Mymensingh Board 2022 SSC Bangla 2nd paper question & solution
ময়মনসিংহ বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ১৫
সময় : ১৫ মিনিট
১. ব্যতিহার বহুব্রীহি কোনটি?
ক) হাতেখড়ি
খ) হাতাহাতি
গ) ঊনপাঁজুরে
ঘ) অন্তরীপ
২. ‘প্রতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) আধিপত্য
খ) সম্যক
গ) বিরোধ
ঘ) অতিক্রম
৩. কোনটি তারিখবাচক শব্দ?
ক) পহেলা
খ) প্রথম
গ) এক
ঘ) ১
৪. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক) ক্রিয়া প্রকৃতি
খ) প্রাতিপদিক
গ) প্রকৃতি
ঘ) প্রত্যয়
৫. আই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক) পাকড়াও
খ) ডুবন্ত
গ) চড়াই
ঘ) শুনানি
৬. সম্প্রদান কারকের উদাহরণ কোনটি?
ক) ফুল দিয়ে মালা গাঁথো।
খ) প্রভাতে সূর্য ওঠে।
গ) পাপে বিরত হও।
ঘ) অন্ধজনে দেহ আলো।
৭. বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
ক) পদ
খ) বিভক্তি
গ) ক্রিয়া
ঘ) বাক্য
৮. কোনটি সমার্থক দ্বিরুক্তির উদাহরণ?
ক) রাশি-রাশি
খ) টাকা-পয়সা
গ) দেনা-পাওনা
ঘ) ধনী-গরিব
৯. কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে?
ক) বেশ এক ঘুম ঘুমিয়েছি
খ) এমন সুখের মরণ কে মরতে পারে
গ) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন
ঘ) শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন
১০. প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?
ক) যৌগিক ক্রিয়া
খ) মিশ্র ক্রিয়া
গ) অসমাপিকা ক্রিয়া
ঘ) ণিজন্ত ক্রিয়া
১১. ‘একগুঁয়ে’ কথাটি কোন বাঞ্ছারা দিয়ে প্রকাশ পায়?
ক) রাঘব বোয়াল
খ) নেই আঁকড়া
গ) কেউকেটা
ঘ) টনক নড়া
১২. ‘সৌভাগ্যের’ বিষয় বোঝাতে কেন বাগধারার ব্যবহার হয়?
ক) একাদশে বৃহস্পতি
খ) মানিকজোড়
গ) সোনায় সোহাগা
ঘ) উত্তম-মাধ্যম
১৩. শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?” এর পরোক্ষ উক্তি কোনটি?
ক) আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
খ) আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জানতে চাইলেন
গ) আমরা ছুটি চাই কি না,- শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
ঘ) আমাদের ছুটির দরকার কি না,- শিক্ষক জানতে চাইলেন
১৪. কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
ক) ছাত্ররা অঙ্কে কষছে
খ) আমার খাওয়া হবেনা
গ) তোমাকে বসতে হবে
ঘ) এবার একটি গান গাওয়া হোক
১৫. ‘মেঘে বৃষ্টি হয়’-এখানে ‘মেঘ’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) করণে ৭মী
ঘ) অপাদানে ৭মী
১৬. ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’- এখানে ‘তরে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
ক) মত
খ) নিকট
গ) মধ্যে
ঘ) নিমিত্ত
১৭. ‘তিতাস একটি নদীর নাম।’ ‘বাক্যে’ ‘নদী’ কোন প্রকার বিশেষ্য?
ক) নামবাচক
খ) বস্তুবাচক
গ) জাতিবাচক
ঘ) সমষ্টিবাচক
১৮. কোনগুলো যৌগিক শব্দের উদাহরণ?
ক) পঙ্কজ, জলধি
খ) হস্তী, বাঁশি
গ) রাজপুত্র, মহাযাত্রা
ঘ) দৌহিত্র, গায়ক
১৯. ‘তিক্ততা’ কোন পদের উদাহরণ?
ক) ক্রিয়া
খ) অব্যয়
গ) গুণবাচক বিশেষ্য
ঘ) ভাববাচক বিশেষ্য
২০. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
২১. ‘কাজটি করে দাও না ভাই।’ এ বাক্যে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে?
ক) প্রার্থনা
খ) আদর
গ) অনুরোেধ
ঘ) দুঃখ
২২. ‘শরতের পরে আসে বসন্ত।’ এ বাক্যটিতে অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) স্বল্প বিরতি
খ) পর্যন্ত
গ) নিমিত্ত
ঘ) দীর্ঘ বিরতি
২৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক) বিশ
খ) বাইশ
গ) পঁচিশ
ঘ) ছাব্বিশ
২৪. বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) কেষ্টা
খ) ডিঙা
গ) চাষা
ঘ) ঢাকাই
২৫. বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি?
ক) পাঁচ
খ) ছয়
গ) সাত
ঘ) আট
২৬. কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?
ক) স্কুল>ইস্কুল
খ) আজি আইজ
গ) রত্ন রতন
ঘ) বিলাতি>বিলিতি
২৭. সন্নিহিত দুটি ধ্বনির মিলনে কী গঠিত হয়?
ক) ক্রিয়াপদ
খ) কারক
গ) সমাস
ঘ) সন্ধি
২৮. নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?
ক) এটা নয় ওটা আনো
খ) ন্যাকামিটা এখন রাখো
গ) একখানা বই কিনে দাও
ঘ) পোয়াটাক দুধ দাও
২৯. ‘জনৈক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) জন + এক
খ) জন + ঐক
গ) জন + ঔক
ঘ) জন + নৈক
৩০. দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস কোনটি?
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি
ময়মনসিংহ বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. খ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ,
১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ
২১. গ, ২২. ঘ, ২৩. গ, ২৪. খ, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) নারী শিক্ষা;
খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২. ক) মনে করো, তুমি বগুড়ার সোহেল। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে একখানা পত্র লেখো। ১০
অথবা, খ) মনে করো, তোমার নাম সৈকত, তুমি চাঁদপুর জিলা স্কুলের শিক্ষার্থী। ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
৩. ক) মনে করো, তুমি শুভ। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। ১০
অথবা, খ) মনে করো, তুমি আঁখি, একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকায় মহান বিজয় দিবস উদ্যাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।
8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
ক) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।
অথবা, খ) আলো বলে, “অন্ধকার, তুই বড়ো কালো”।
অন্ধকার বলে, “ভাই, তাই তুমি আলো।”
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
