Sylhet Board 2022 SSC Bangla 2nd paper question & solution
সিলেট বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ১৫
সময় : ২০ মিনিট
১. ‘অজ’ কোন উপসর্গ?
ক) আরবি
খ) ফরাসি
গ) বাংলা
ঘ) তৎসম
২. ক্রিয়া প্রকৃতি বলা হয়-
ক) ক্রিয়ামূলকে
খ) ক্রিয়ার কালকে
গ) ক্রিয়াপদকে
ঘ) কৃদন্ত পদকে
৩. ‘উপজীবিকা’ অর্থে ‘ইয়া’ প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) মেটে
খ) বেলে
গ) জেলে
ঘ) মুটে
৪. উৎসমূলক শব্দ কয় প্রকার?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৬ প্রকার
৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) লগ্ন > লগগ
খ) লাফ > ফাল
গ) কাঁদনা > কান্না
ঘ) তর্ক > তত্ত্ব
৬. বাংলা ভাষার কয় প্রকার অব্যয় শব্দ রয়েছে?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
৭. পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়?
ক) পূর্ণচ্ছেদ
খ) কমা
গ) উদ্ধরণ চিহ্ন
ঘ) কোলন
৮. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) ভোজন
খ) চিনি
গ) সৌরভ
ঘ) জনতা
৯. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
ক) শব্দের পূর্বে
খ) শব্দের পরে
গ) শব্দের মধ্যে
ঘ) বাক্যের শেষে
১০. অনুসর্গ কী?
ক) শব্দ-বিভক্তি
খ) ক্রিয়া-বিভক্তি
গ) উপসর্গ
ঘ) অব্যয়
১১. ‘বিনে স্বদেশি ভাষা, মিটে কি আশা’।- এখানে ‘বিনে কী অর্থ প্রকাশ করেছে?
ক) সঙ্গ
খ) প্রয়োজনে
গ) ব্যতিরেকে
ঘ) আবশ্যিকতা
১২. ভাষার মূল উপকরণ কী?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) বর্ণ
১৩. ‘গোল্লায় যাওয়া’ বাগ্ধারাটির অর্থ কী?
ক) নষ্ট হওয়া
খ) খারাপ কাজে যাওয়া
গ) অসৎ কাজ করা
ঘ) দোষের কাজ করা
১৪. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?
ক) প্রথমা
খ) চতুর্থী
গ) ষষ্ঠী
ঘ) পঞ্চমী
১৫. ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো’। বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক) বাহুল্য দোষ
খ) গুরুচণ্ডলী দোষ
গ) উপমার ভুল প্রয়োগ
ঘ) দুর্বোধ্যতা
১৬. ‘ন্যাকামিটা এখন রাখো’- এখানে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
ক) নিরর্থকতা
খ) স্বার্থকতা
গ) দ্বার্থকতা
ঘ) ভিন্নার্থকতা
১৭. কোনটি মিশ্র ক্রিয়া?
ক) গোল্লায় যাও
খ) কনকনাচ্ছে
গ) বেজে ওঠা
ঘ) দেখাচ্ছেন
১৮. কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করেছে?
ক) আমাকে বই দাও
খ) যদি সে যেত, আমি আসতাম
গ) শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন
ঘ) হমিদকে দেখে খুশি হলাম
১৯. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
ক) চুপ করে থাকো
খ) আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে
গ) আকাশে চাঁদ উঠেছে
ঘ) শিশুটি কাঁদে
২০. ‘গবেষণা’ কোন ধরনের শব্দ?
ক) রূঢ়ি শব্দ
খ) মৌলিক শব্দ
গ) যৌগিক শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
২১. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি রয়েছে?
ক) শিক্ষক মহোদয় ছাত্রকে পড়াচ্ছেন
খ) তারা বল দ্বারা খেলে
গ) ডাক্তার ডাকো
ঘ) আমি ঢাকা যাচ্ছি
২২. কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
ক) আমি স্কুলে যাচ্ছি
খ) ছেলেরা মাঠে বল খেলে
গ) সে ঢাকা যাবে
ঘ) তাড়াতাড়ি ডাক্তার ডাকো
২৩. কোন বাক্যে কর্তায় ‘এ’ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
ক) পাগলে কিনা বলে
খ) বনে বাঘ আছে
গ) ফুলে ফুলে বাগান ভরেছে
ঘ) অন্ধজনে দেহ আলো
২৪. বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
২৫. ট-বর্গীয় ধ্বনি নয় কোনটি?
ক) ট
খ) ঠ
গ) ণ
ঘ) ন
২৬. নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক) গায়ক
খ) নাবিক
গ) ণিজন্ত
ঘ) গবাক্ষ
২৭. ‘ঘরে ঘরে’ লেখাপড়া হচ্ছে। ‘ঘরে ঘরে’ কীসের দ্বিরুক্তি?
ক) শব্দের
খ) অব্যয়ের
গ) পদের
ঘ) ধ্বন্যাত্মকের
২৮. কোনটি তারিখবাচক শব্দ?
ক) চৌঠা
খ) চতুর্থ
গ) চার
ঘ) ৪
২৯. অব্যয়ীভাবে সমাসে কোনটি প্রধান?
ক) পরপদ
খ) পূর্বপদ
গ) উভয়পদ
ঘ) ভিন্নপদ
৩০. ‘রাজপুত্র’ কোন তৎপুরুষ সমাস?
ক) দ্বিতীয়া
খ) তৃতীয়া
গ) পঞ্চমী
ঘ) ষষ্ঠী
সিলেট বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. গ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ঘ,
১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. (একটিও সঠিক নয়), ২০. ক,
২১. গ, ২২. খ, ২৩. ক, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ক, ২৯. খ, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি সিলেট বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) বৈশাখী মেলা;
খ) বৃক্ষরোপণ।
(ক) মনে করো, তুমি সুজল/সুজলা। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার কুষ্টিয়ার বন্ধু রুমন/রুমার কাছে একটি পত্র লেখো। ১০
অথবা, (খ) মনে করো, তুমি নির্মল/নির্মলা, সদরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধানশিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
৩. (ক) মনে করো, তুমি কাজল/কাজলী। ‘মাদককে না বলুন’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। ১০
অথবা, (খ) মনে করো, তুমি অহন/অহনা। একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে ‘সড়কের বেহাল অবস্থা’ শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করো।
8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
অথবা, খ) সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
