ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪ বাংলা প্রশ্ন ও সমাধান

Cadet College admission 2024 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন

পূর্ণমান: ৬০

১. নিম্নোক্ত বাক্যগুলোর নিম্নরেখ শব্দটি কোন ধরনের শব্দ তা লেখো (শুধু উত্তর শিখলেই হবে):

(ক) চির উন্নত (মম) শির।

(খ) (গাহি) সাম্যের গান।

(গ) (মোরা) ঝঞ্ঝার মতো উদ্দাম।

(ঘ) (আহ্!) আমরা হেরে গেলাম।

(ঙ) এ বয়স (তবু) নতুন কিছু তো করে।

(চ) দুষ্ট গরুর (চেয়ে) শূন্য গোয়াল ভালো।

(ছ) তুমি (কী) করছ?

(জ) আমার (সোনার) বাংলা আমি তোমায় ভালোবাসি

(ঝ) তুমি (বিনা) আকুল পরান।

(ঞ) অহর্ণিশ কী (চমৎকার) আবৃত্তি করে!

২. নিচের সংলাপগুলোতে যথার্থ সর্বনাম ও ক্রিয়ারূপ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো:

মায়ের অসুস্থতার জন্য ভাই-বোনের পরিকল্পনা:

চিঠি: মর্ম (চিঠির ছোট ভাই), —,নানুকে ফোনে মায়ের অবস্থা —।

নানি: (ফোন রিসিভ করে) নানু ভাই, — কেমন?

চিঠি: নানু, — আর মর্ম সুস্থ কিন্তু আম্মুর খুব জ্বর। —তাড়াতাড়ি —।

নানি: ফোনটা তোমার মাকে —।

নানি: — হয়েছে, মা?

মা (চিঠি’র মা): আম্মু, রাত থেকে জ্বর। ডাক্তারের সাথে কথা হয়েছে। — আর একটু পরেই আসবেন।

নানি: মা, চিন্তা করো না, — বাবাসহ এখনই আসছি।

৩. নিচের বাক্যগুলো পড়ে কোনটি কোন ধরনের বাক্য তা নির্ণয় করো (শুধু উত্তর লিখলেই হবে): ১×৫=৫

(ক) উঃ! এত বড় স্পর্ধা!

(খ) এ কথা আর উচ্চারণ করবে না।

(গ) তর্ক করা বাদ দেন।

(ঘ) আমাকে কি ভয় দেখাচ্ছেন?

(ঙ) সত্যের জন্য আমি একাই লড়ে যাব।

৪. বামপাশের বৈশিষ্ট্যের সঙ্গে ডানপাশের সঠিক সাহিত্যরূপ বাছাই করে লেখো (শুধু উত্তর লিখলেই চলবে): ১×৫=৫

সাহিত্যের বৈশিষ্ট্য

৫. মূলত অভিজ্ঞতা ও ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমরা চারপাশের পরিবেশকে বুঝতে শিখি। সুতরাং বলা যায়, ‘মস্তিষ্ক ধারণ নয়, অভিজ্ঞতাভিত্তিক শিখনই বেশি ফলপ্রসূ’। ২×৫=১০

৬. নিম্নোক্ত চরণগুলোর ভাবার্থের সঙ্গে তোমার ব্যক্তিজীবনের অনুভূতি মিলিয়ে নিজের ভাষায় লেখো: ১০

ভয় দেখাবে মেঘের কড়া ডাক
তাই ভেবো না আজ যাবো না, থাক!

চলার পথে নাই বা এলো জয়
তাও তো পেলে পথের পরিচয়!

হয়তো কাল দিনের শেষে ঠিক
মাতিয়ে তুমি দেবে দিগ্বিদিক!

৭. মনে করো, সম্প্রতি তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজ্ঞানমেলায় তুমি অংশগ্রহণ করেছ। উক্ত তিন দিনের ঘটনা, অনুভূতি বা বিশেষ কোনো অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি রোজনামচা রচনা করো। ১০

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪ বাংলা প্রশ্নের উত্তর মালা

১.

(ক) মম- সর্বনাম।

(খ) গাহি-ক্রিয়া।

(গ) মোরা- সর্বনাম।

(ঘ) আহ্! আবেগ শব্দ।

(ঙ) তবু- যোজক শব্দ।

(চ) চেয়ে- অনুসর্গ।

(ছ) কী- সর্বনাম।

(জ) সোনার- বিশেষণ।

(ঝ) বিনা- অনুসর্গ।

(ঞ) চমৎকার- আবেগ শব্দ।

২. মায়ের অসুস্থতার জন্য ভাই-বোনের পরিকল্পনা:

চিঠি: মর্ম (চিঠির ছোট ভাই), আমি, নানুকে ফোনে মায়ের অবস্থা জানালাম।

নানি: (ফোন রিসিভ করে) নানু ভাই, কেমন আছো তুমি?

চিঠি: নানু, আমি আর মর্ম সুস্থ কিন্তু আম্মুর খুব জ্বর। তুমি তাড়াতাড়ি আসো।

নানি: ফোনটা তোমার মাকে দাও।

নানি: তোমার কী হয়েছে, মা?

মা (চিঠি’র মা): আম্মু, রাত থেকে জ্বর। ডাক্তারের সাথে কথা হয়েছে। তিনি আর একটু পরেই আসবেন।

নানি: মা, চিন্তা করো না, আমি বাবাসহ এখনই আসছি।

৩.

(ক) আবেগবাচক বাক্য।

(খ) অনুজ্ঞাবাচক বাক্য।

(গ) অনুজ্ঞাবাচক বাক্য।

(ঘ) প্রশ্নবাচক বাক্য।

(ঙ) বিবৃতিবাচক বাক্য।

৪.

হাত তালি দিয়ে দিয়ে পড়া যায়: কবিতা।

বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক রচনা: বৈজ্ঞানিক কল্পকাহিনি।

অভিনয় উপযোগী সংলাপ-নির্ভর হয়: নাটক।

পশু-পাখি নিয়ে রচিত: উপকথা।

গদ্য ভাষায় সুবিন্যস্ত আলোচনা থাকে: প্রবন্ধ।

৫.

ক) একজন ড্রাইভারের সঠিকভাবে গাড়ি চালানো।

খ) একজন শিক্ষকের সঠিকভাবে পাঠদান করা।

গ) একজন চিকিৎসকের সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা।

ঘ) একজন রাষ্ট্রনায়কের সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা।

ঙ) একজন কৃষকের সঠিকভাবে ফসল উৎপাদন করা।

৬.

আমাদের জীবনে মেঘের কড়া ডাকের মতো অনেক কিছুই আসবে এবং ভয় দেখাবে। কিন্তু তার জন্য আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদের লক্ষ্যে অটুট থাকতে হবে। পিছু হটলে চলবে না। লক্ষ্যে সফলতা অর্জন না করতে পারলেও সফলতা অর্জনের পথটা খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবে। যা পরবর্তীতে আমাদের সফলতা অর্জন করতে সাহায্য করবে। আজ সফলতা অর্জন করতে না পারলেও কাল ঠিকই আমরা পৌঁছাবো সফলতার শিকড়ে। মাতিয়ে তুলবো সবকিছুকে সফলতার আনন্দের ছোঁয়ায়।

৭.

১৯/১২/২০২৪, মঙ্গলবার

আজ আমাদের স্কুলে একটি বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আমার ক্লাসের দেখাশুনার দায়িত্বটা প্রতিবারের মতো আমার কাছে দিয়েছে। ক্লাস ক্যাপ্টেন হওয়ায় স্কুল কর্তৃপক্ষের সাথে আমারও সবদিকে খেয়াল রাখতে হয়েছে। বিজ্ঞানমেলাটি তিন দিন যাবত সংগঠিত হতে যাচ্ছে। আজকে ছিলো প্রথম দিন। প্রথম দিনেই আয়োজন করা হয়েছিল বেশ কিছু প্রতিযোগিতার। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বক্তৃতা, প্রেজেন্টেশন ইত্যাদি। আমাদের গ্রুপ বক্তৃতা ও প্রেজেন্টেশন উভয়েই অংশগ্রহণ করেছিল এবং সফলতা অর্জন করেছিলাম। আমাদের উপস্থাপনা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল যার কারণে সেই প্রতিযোগিতায় আমরা জয়লাভ করেছিলাম।

২০/১২/২০২৪, বুধবার

আজ বিজ্ঞানমেলার দ্বিতীয় দিন। আজকে ক্ষুদে আবিষ্কারকরা তাদের আবিষ্কার আমাদের মাঝে তুলে ধরেছিলো। তার মধ্যে অন্যতম ছিল আমরা কীভাবে খুব সহজেই টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এছাড়াও সেখানে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আবিষ্কার দেখানো হচ্ছিলো। যা দেখতে ছিলো খুবই চমকপ্রদ। এভাবেই আমার বিজ্ঞানমেলার দ্বিতীয় দিন শেষ হয়ে যায়।

২১/১২/২০২৪, বৃহস্পতিবার

আজকে আমাদের বিজ্ঞানমেলার সর্বশেষ দিন। আজকে আমাদের বিজ্ঞানমেলা পর্যবেক্ষণ করতে এসেছিলেন উপজেলা এবং জেলা শিক্ষা অফিসার। তিন দিনব্যাপী আয়োজিত আমাদের বিজ্ঞানমেলায় সংগঠিত সবকিছুই তাঁদের নজর কেড়েছে। যা আমাদের সবার জন্য ছিলো এক বিশেষ অর্জন। আমাদের প্রেজেন্টেশন ও সবকিছু দেখে তাঁরা আমাদের স্কুলকে বিজয়ী ঘোষণা করেছেন। সব মিলিয়ে তিন দিনব্যাপী এই বিজ্ঞানমেলা ছিলো খুবই অসাধারণ।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি ২০২৫ এর যাবতীয় লিঙ্ক

ক্যাডেট কলেজ ভর্তি ২০২৫ এর সিলেবাসের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top