এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (বরিশাল বোর্ড)

Barisal Board 2022 SSC bangla 2nd paper question & solution

বরিশাল বোর্ড এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. অভিব্যাপক আধারাধিকরণের উদাহরণ কোনটি?

ক) নদীতে মাছ আছে

খ) তিলে তৈল আছে

গ) বনে বাঘ আছে

ঘ) ঘরে লোক আছে

২. ‘সীমার মাঝে অসীম তুমি।’- কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ‘মাঝে’ অনুসর্গটি

ক) মধ্যে

খ) ব্যাপ্তি

গ) সহায়

ঘ) সঙ্গে

৩. ‘মৃতের মতো অবস্থা যার’-এ সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) মৃতপ্রায়

খ)  মুমূর্ষু

গ) মুমূর্ষ

ঘ) মরণাপন্ন

৪. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) ভানু

খ)  ভূধর

গ) সুধাংশু

ঘ) সবিতা

৫. কোনটি কর্মকর্তৃবাচ্যের বাক্য?

ক) বাঁশি বাজে এ মধুর লগনে

খ) তার যেন আসা হয়

গ) তুমিই ঢাকা যাবে

ঘ) এবার একটি গান করো

৬. বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়?

ক) ভাবের

খ) পুরুষের

গ)  কালের

ঘ) সর্বনামের

৭. ‘বড্ড শুকিয়ে গেছিস রে।’-এ বাগুঙ্গির সাহায্যে কী প্রকাশ পেয়েছে?

ক) বিস্ময়

খ) আদর

গ) হতাশা

ঘ) দুঃখ

৮. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

ক) গুণ ও বৃদ্ধি

খ) ক্রিয়া প্রকৃতি

গ) প্রাতিপদিক

ঘ) উপধা

৯. অপত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

ক) দৈব

খ) জৈন

গ) যাদব

ঘ) শাক্ত

১০. কোনটি যোগরূঢ় শব্দ?

ক) প্রবীণ

খ) পঙ্কজ

গ) চিকামারা

ঘ) সন্দেশ

১১. কৃদন্ত বিশেষণের উদাহরণ কোনটি?

ক) অতীত কাল

খ) মেঠো পথ

গ) স্বীয় সম্পত্তি

ঘ) জাতীয় সম্পদ

১২. ‘যত গর্জে তত বর্ষে না।’-বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) অনন্বয়ী অব্যয়

খ) অনুসর্গ অব্যয়

গ) অনুকার অব্যয়

ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়

১৩. ‘নিরন্তরতা’ অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে?

ক) সাইরেন বেজে উঠল

খ) তিনি বলতে লাগলেন

গ) ঘটনাটা শুনে রাখো

ঘ) ছেলেমেয়েরা শুয়ে পড়ল

১৪. কোন বাক্যে সমর্থক ক্রিয়া রয়েছে?

ক) আমি রাতে ভাত খাবো

খ) শিশুটি রাতে কাঁদে

গ) অমি চোখে দেখে না

ঘ) চুপ করে থাকো

১৫. ‘রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।’- বাক্যের কর্তাটি কোন ধরনের?

ক) মুখ্য কর্তা

খ) প্রযোজক কর্তা

গ) প্রযোজ্য কর্তা

ঘ) ব্যতিহার কর্তা

১৬. পূরণবাচক সংখ্যার উদাহরণ কোনটি?

ক) তেরো

খ) তেরোই

গ) ত্রয়োদশ

ঘ) ১৩

* নতুন রই অনুযায়ী খ ও গ দুটোই সঠিক।

১৭. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক) নিরর্থক

খ) নির্দিষ্ট

গ) অনির্দিষ্ট

ঘ) সুনির্দিষ্ট

১৮. ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কী?

ক) মহৎ যে কীর্তি

খ) মহতী যে কীর্তি

গ) মহা যে কীর্তি

ঘ) মহান যে কীর্তি

১৯. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক) অনুতাপ

খ) গ্রামান্তর

গ) নাহক

ঘ) দ্বীপ

২০. ‘সদৃশ’ অর্থে ‘প্রতি’ উপসর্গটি যুক্ত হয়েছে কোন শব্দে?

ক) প্রতিমূর্তি

খ) প্রতিবাদ

গ) প্রতিদিন

ঘ) প্রতিদ্বন্দ্বী

২১. কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) অন

খ) অ

গ) ই

ঘ) উ

২২. ‘শ্রবণ’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) √শ্রী + অন্

খ) √শ্রে + অনট্

গ) √শ্রু + অন্

ঘ) √শ্রু+ অনট্

২৩. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

ক) নির্বোধ

খ) চাটুকার

গ) পক্ষপাতদুষ্ট

ঘ) কপট

২৪. কোনো ভাষার বাষ্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কী পাই?

ক) বর্ণ

খ) ধ্বনি

গ) মৌলিক ধ্বনি

ঘ) মৌলিক বর্ণ

২৫. কোন্ বর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?

ক) অ

খ) ব

গ) ঋ

ঘ) ণ

২৬. যে ব্যঞ্জণের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে তাকে কী বলে?

ক)  অঘোষ অল্পপ্রাণ ধ্বনি

খ) অঘোষ মহাপ্রাণ ধ্বনি

গ) দন্ত্য ধ্বনি

ঘ) উষ্মধ্বনি

২৭. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) ধ্বনি বিপর্যয়

ঘ) সমীভবন

গ) ব্যঞ্জন বিকৃতি

ঘ) ব্যঞ্জনচ্যুতি

২৮. ‘গবেষণা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গৈ+এষণা

খ) গো+এষণা

গ) গব+এষণা

ঘ) গবে+এষণা

২৯. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক) নীরস

খ) সংস্কার

গ) উত্থাপন

ঘ) তস্কর

৩০. বস্তুর ধ্বনির অনুকার বোঝাতে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত হয়েছে কোনটি?

ক) ট্যা ট্যা

খ) ঠা ঠা

গ) হু হু

ঘ) হি হি

বরিশাল বোর্ড ২০২২ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. গ, ১০. খ,

১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. ক,

২১. খ, ২২. গ ও ঘ, ২৩. খ, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ক, ২৮. খ, ২৯. ঘ, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি বরিশাল বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) বাংলা নববর্ষ;

(খ) বই পড়া।

২. (ক) মনে করো, তুমি আবির। রত্না উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ো। ‘প্রশংসাপত্র’ চেয়ে প্রধানশিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। ১০

অথবা, (খ) ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের একটি পত্র লেখো।

৩. (ক) মনে করো, তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকায় মহান বিজয় দিবস উদ্যাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।১০

অথবা, (খ) “মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের অন্যতম একটি প্রধান কারণ” শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

(ক) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

অথবা, (খ) নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশি ভাষা মিটে কি আশা?


(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top