এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (যশোর বোর্ড)

Jessore Board 2022 SSC bangla 2nd paper question & solution

যশোর বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. ‘শরতের পরে আসে বসন্ত’-বাক্যটিতে ‘পরে’ অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) দীর্ঘ বিরতি

খ) স্বল্প বিরতি

গ) সহগামিতা

ঘ) সঙ্গে

২. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ)পাঁচ

৩. নিচের কোনটি সরল বাক্য?

ক) যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে

খ) পুকুরে পদ্মফুল জন্মে

গ) তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি

ঘ) বিপদ এবং দুঃখ এক সময়ে আসে

৪. ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ কী?

ক) কঠিন পরীক্ষা

খ) ভীষণ শত্রুতা

গ) অসম্ভব ঘটনা

ঘ) ভীষণ বিপদ

৫. কর্ম-কর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?

ক) দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে

খ) তোমাকে হাঁটতে হবে

গ) বাঁশি বাজে ঐ মধুর লগনে

ঘ) এবার ট্রেনে ওঠা যাক

৬. প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না?

ক) চিরন্তন সত্য

খ) অনুজ্ঞাসূচক

গ) প্রশ্নবোধক

ঘ) আবেগসূচক

৭. ‘দীর্ঘজীবী হও’-এটি কোন প্রকারের বাক্য?

ক) বিস্ময়সূচক

খ) প্রশ্নসূচক

গ) ইচ্ছাসূচক

ঘ) আদেশবাচক

৮. বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়-

ক) প্রাতিপাদিক

খ) ক্রিয়া প্রকৃতি

গ) ধাতু

ঘ) প্রতিপাদিক

৯. রূঢ়ি শব্দ কোনটি?

ক) গায়ক

খ) মহাযাত্রা

গ) সন্দেশ

ঘ) বাবুয়ানা

১০. কোনটি রূপবাচক নাম বিশেষণ?

ক) ঠাণ্ডা হাওয়া

খ) সবুজ মাঠ

গ) মাটির থালা

ঘ) সিকিপথ

১১. বিদেশি অব্যয় শব্দ কোনটি?

ক) আবার

খ) হঠাৎ

গ) আলবত

ঘ) বরং

১২. প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?

ক) মিশ্র ক্রিয়া

খ) যৌগিক ক্রিয়া

গ) নামধাতুর ক্রিয়া

ঘ) ণিজন্ত ক্রিয়া

১৩. ‘মুষলধারে বৃষ্টি পড়ছে’-বাক্যে ‘বৃষ্টি’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মকারকে শূন্য বিভক্তি

খ) করণকারকে শূন্য বিভক্তি

গ) কর্তৃকারকে শূন্য বিভক্তি

ঘ) অপাদানে শূন্য বিভক্তি

১৪. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

ক) অভিব্যাপক

খ) বৈষয়িক

গ) ভাবাধিকরণ

ঘ) ঐকদেশিক

১৫. ‘কী উপায়ে’ কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয়?

ক) কর্ম

খ) করণ

গ) অধিকরণ

ঘ) অপাদান

১৬. কী ভেদে নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?

ক) পদ

খ) পুরুষ

গ) বিভক্তি

ঘ) বচন

১৭. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

ক) সংস্কৃত

খ) বাংলা

গ) দেশি

ঘ) প্রাকৃত

১৮. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?

ক) কর্মধারয়

খ) দ্বন্দ্ব

গ) দ্বিগু

ঘ) বহুব্রীহি

১৯. ‘হাতাহাতি’ কোন বহুব্রীহির সমস্ত পদ?

ক) সমানাধিকরণ

খ) ব্যাধিকরণ

গ) মধ্যপদলোপী

ঘ) ব্যতিহার

২০. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?

ক) সংস্কৃত

খ) বাংলা

গ) আরবি

ঘ) ফারসি

২১. নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দেই পাওয়া যায়?

ক) আ, অনা, আন, নি

খ) অঘা, আড়, আব, বি

গ) প্র, পরা, বি, সু

ঘ) আ, সু, বি, নি

২২. কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে কী বলে?

ক) কৃদন্ত

খ) তদ্ধিতান্ত

গ) ণিজন্ত

ঘ) পদান্ত

২৩. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

ক) বর্ণ

খ) চিহ্ন

গ) অক্ষর

ঘ) বর্ণমালা

২৪. কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?

ক) ‘আ’ ধ্বনি

খ) ‘অ’ ধ্বনি

গ) ‘ই’ ধ্বনি

ঘ) ‘উ’ ধ্বনি

২৫. ‘আদি স্বরাগম’-এর উদাহরণ কোনটি?

ক) সত্য > সত্যি

খ) আজি > আইজ

গ) স্কুল > ইস্কুল

ঘ) রত্ন > রতন

২৬. সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কী?

ক) প্রত্যয়

খ) প্রকৃতি

গ) বিভক্তি

ঘ) সন্ধি

২৭. সন্ধির নিয়মে অ-কারে, অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?

ক) রত্নাকর

খ) বিদ্যালয়

গ) মহার্ঘ

ঘ) হিমাচল

২৮. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক) শুভ + ইচ্ছা

খ) শুভে + ইচ্ছা

গ) শুভ + আচ্ছা

ঘ) শুভ + এচ্ছা

২৯. ‘রাশি রাশি’ কোন অর্থে দ্বিরুক্ত?

ক) সামান্য

খ) আধিক্য

গ) তীব্রতা

ঘ) ধারাবাহিকতা

৩০. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচল

যশোর বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

উত্তর মালা :

১. ক, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. খ,

১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক,

২১. ঘ, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. খ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি যশোর বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) গ্রন্থাগার;

খ) নারী শিক্ষা।

২. ক) মনে করো, তুমি সুমন/সুমনা। সিলেট জেলায় বসবাস করো। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধানশিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

৩. ক) মনে করো, তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সিলেট জেলার একজন প্রতিনিধি। তোমার এলাকায় সংঘটিত ‘সড়ক দুর্ঘটনার’ বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ‘মহান স্বাধীনতা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধানশিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

ক) শিক্ষাই জাতির মেরুদণ্ড।

অথবা, খ) সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top