এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (ঢাকা বোর্ড)

Dhaka Board 2023 SSC bangla 2nd paper question & solution

ঢাকা বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. বাক-প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?

ক) ওষ্ঠ

খ) তালু

গ) দন্ত

ঘ) আলজিভ

২. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’ বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

ক) সাধারণ

খ) বিকল্প

গ) বিরোধ

ঘ) সাপেক্ষ

৩. ‘গৌণ’ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?

ক) হাভাত

খ)কদবেল

গ) নিমরাজি

ঘ) গরহাজির

৪. ‘জাকাত’ কোন ভাষার শব্দ?

ক) তুর্কি

খ) হিন্দি

গ) ফারসি

ঘ) আরবি

৫. ‘পকেট মারা’ গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?

ক) প্রযোজক

খ) সরল

গ) সংযোগ

ঘ) যৌগিক

৬. ‘ফুলের গন্ধে ঘুম আসে না’- এই বাক্যে ‘ফুলের’ কোন কারক?

ক) সম্বন্ধ

খ)অধিকরণ

গ) অপাদান

ঘ) কর্ম

৭. ‘সাকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) আকার

খ) নিরাকার

গ) সরব

ঘ) সরস

৮. ‘ক্ষিতি’ কোন শব্দের প্রতিশব্দ?

ক) পর্বত

খ) আকাশ

গ) সমুদ্র

ঘ) পৃথিবী

৯. ‘মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি?

ক) ৭টি

খ) ১১টি

গ) ৩০টি

ঘ) ৩৯টি

১০. বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়?

ক) বিশেষ্য, সর্বনাম

খ) বিশেষণ, ক্রিয়া

গ)  অব্যয়, ক্রিয়া

ঘ) সর্বনাম, অব্যয়

১১. নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) রাজপথ

খ) সেতার

গ) মনমাঝি

ঘ) ঝড়বৃষ্টি

১২. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

ক) পরস্পর

খ) তুই, তোরা

গ) এই, এর

ঘ) যারা-তারা

১৩. নিচের কোনটি ভগ্নাংর্শ পূরণবাচক সংখ্যাশব্দ?

ক) তেইশে

খ) তেহাই

গ) দ্বাদশী

ঘ) পহেলা

১৪. ‘তার মঙ্গল হোক।’ -কোন প্রকার বাক্য?

ক) অনুজ্ঞাবাচক

খ) প্রশ্নবাচক

গ) বিবৃতিবাচক

ঘ) আবেগবাচক

১৫. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

ক) পরিচ্ছেদ

খ) তপোবন

গ) গবাক্ষ

ঘ) একাদশ

১৬. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক) মাথার উপরে নীল আকাশ

খ) আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা

গ) গমন দিয়ে লেখাপড়া করা দরকার

ঘ) হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি

১৭. কোনগুলো অঘোষ ব্যঞ্জন?

ক) শ, ক

খ) দ, ধ

গ) ঢ, জ

ঘ) ভ, ম

১৮. ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ-

ক) একটা

খ) বেলা

গ) দেশ

ঘ) খেলা

১৯. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-

ক) উদ্দেশ্য

খ) পূরক

গ) কর্ম

ঘ) প্রসারক

২০. নিচের কোনটি যৌগিক বাক্য?

ক) পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।

খ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

গ) লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।

ঘ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

২১. ‘চাটুকার’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

ক) ঠোঁট কাটা

খ) ভুঁইফোঁড়

গ) গোঁফ খেঁজুরে

ঘ) খয়ের খাঁ

২২. ‘শ্বশ্রু’ শব্দের অর্থ কী?

ক) শাশুড়ি

খ) দাড়ি

গ) শ্বশুর

ঘ) শুচি

২৩. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?

ক) বাচ্য

খ) যোজক

গ) উক্তি

ঘ) আবেগ

২৪. নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

ক) তারা বাড়িটি তৈরি করেছে।

খ) চিঠিটা পড়া হয়েছে।

গ) এবার বাঁশিটি বাজাও।

ঘ) আমার যাওয়া হলো না।

২৫. কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?

ক) ঝিলমিল

খ) টসটস

গ) ঘুমঘুম

ঘ) সুরেসুরে

২৬. গুণ-বিশেষ্য কোনটি?

ক) লবণ

খ) পর্বত

গ) ভোজন

ঘ) দীনতা

২৭. ‘বেলে মাটি’ কোন জাতীয় বিশেষণ?

ক) অবস্থাবাচক

খ) উপাদানবাচক

গ) পরিমাণবাচক

ঘ) ভাববাচক

২৮. নিচের কোনটি করুণা আবেগ?

ক) বাহ, চমৎকার লিখেছ।

খ) বেশ, তবে যাওয়াই যাক।

গ) যাকগে, ওসব কথা থাক!

ঘ) হায় হায়! ওর এখন কী হবে!

২৯. ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে’ – বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক) নেতিবাচক

খ) কালবাচক

গ) ধরনবাচক

ঘ) স্থানবাচক

৩০. কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে?

ক) জন

খ) টুকু

গ) খানা

ঘ) খানি

ঢাকা বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক,

১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. খ,

২১. ঘ, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি ঢাকা বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) বইমেলা

(খ) সুন্দরবন

২. (ক) মনে করো, তুমি মাহির, দিনাজপুরের বাসিন্দা। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি নাবিল। কুমিল্লা সদর উপজেলার শুভপুর ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) মাতৃস্নেহের তুলনা নাই; তারা কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তি মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষী-শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না, দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নেই, অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে, ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা, সারমর্ম লেখো:

(খ) নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি-গান,
ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন-প্রাণ

এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো-
আকাশ-বাতাস-জল, রবি-শশী, তারকার আলো।

সকলেরই সাথে মোর হয়ে গেছে বহু জানা-শোনা,
কত কি-যে মাখামাখি, কত কি-যে মায়া-মন্ত্র বোনা।

বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ,
অনন্তের কত কথা কহে নিতি নীলিমা আকাশ।

চাঁদের মধুর হাসি, বিশ্বমুখে পুলক চুম্বন, মিটিমিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন,

বসন্ত নিদাঘ-শোভা, বিকশিত কুসুমের হাসি,
দিকে দিকে শুধু গান, শুধু প্রেম-ভালোবাসাবাসি।

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

৫. (ক) মনে করো, তুমি লাবিব, রত্না উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন-সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি ফারহিন। ‘দৈনিক আলোর বার্তা’ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। তোমার জেলার গাবতলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) কৃষিকাজে বিজ্ঞান

(খ) মাদকাসক্তি ও এর প্রতিকার

(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top