এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (চট্টগ্রাম বোর্ড)

Chattogram Board 2022 SSC bangla 2nd paper question & solution

চট্টগ্রাম বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) নিশাকর

খ) দিবাকর

গ) অবনী

ঘ) বিধু

২. বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?

ক) পাটি

খ) খানি

গ) টুকু

ঘ) টো

৩. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

৪. নীল যে পদ্ম = নীলপদ্ম কোন সমাস?

ক) দ্বন্দ্ব

খ) দ্বিগু

গ) বহুব্রীহি

ঘ) কর্মধারয়

৫. ‘সীমার মাঝে অসীম তুমি।’ এখানে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করেছে?

ক) একদেশিক

খ) ক্ষণকাল

গ) মধ্যে

ঘ) ব্যাপ্তি

৬. ফারসি উপসর্গ কোনটি?

ক) নিম্

খ) প্রতি

গ) খাস

ঘ) ইতি

৭. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- তাকে এক কথায় কী বলে?

ক) অবিমৃষ্যকারী

খ) অবিসংবাদিত

গ) ইতিহাসবেত্তা

ঘ) ঐতিহাসিক

৮. “দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো।” এটি কী ধরনের বাক্য?

ক) বিবৃতিমূলক

খ) বিস্ময়সূচক

গ) আদেশসূচক

ঘ) ইচ্ছাসূচক

৯. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

ক) গায়ক

খ) নাবিক

গ) ণিজন্তঘ

ঘ) গবাক্ষ

১০. বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

ক) সর্বনাম

খ) অব্যয়

গ) বিশেষ্যঘ

ঘ) বিশেষণ

১১. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?

ক) ঝির ঝির বাতাস বইছে

খ) বার বার সে কামান গর্জে উঠল

গ) ভয়ে গা ছমছম করছে

ঘ) গরম গরম জিলাপি

১২. ‘সুতি কাপড় অনেক দিন টিকে।’- এ বাক্যটি কীসের। উদাহরণ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) কর্মকর্তৃবাচ্য

ঘ) ভাববাচ্য

১৩. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?

ক) হিন্দি

খ) বাংলা

গ) আরবি

ঘ) ফারসি

১৪. ‘পার্থক্য’ বোঝাতে নিচের কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?

ক) অকুল পাথার

খ) আট কপালে

গ) পাল ফেরা

ঘ) ইতর বিশেষ

১৫. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?

ক) লালন-পালন

খ) ঝমঝম

গ) লেন-দেন

ঘ) ধামা ধামা

১৬. ‘উপজীবিকা’ অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

ক) চাবি

খ) দোকানি

গ) জেলে

ঘ) দেমাকে

১৭. ‘তিলে তৈল আছে’- বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ৭মী

খ) কর্মে ৭মী

গ) অপাদানে ৭মী

ঘ) অধিকরণে ৭মী

১৮. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) √দোল্ + না

খ) √দুল্ + অনা

গ) √দোল + অনা

ঘ) √দুল + না

১৯. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) অরুণরাঙা

খ) চন্দ্রমুখ

গ) মনমাঝি

ঘ) ক্রোধানল

২০. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে কোন ধ্বনি বলে?

ক) অল্পপ্রাণ

খ) মহাপ্রাণ

গ) ঘোষ

ঘ) অঘোষ

২১. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।’- এখানে ‘বাঘে- মহিষে’ কোন কর্তা?

ক) মুখ্যকর্তা

খ) প্রযোজ্য কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) প্রযোজক কর্তা

২২. ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’।- এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?

ক) স্বীকৃতি

খ) সমর্থন

গ) সম্মতি

ঘ) উচ্ছ্বাস

২৩. যোগরূঢ় শব্দ কোনটি?

ক) সন্দেশ

খ) বাবুয়ানা

গ) কর্তব্য

ঘ) পঙ্কজ

২৪. গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

২৫. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

ক) ১১টি

খ) ৩৯টি

গ) ৪৯টি

ঘ) ৫০টি

২৬. ‘বেলে মাটি’ কোন ধরনের বিশেষণের উদাহরণ?

ক) রূপবাচক

খ) গুণবাচক

গ) উপাদানবাচক

ঘ) অবস্থাবাচক

২৭. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উস্কার উচ্চারিত হলে তাকে কী বলে?

ক) বিপ্রকর্ষ

খ) অপিনিহিতি

গ) স্বরাগম

ঘ) অভিশ্রুতি.

২৮. ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।’- বাক্যে কোন ক্রিয়া রয়েছে?

ক) যৌগিক ক্রিয়া

খ) প্রযোজক ক্রিয়া

গ) মিশ্র ক্রিয়া

ঘ) নাম ধাতুর ক্রিয়া

২৯. টপ + টপ > টপাটপ- এটি ধ্বনির কোন ধরনের. পরিবর্তন?

ক) অপিনিহিতি

খ) বিষমীভবন

গ) সমীভবন

ঘ) অসমীকরণ

৩০. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) শীত + ঋত

খ) শীত + আর্ত

গ) শিত – ঋত

ঘ) শিত + আর্ত

চট্টগ্রাম বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

১. গ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. ক,

১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. খ,

২১. গ, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ, ২৭. খ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) একুশে ফেব্রুয়ারি;

(খ) শীতের সকাল।

২. (ক) মনের করো, তুমি খুলনার জহুরুল। ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে তোমার বরিশালের বন্ধু জিসানের কাছে একটি পত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি নাহিদ। কুষ্টিয়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধানশিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

৩. (ক) মনে করো, তুমি সুমন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া সম্পর্কে প্রধানশিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি হাসান। দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিনিধি। “করোনাভাইরাসের ভয়াবহতা ও আমাদের করণীয়”- শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবদেন রচনা করো। ১০

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

(ক) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।

অথবা, (খ) গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন
নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top