এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (ঢাকা বোর্ড)

Dhaka Board 2022 SSC Bangla 2nd paper question & solution

ঢাকা বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

(ক) চার

(খ) পাঁচ

(গ) ছয়

(ঘ) সাত

২. ‘চিক চিক করে বালি কোথা নাই কাদা’- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ-রূপে ব্যবহৃত হয়েছে?

ক) বিশেষ্য

খ) ক্রিয়া বিশেষণ

গ) ক্রিয়া

ঘ) বিশেষণ

৩. পূরণবাচক সংখ্যা কোনটি?

ক) দশ

খ) দশই

গ) ১০

ঘ) দশম

৪. ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?

ক) বাংলা

গ) আরবি

গ) ফারসি

ঘ) ইংরেজি

৫. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

ক) দ্বন্দ্ব

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

৬. বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?

ক) পাটি

খ) টাক

গ) খানা

ঘ) গুলো

৭. বাংলা উপসর্গ মোট কতটি?

ক) ১৮টি

খ) ১৯টি

গ) ২০টি

ঘ) ২১টি

৮. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) মহানবি

খ) সাহিত্যসভা

গ) মনমাঝি

ঘ) মহারাজ

৯. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে সপ্তমী

খ) কর্তৃকারকে সপ্তমী

গ) কর্মে সপ্তমী

ঘ) অপাদানে সপ্তমী

১০. কৃৎ প্রত্যয়-সাধিত পদকে কী বলে?

ক) গুণ

খ) বৃদ্ধি

গ) কৃদন্ত পদ

ঘ) তদ্ধিতান্ত শব্দ

১১. ‘ভান্তার ডাকো’। বাক্যে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য

খ) কর্মে ৬ষ্ঠী

গ) কর্তায় শূন্য

ঘ) করণে ৬ষ্ঠী

১২. যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

ক) ভিক্ষুককে দান করো

খ) আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি

গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি

ঘ) বিপদ এবং দুঃখ এক সময়ে আসে

১৩. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

১৪. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

ক) সর্বনাশ

খ) কুটিলতা

গ) অর্থের কু-প্রভাব

ঘ) তীব্র জ্বালা

১৫. ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্মকর্তৃবাচ্য

খ) ভাববাচ্য

গ) কর্তৃবাচ্য

ঘ) কর্মবাচ্য

১৬. উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) অব্যয়

১৭. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) সমীভবন

খ) ধ্বনি বিপর্যয়

গ) “অপিনিহিত

ঘ) বিষমীভবন

১৮. ওষ্ঠধ্বনি কোনগুলো?

ক) ক খ গ ঘ ঙ

খ) চ ছ জ ঝ ঞ

গ) প ফ ব ভ ম

ঘ) ট ঠ ড ঢ ণ

১৯. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনাট?

ক) নায়ক

খ) একাদশ

গ) হিংসুক

ঘ) শুভেচ্ছা

২০. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?

ক) অ আ

খ) ঐ ঔ

গ) এ ও

ঘ) ই উ

২১. উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কী বলে?

ক) বিপ্রকর্ষ

খ) সম্পকর্ষ

গ) সমীভবন

ঘ) স্বরসংগতি

২২. সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

ক) সমাস

খ) কারক

গ) সন্ধি

ঘ) উক্তি

২৩. রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?

ক) সন্দেশ

খ) জলধি

গ) মধুর

ঘ) কর্তব্য

২৪. ‘তার মঙ্গল হোক।’ বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?

ক) আকাঙ্ক্ষা

খ) অনুজ্ঞা

গ) নির্দেশক

ঘ) সাপেক্ষ

‘২৫. ‘হাট-বাজার’ কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস?

ক) মিলনার্থক

খ) সমার্থক

গ) বিপরীতার্থক

ঘ) বিরোধার্থক

২৬. বিশেষ্য পদ কত প্রকার?

ক) চার

খ) পাঁচ

গ) ছয়

ঘ)সাত

২৭. ‘সীমার মাঝে অসীম তুমি।’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ক) ব্যাপ্তি

খ) মধ্যে

গ) কারণে

ঘ) নিমিত্ত

২৮. বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

ক) বিভক্তি

খ) শব্দ

গ) প্রত্যয়

ঘ) পদ

২৯. অনুসর্গ কোনগুলো?

ক) অবধি, হেতু

খ) সই, বাজ

গ) আন, আনি

ঘ) আম, খাস

৩০. বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

ক) হাতা

খ) ডিঙ্গা

গ) কেষ্টা

ঘ) মুটে

ঢাকা বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. গ,

১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. খ,

২১. ক, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. খ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ঢাকা বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) বৈশাখী মেলা;

খ) মুক্তিযুদ্ধ।

২.  ক) মনে করো, তুমি শাকিল। যশোর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধু লাবিবকে একখানা পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি সাদিক। ঝিনাইদহ পৌরসভার একজন বাসিন্দা। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।

৩. ক) মনে করো, তুমি শাহিন। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিনিধি। “নিরাপদ সড়ক চাই” শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবেদন রচনা করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি রাকিব। তুমি খুলনা জিলা স্কুলের একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদ্যাপনের অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধানশিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

অথবা,

খ) স্বদেশের উপকারে নেই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেইজন।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

1 thought on “এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (ঢাকা বোর্ড)”

error: Content is protected !!
Scroll to Top