এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

Comilla Board 2022 SSC Bangla 2nd paper question & solution

কুমিল্লা বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. বাংলা বর্ণমালায় দ্বিম্বর বা যৌগিক স্বর ধ্বনির চিহ্ন কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

২. মধ্য স্বরাগমের অপর নাম কী?

ক) বিপ্রকর্ষ

খ) পরাগতস্বর

গ) অন্ত্যস্বরাগম

ঘ) প্রগত স্বর সংগতি

৩. কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?

ক) বিস্বর্গ সন্ধি

খ) স্বর সন্ধি

গ) তৎসম সন্ধি

ঘ) ব্যঞ্জন সন্ধি

৪. ‘ও দাদা দাদা বলে কাঁদছে’- এখানে ‘দাদা দাদা’ দ্বিরক্তিটি কি অর্থ প্রকাশ করছে?

ক) ক্রিয়া বিশেষণ

খ) অনুরূপ কিছু বোঝাতে

গ) আধিক্য বোঝাতে

ঘ) আগ্রহ বোঝাতে

৫. ‘নউই’ কোন সংখ্যাবাচক শব্দ?

ক) অঙ্কবাচক

খ) গণনাবাচক

গ) তারিখবাচক

ঘ) পূরণবাচক

৬. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্ট’তা উভয় অর্থেই ব্যবহৃত হয়?

ক) গোটা

খ) টো

গ) পাটি

ঘ) টা

৭ . ‘অরুণরাঙা’ কোন কর্মধারয় সমাস?

ক) মধ্যপদলোপী

খ) উপমান

গ) উপমিত

ঘ) রূপক

৮. আরক্ত- এখানে ‘আ’ উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?

ক) পর্যন্ত

খ) বিপরীত

গ) অতিক্রম

ঘ) ঈষৎ

৯. ‘ত্যাগ’ এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?

ক) √ত্যজ্ + ঘঞ

খ) √ত্যাজ্ + ঘঞ

গ) √ত্যচ্ + ঘঞ

ঘ) √ত্যাহ্ + ঘঞ

১০. টাক + ও = টেকো এখানে কী অর্থে ‘ও’ প্রত্যয় ব্যবহার হয়েছে?

ক) জাত অর্থে

খ) সংশ্লিষ্ট অর্থে

গ) যুক্ত অর্থে

ঘ) রোগগ্রস্ত অর্থে

১১. ‘প্রবীণ’ এর রূঢ়ি অর্থ কী?

ক) অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি

খ) বাদ্যযন্ত্র বিশেষ

গ) উৎকৃষ্ট বীণা

(ঘ) সুন্দর করে বিন বাজাতে পারেন যিনি

১২. ‘দুঃখ’ কোন বিশেষ্য পদ?

ক) জাতিবাচক

খ) দ্রব্যবাচক

গ) ভাববাচক

ঘ) গুণবাচক

১৩. ‘ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে’- এটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক) যৌগিক ক্রিয়া

খ) মিশ্র ক্রিয়া

গ) প্রযোজক ক্রিয়া

ঘ) অকর্মক ক্রিয়া

১৪. ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’- এটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক) মুখ্য ক্রিয়ার

খ) যৌগিক ক্রিয়ার

গ) প্রযোজক ক্রিয়ার

ঘ) দ্বিকর্ম ক্রিয়ার

১৫. ‘কলমটা লেখে ভালো।’ এখানে কোন কর্তার উল্লেখ আছে?

ক) কর্ম-কর্তৃবাচ্যের কর্তা

খ) ভাববাচ্যের কর্তা

গ) কর্মবাচ্যের কর্তা

ঘ) ব্যতিহার কর্তা

১৬. ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।’- এখানে ‘মাঝারে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে?.

ক) মধ্যে অর্থে

খ) ব্যাপ্তি অর্থে

গ) সক্ষমতা অর্থে

ঘ) সহায় অর্থে

১৭. হাতি ওড়ে। এটি বাক্য নয় কেন?

ক) আকাঙ্ক্ষার অভাব আছে বলে

খ) দুর্বোধ্যতা আছে বলে

গ) গুরুচণ্ডালী দোষ আছে বলে

ঘ) যোগ্যতার অভাব আছে বলে

১৮. শব্দের আভিধানিক অর্থের বাইরে ব্যবহারিক অর্থকে কী বলে?

ক) বাচ্যার্থ

খ) বিপরীতার্থ

গ) লক্ষ্যার্থ

ঘ) ভিন্নার্থ

১৯. ‘মানিক জোড়’- এর বিপরীতার্থক বাগ্ধারা নিচের কোনটি?

ক) আদায় কাঁচকলায়

খ) ইঁদুর কপালে

গ) আঠারো মাসে বছর

ঘ) ইতরবিশেষ

২০. ‘মুবারক পুস্তক পাঠ করেছে।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্ম কর্তৃবাচ্য

২১. বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদে পরিবর্তন করতে হয়?

ক) কালের

খ) সর্বনামের

গ) ক্রিয়া পদের

ঘ) বিশেষ্যের

২২. ‘ছি! তোমার এই কাজ।’ এই বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

ক) লজ্জা

খ) ঘৃণা

গ) দুঃখ

ঘ) ধিক্কার

২৩. অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি?

ক) গ

খ) ঘ

গ) চ

ঘ) ব

২৪. উ+ ঈ = ব + ঈ এই সূত্রের উদাহরণ নিচের কোনটি?

ক) অনু. = এষণ = অন্বেষণ

খ) তণু + ঈ = তন্বী

গ) অনু + ইত = অন্বিত

ঘ) সু + আগত = স্বাগত

২৫. যুগারীতিতে দ্বিরুক্ত শব্দ গঠনের উদাহরণ নিচের কোনটি?

ক) পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি

খ) ভয়ে গা ছমছম করছে

গ) ডেকে ডেকে হয়রান হয়েছি

ঘ) তার মন ছটফট করছে

২৬. সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটি?

ক) দোতলা

খ) হাতে খড়ি

গ) তেপায়া

ঘ) ত্রিরত্ন

২৭. কোন ৪টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পাওয়া যায়?

ক) অ, অঘা, অজ, আ

খ) আ, সু, বি, নি

গ) প্র, অপ, উপ, নি

ঘ) কার, না, অভি, অতি

২৮. ই ও ঈ এর স্থলে ‘ঐ’ হওয়া কে কী বলে?

ক) বৃদ্ধি

খ) গুণ

গ) ইৎ

ঘ) উপধা

২৯. ভাব বিশেষণ কয় প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

৩০. নাম বিভক্তি কয় প্রকার?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) সাত প্রকার

কুমিল্লা বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. ক, ১০. গ,

১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ক, ২০. ক,

২১. খ, ২২. ঘ, ২৩. গ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. ঘ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) ডিজিটাল বাংলাদেশ;

(খ) বুদ্ধিজীবী হত্যা।

২. (ক) মজাপুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একখানা আবেদনপত্র লেখো। ১০

অথবা, (খ) তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।

৩. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

(ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

অথবা, (খ) যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না।

8. (ক) তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রধানশিক্ষক বরাবর লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তোমার নাম রিফাত। তুমি “দৈনিক প্রথম আলো” পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top