এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (বরিশাল বোর্ড)

Barisal Board 2020 SSC Bangla 2nd paper question & solution

বরিশাল বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতিচিহ্ন বসে?

ক) কমা

খ) সেমিকোলন

গ) কোলন

ঘ)দাঁড়ি

২. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) ফণী

খ) শৈল

গ) ভুজ

ঘ) সবিতা

৩. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে-

ক) অলুক বহুব্রীহি

খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

গ) সংখ্যাবাচক বহুব্রীহি

ঘ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

৪. প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?

ক) বাংলা উপসর্গ

খ) ফারসি উপসর্গ

গ) তৎসম উপসর্গ

ঘ) আরবি উপসর্গ

৫. কৃৎ-প্রত্যয় সাধিত শব্দটিকে বলা হয়-

ক) কৃদন্ত পদ

খ) ক্রিয়া পদ

গ) ক্রিয়া বিশেষণ

ঘ) ক্রিয়া প্রকৃতি

৬. পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি?

ক) চিন্তা করো না, কালই আসছি।

খ) এতক্ষণ আমি অঙ্ক করেছি।

গ) সন্ধ্যায় সূর্য অস্ত যায়।

ঘ) সে ভাত খায়।

৭. কোনটি ভাববাচ্যের উদাহরণ?

ক) আমার যাওয়া হবে না।

খ) আমি যাব না।

গ) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।

ঘ) কাজটা ভালো দেখায় না।

৮. বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?

ক) প্রথমে

খ) বিশেষ্যের পূর্বে

গ) সর্বনামের পূর্বে

ঘ) শেষে

৯. ‘সাপুড়ে সাপ খেলায়’-কোন ক্রিয়াপদের উদাহরণ?

ক) মিশ্র ক্রিয়া

খ) যৌগিক ক্রিয়া

গ) সকর্মক ক্রিয়া ঘ

ঘ) প্রযোজক ক্রিয়া

১০. অর্থগতভাবে শব্দসমূহ কয়ভাবে বিভক্ত?

ক) দুই ভাগে

খ) তিন ভাগে

গ) চার ভাগে

ঘ) পাঁচ ভাগে

১১. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’-এটি কোন কর্তৃকারকের উদাহরণ?

ক) মুখ্য কর্তা

খ) ব্যতিহার কর্তা

গ) প্রযোজক কর্তা

ঘ) প্রযোজ্য কর্তা

১২. কোন গুচ্ছের সবগুলো ধাতু ‘ফিরা’- আদিগণের অন্তর্ভুক্ত?

ক) কিন্, ঘির্, ফির্, জিত্

খ) কাটা, ডাকা, বাজা, আগা

গ) ছিটা, শিখা, ঝিমা, চিরা

ঘ) শোয়া, খোঁচা, গোছা, যোগা

১৩. তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?

ক) ও

খ) স

গ) ইস

ঘ) হও

১৪. সম্বোধন পদ কীসের অংশ?

ক) বাক্যের

খ) পদের

গ) কারকের

ঘ) সমাসের

১৫. ‘বিদেশে থাকে যে’- এককথায় কী হবে?

ক) বিদেশি

খ) প্রবাসী

গ) পরবাসী

ঘ) ভিনদেশি

১৬. কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়?

ক) ব্যাকরণ

খ) ঘণ্টা

গ) হরিণ

ঘ) লবণ

১৭. ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে’-এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বাইরে

খ) মধ্যে

গ) সঙ্গে

ঘ) ব্যাপ্তি

১৮. ‘রা’ বিভক্তির ব্যবহার পাওয়া যায়-

ক) প্রাণিবাচক শব্দে

খ) অপ্রাণিবাচক শব্দে

গ) কেবল উন্নত প্রাণিবাচক শব্দে

ঘ) প্রাণিবাচক এবং অপ্রাণিবাচক উভয়ের ক্ষেত্রে

১৯. ‘মুখ চন্দ্রের ন্যায়’- কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী

খ) উপমান

গ) রূপক

ঘ) উপমিত

২০. নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সারাটি সকাল তোমার আশায় বসে আছি।

খ) সবটুকু ওষুধই খেয়ে ফেল।

গ) দশ তা কাগজ দাও।

ঘ) গোটা সাতেক আম আনো।

২১. তারিখ বাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?

ক) হিন্দি

খ) বাংলা

গ) ইংরেজি

ঘ) সংস্কৃত

২২. নিমরাজি শব্দে ‘নিম’ কোন উপসর্গ?

ক) আরবি

খ) ইংরেজি

গ) হিন্দি

ঘ) ফারসি

২৩. ‘মনুষ্য’ কোন শব্দের উদাহরণ?

ক) তদ্ভব শব্দ

গ) তৎসম শব্দ

খ) অর্ধ-তৎসম শব্দ

ঘ) বিদেশি শব্দ

২৪. সব ভাষার ব্যাকরণেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

২৫. ‘নাবিক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) নো + ইক

খ) নৌ + ইক

গ) নে + ইক

ঘ) নৈ + ঈক

২৬. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক) ২২টি

খ) ২৪টি

গ) ২৩টি

ঘ) ২৫টি

২৭. বস্তুর ধ্বনির অনুকার কোনটি?

ক) ঝিকিমিকি

খ) ঝমঝম

গ) ঘেউঘেউ

ঘ) হিহি

২৮. নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি?

ক) দাই

গ) গয়লা

খ) বাদশা

ঘ) ধোপা

২৯. সরল বাক্যের উদাহরণ কোনটি?

ক) তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।

খ) যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে।

গ) সত্য কথা না বলে বিপদে পড়েছি।

ঘ) যে ভিক্ষা চায়, তাকে দান করো।

৩০. ‘বিষমীভবন’ এর উদাহরণ কোনটি?

ক) সকাল > সক্কাল

খ) লাফ > ফাল

গ) শরীর > শরীল

ঘ) জানালা > জান্না

বরিশাল বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ,

১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক,

২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. গ, ২৫. খ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি বরিশাল বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) শিশুশ্রম

(খ) বাংলা নববর্ষ

২. (ক) মনে করো, তুমি সাজিউল। বিদ্যালয়ে শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে তোমার বন্ধু আরিফের কাছে একখানা পত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি নীলিমা, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে একখানা দরখাস্ত লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছমাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না তাহলে সব পণ্ড হবে।

অথবা, সারমর্ম লেখো:

(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা, কি বা তাহে?
মাথা উঁচু রাখিস।

সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস।

রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,

আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে ঊর্ধ্বে দু’হাত বাড়াস।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

(ক) কত বড়ো আমি, কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।

(খ) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

৫. যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: ১০

(ক) মনে করো, তুমি শিমুল, কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।

(খ) মনে করো, তুমি ফরহাদ, একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি। ‘পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ’- এ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) কম্পিউটার

(খ) বর্ষায় বাংলাদেশ

(গ) মাদকাসক্তি ও তার প্রতিকার।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top