কমছে না”-এ বাক্যে ‘কমছে না’ কোন ক্রিয়ার উদাহরণ?

(ক) নামক্রিয়া√

(খ) সংযোগ ক্রিয়া

(গ) যৌগিক ক্রিয়া

(ঘ) সরল ক্রিয়া,

২৮। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

(ক) হাতেখড়ি

(খ) গোঁফখেজুরে√

(খ) লালপেড়ে

(ঘ) সেতার

২৯। ‘সেলিম বাংলা ব্যাকরণে ভালো’-এ বাকো’ ‘ব্যাকরণে’ কোন কারক?

(ক) কর্ম

(খ) করণ

(গ) অপাদান

(ঘ) অধিকরণ√

৩০। অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?

(ক) বাচ্যার্থ√

(খ) লক্ষ্যার্থ

(গ) গৌণার্থ

(ঘ) অর্থপ্রসার

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ২০২৫ সিলেট বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

সিলেট বোর্ড ২০২৫

বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন

সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭০০

বিষয় কোড: ১০২

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।)

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) বইমেলা
খ) জাতীয় পতাকা

ক) মনে করো, তুমি ইশরাক। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার উপজেলায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি রাফি। নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভগুণ সার্থকতা লাভ করিয়াছে।

অথবা, সারমর্ম লেখো:

খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ-সম দহে।

৫. ক) মনে করো, তুমি সাকিফ। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। তোমার এলাকার ‘সড়কের দুরবস্থা’ শিরোনামে যেকোনো দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি আলমাস। একটি দৈনিক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
খ) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
গ) কৃষিকাজে বিজ্ঞান

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top