SSC 2025 Barisal Board bangla 2nd paper question & solution
এসএসসি ২০২৫ বরিশাল বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।
এসএসসি ২০২৫ দিনাজপুর বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে?
(ক) মানোএল দা আসসুম্পসাঁউ√
(খ) রামমোহন রায়
(গ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
(ঘ) উইলিয়াম কেরি
২। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন অর্থদ্যোতক?
(ক) অল্প
(খ) প্রায়
(গ) অর্ধেক√
(ঘ) সম্পূর্ণ
৩। ‘ডাক্তারকে জানাও’ বাক্যে ‘ডাক্তার’ কোন কারক?
(ক) অধিকরণ
(খ) করণ
(গ) কর্ম√
(ঘ) কর্তা
৪। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
(ক) ৪র্থ
(খ) ৫ম
(গ) ৬ষ্ঠ√
(ঘ) ৭ম
৫। স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি? –
(ক) ৮টি
(খ) ১০টি√
(গ) ১১টি
(ঘ) ১২টি
৬। ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
(ক) আ+ উ√
(খ) আ+ই
(গ) অ+ই
(ঘ) আ+এ
৭। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বন্দ্ব
(খ) কর্মধারয়
(গ) তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি√
৮। ‘চিঠিটা পড়া হয়েছে’-এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্ম-কর্তাবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তাবাচ্য
(ঘ) কর্মবাচ্য√
৯। কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কী বলে?
(ক) পদান্ত
(খ) তদ্বিতান্ত
(গ) কৃদন্ত√
(ঘ) নিজস্ত
১০। পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে কোন সমাসে?
(ক) বহুব্রীহি
(খ) তৎপুরুষ
(গ) দ্বন্দ্ব √
(ঘ) কর্মধারয়
১১। যে সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে বলে-
(ক) বচন.
(খ) বলক
(গ) বিভক্তি
(ঘ) নির্দেশক√
১২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
(ক) গবাদি
(খ) কুলটা√
(গ) একাদশ
(ঘ) বৃহস্পতি
১৩। ‘হিসহিস’ শব্দটি কোন শব্দদ্বিত্বের উদাহরণ?
(ক) ধ্বন্যাত্মক√
(খ) পদাত্মক
(৫) পুনরাবৃত্ত
(ঘ) অনুকার
১৪। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) শিত+ঋত
(খ) শীত+আর্ত
(গ) শিত+আর্ত
(ঘ) শীত-ঋত√
১৫। নিত্য নারীবাচক শব্দ কোনটি?
(ক) কৃতদার
(খ) শিক্ষিকা
(গ) বিধবা√
(ঘ) জেঠি
১৬। ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা কোনটি?
(ক) দোসরা
(খ) সাড়ে√
(গ) নবম
(ঘ) দশ
১৭। নিচের কোনটি আরবি শব্দ?
(ক) নগদ√
(খ) দোকান
(গ) বোতল
(ঘ) পাদরি
১৮। শ্রোতা পক্ষের সর্বনাম নিচের কোনটি?
(ক) আমি
(খ) তিনি
(গ) তুমি√
(ঘ) সে
১৯। কোনটি ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ?
(ক) দয়া
(খ) শয়ন√
(গ) মিছিল
(ঘ) ধৈর্য
২০। নিচের কোন বাক্যে অকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
(ক) সে বই পড়ছে
(খ) শিক্ষক ছাত্রকে বই দিলেন
(গ) সে গল্প লিখছে
(ঘ) জনি দিনে ঘুমায়√
২১। অনুসর্গের গুচ্ছ কোনটি?
(ক) সই, বাজ, পর্যন্ত
(খ) আন, আনি, বদলে
(গ) অবধি, আগে, ব্যতীত√
(ঘ) আম, খাস, নাগাদ….
২২। ‘চাঁদ’ এ প্রতিশব্দ কোনটি?
(ক) নিকেতন
(খ) নিশাকর√
(গ) পুলিন
(ঘ) সবিতা
২৩। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কী ব্যবহৃত হয়?
(ক) ড্যাশ
(খ) কোলন
(গ) হাইফেন√
(ঘ) সেমিকোলন
২৪। কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একবচন থেকে বহুবচন হয়েছে কোনটির?
(ক) তারা√
(খ) শিক্ষকেরা
(গ) রচনাবলি,
(ঘ) ভাইসব
২৫। নিত্য অতীতের উদাহরণ কোনটি?
(ক) তারা মাঠে খেলছিল
(খ) বাবা বাজার করেন
(গ) খুব সকালে ঘুম থেকে উঠতাম√
(ঘ) তারা সেখানে বেড়াতে গেল
২৬। ‘সপ্তমে চড়া’ বাগধারাটির অর্থ কী?
(ক) অরাজকতা
(খ) প্রচণ্ড উত্তেজনা√
(গ) সর্বনাশ
(ঘ) উপযুক্ত মিলন
২৭। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) অব্যয়
(ঘ) সর্বনাম√
২৮। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?
(ক) পূরক√
(খ) প্রসারক
(গ) বলক
(ঘ) নির্দেশক
২৯। নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম?
(ক) যত-তত
(খ) যারা-তারা√
(গ) যখন-তখন
(ঘ) যেমন-তেমন√
৩০। ঘোষ ব্যঞ্জন ধ্বনির গুচ্ছ কোনটি?
(ক) গ, ঘ, দ, ধ√
(খ) চ, ছ, ব, ভ
(গ) ত, থ, ট, ঠ
(ঘ) ত, দ, ট, ড
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ২০২৫ বরিশাল বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
বরিশাল বোর্ড ২০২৫
বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭০
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) কম্পিউটার
খ) বৈশাখী মেলা
২. ক) মনে করো, তুমি রতন/রত্না। এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখো। ১০
অথবা, খ) মনে করো, তুমি রাফি/রাফিয়া। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একখানা চিঠি লেখো।
৩. সারাংশ লেখো: ১০
ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
অথবা, সারমর্ম লেখো:
খ) ওরে নবীন, ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
ক) বই কিনে কেউ দেউলিয়া হয় না।
খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
৫. ক) মনে করো, তুমি রাসেল/রাশেদা। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা, খ) মনে করো, তুমি রুবেল/বুবিয়া। জাতীয় দৈনিক পত্রিকার জামালপুরের প্রতিনিধি। সবুজ সৈকত বেষ্টনী গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
ক) সময়ানুবর্তিতা
খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
গ) কৃষিকাজে বিজ্ঞান
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
