এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)

Dinajpur Board 2022 SSC Bangla 2nd paper question & solution

দিনাজপুর বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

ক) চুপ করে থাকো

খ) রূপকথার গল্প শোনো

গ) আমাকে বইটা দাও

ঘ) শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন

২. কোন বাক্যটিতে ক্রিয়ার অনুজ্ঞাভাব প্রকাশ পেয়েছে?

ক) সাপুরে সাপ খেলায়

খ) আমি এই মাত্র এলাম

গ) আপনারা আসবেন

ঘ) ভালো করে পড়লে সফল হবে

৩. ষষ্ঠী বিভক্তির আকৃতি কোনগুলো?

ক) কর, এর

খ) এ, য়

গ) কে, রে

ঘ) থেকে, চেয়ে

৪. ‘এ দেহে প্রাণ নেই।’- বাক্যের ‘দেহে’ শব্দটিতে কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী

খ) অপাদানে ৫মী

গ) করণে ৩য়া

ঘ) অধিকরণে ৭মী

৫. ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।’- এখানে ‘মাঝারে’ কী অর্থ প্রকাশ করছে?

ক) ব্যাপ্তি

খ) কাছে

গ) প্রতি

ঘ) তরে

৬. “সকল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন নিতে হবে।”- বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) দুর্বোধ্যতা

খ) বাহুল্য

গ) গুরুচণ্ডালী

ঘ) রীতিসিদ্ধ অর্থবাচকতা

৭. “তার বয়স হলেও বুদ্ধি হয়নি।”- এটি কোন বাক্য?

ক) সরল বাক্য

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) বিস্ময়সূচক বাক্য

‘৮. ‘বিশ্বজনের হিতকর।’- এক কথায় কী বলে?

ক) সর্বজনীন

খ) সর্বংসহা

গ) বিশ্বজনীন

ঘ) অবিনশ্বর

৯. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে কোন বান্ধারাটি প্রযোজ্য?

ক) শাপে বর

খ) গুড়ে বালি

গ) চাঁদের হাট

ঘ) মনিকাঞ্চন যোগ

১০. ‘জল’- শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) তিমির

খ) বিধু

গ) সবিতা

ঘ) সলিল

১১. ‘অহিংসা পরম ধর্ম।’- বাক্যে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সুনীতি

খ) সৎকাজ

গ) স্বভাব

ঘ) উৎকর্ষ

১২. ‘নশ্বর’-এর বিপরীত শব্দ কোনটি?

ক) অনশ্বর

খ) ক্ষণস্থায়ী

গ) অবিনশ্বর

ঘ) অস্থায়ী

১৩. ‘বাঁশি বাজে এ মধুর লগনে’- এটি কোন বাচ্য?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

১৪. প্রত্যক্ষ উক্তির ‘গতকাল’ পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) আগের দিন

খ) পূর্বদিন

গ) সেদিন

ঘ) পরদিন

১৫. শ, ষ, স, হ-এগুলোকে কোন ধ্বনি বলা হয়?

ক) শিশধ্বনি

খ) অন্তঃস্থ ধ্বনি

গ) স্পর্শধ্বনি

ঘ) পার্শ্বিক ধ্বনি

১৬. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) অন্ত্যস্বরাগম

খ) অপিনিহিতি

গ) অসমীকরণ

ঘ) স্বরসংগতি

১৭. নায়ক কোন প্রকারের সন্ধি?

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গসন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ

১৮. অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে কোনটি হয়?

ক) ই-কার

খ) ঈ-কার

গ) এ-কার

ঘ) ও-কার

১৯. ‘ভয়ে গা ছম ছম করছে।’- এ বাক্যের ‘ছম ছম’ অব্যয়ের দ্বিরুক্তি দ্বারা কোনটি বোঝাচ্ছে?

ক) ভাবের গভীরতা

খ) ধ্বনি ব্যঞ্জনা

গ) অনুভূতি

ঘ) পৌনঃপুনিকতা

২০. প্রথম, দ্বিতীয়, তৃতীয়-এগুলো কোন প্রকারের শব্দ?

ক) অঙ্কবাচক

খ) ক্রমবাচক

গ) পরিমাণবাচক

ঘ) তারিখ বাচক

২১. কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়?

ক) টাক, টুকু

খ) ঘরা, এরা

গ) গোটা, পাটি

ঘ) তা, পাটি

২২. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

ক) মাতা-পিতা

খ) জ্ঞানশূন্য

গ) সাহিত্যসভা

ঘ) সুশীল

২৩. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে কোন সমাস বলে?

ক) দ্বন্দ্ব সমাস

খ) কর্মধারায় সমাস

গ) তৎপুরুষ সমাস

ঘ) বহুব্রীহি সমাস

২৪. বাংলা উপসর্গ কয়টি?

ক) ২০

খ) ২১

গ) ২২

ঘ) ২৩

২৫. আরবি উপসর্গ কোনটি?

ক) হর

গ) ফুল্

গ) ফি

ঘ) লা

২৬. বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক) ইয়া

খ) অন্ত

গ) আনি

ঘ) তা

২৭. অবজ্ঞা অর্থে কোনটিতে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) ডিঙা

খ) কেষ্টা

গ) হাতা

ঘ) বাইশা

২৮. ‘প্রবীণ’ কোন শ্রেণির শব্দ?

ক) যৌগিক শব্দ

খ) রূঢ় বা রূঢ়ি শব্দ

গ) যোগরূঢ় শব্দ

ঘ) সাধিত শব্দ

২৯. জনতা, ঝাঁক, বহর-এগুলো কোন প্রকারের বিশেষ্য পদ?

ক) সংজ্ঞাবাচক

খ) জাতিবাচক

গ) বস্তুবাচক

ঘ) সমষ্টিবাচক

৩০. কোনটি অংশবাচক বিশেষণ?

ক) সবুজ মাঠ

খ) দশ দশা

গ) সিকি পথ

ঘ) সেই ছেলে

দিনাজপুর বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ঘ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ,

১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. গ, ২০. গ,

২১. খ, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. খ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি দিনাজপুর বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) শিষ্টাচার;

খ) বাংলা নববর্ষ।

২. ক) মনে করো, তুমি মাহবুব/ মাহবুবা। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি মাসুম/ মাসুমা। কুমিল্লা জিলা স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধানশিক্ষকের কাছে একটি আবদেনপত্র লেখো।

৩. ক) মনে করো, তুমি ফাহিম/ফাহিমা। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সিলেট প্রতিনিধি। তোমার এলাকার যানজট সম্পর্কে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি বিজয়/বিজয়া। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে মহান ‘স্বাধীনতা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধানশিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: (ক) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ১০

অথবা, খ) গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top