Mymensingh Board 2023 SSC bangla 2nd paper question & solution
ময়মনসিংহ বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১ . যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে?
ক) নির্দেশক
খ) অনির্দিষ্ট
গ) সাপেক্ষ
ঘ) পারস্পরিক
২. অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি?
ক) চালাক
খ) ঠান্ডা
গ) চলন্ত
ঘ) পাথুরে
৩. দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে?
ক) সে ঘুমায়
গ) ছেলেরা মাঠে খেলছে
গ) রমিজ বই পড়ছে
ঘ) শিক্ষক ছাত্রকে বই দিলেন
৪. আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। বাক্যে ‘বনাম’ কীসের উদাহরণ?
ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) যোজক
ঘ) প্রত্যয়
৫. বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে?
ক) যত পড়ছি, ততই নতুন করে জানছি।
খ) তাকে আসতে বললাম, তবু এলো না।
গ) রহিম ও করিম এই কাজটি করেছে।
ঘ) চা না-হয় কফি খান
৬. সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে?
ক) যাকগে, ওসব কথা থাক।
খ) আহ, কী চমৎকার দৃশ্য!
গ) ওগো, তোরা জয়ধ্বনি কর।
ঘ) বেশ, তবে যাওয়াই যাক।
৭. সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক বসে?
ক) জন
খ) টুকু
গ) টা
ঘ) খানা
৮. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
ক) জিভ
খ) তালু
গ) মূর্ধা
ঘ) ওষ্ঠ
৯. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) পাঁচ
খ) সাত
গ) দশ
ঘ) এগারো
১০. ‘সাধারণ’ শব্দের উচ্চারণ কোনটি?
ক) সাধারোন্
খ) শাধারোগ্
গ) শাধারন
ঘ) শাধারোন্
১১. ‘অপসংস্কৃতি’ সাধিত শব্দের ‘অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহার করা হয়?
ক) বাজে
খ) অভাব
গ) বিকৃত
ঘ) মন্দ
১২. অর্ধস্বরধ্বনির উদাহরণ কোনটি?
ক) ঐ
খ) ঔ
গ) আ
ঘ) ই
১৩. ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো?
ক) ধ,ভ
খ) খ, ছ
গ) ট, ঠ
ঘ) ত, খ
১৪. ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) পেতনি
খ) ভীরু
গ) ভবিষ্যৎ
গ) প্রেত
১৫. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি হয়?
ক) -কে
খ) -এর
গ) -তে
ঘ) -র
১৬. প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তি কোনটি?
ক) ইস
খ) উক
গ) এন
ঘ) আই
১৭. গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই
গ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৮. যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?
ক) পরিশ্রমীরা জীবনে সফল হয়।
খ) দুর্জন লোক পরিত্যাজ্য।
গ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
ঘ) যদি নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে।
১৯. ‘রাজিব বাংলা ব্যাকরণে ভালো।’-বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?
ক) অধিকরণ
খ) অপাদান
গ) করণ
ঘ) কর্ম
২০. ভাববাচ্যের বাক্য কোনটি?
ক) আমার যাওয়া হলো না।
খ) চিঠিটা পড়া হয়েছে।
গ) শরতে শিউলি ফোটে।
ঘ) পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
২১. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
(ক) বাচ্য
খ) নির্দেশক
গ) উক্তি
ঘ) অনুকার
২২. ‘অনু’ শব্দের অর্থ কোনটি?
ক) পশ্চাৎ
খ) ক্ষুদ্রতম অংশ
গ) ভিতর
ঘ) একক
২৩. ‘রাত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) তিমির
খ) শর্বরী
গ) ক্ষণপ্রভা
ঘ) লোকান্তর
২৪. ‘ঠোঁট কাটা’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক) নির্লজ্জ
খ) বেহায়া
গ) সংকীর্ণমনা
ঘ) অনমনীয়
২৫. ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
ক) জমিদারি
খ) জেঠামি
গ) বাহাদুরি
ঘ) ডাক্তারি
২৬. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ
কোনটি?
ক) হাতঘড়ি
খ) গায়েপড়া
গ) হাতেখড়ি
ঘ) কানাকানি
২৭. ‘নিপাতনে সিদ্ধ’ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক) একাদশ
খ) গবাক্ষ
গ) কুলটা
ঘ) গবাদি
২৮. ‘ফারসি’ শব্দের উদাহরণ কোনটি?
ক) কার্তুজ (ফরাসি)
ক) তারিখ (আরবি)
গ) বালতি (পর্তুগিজ)
ঘ) দারোগা (তুর্কি)
২৯. নাম-বিশেষ্যের মধ্যে ‘সৃষ্টিনাম’ কোনটি?
ক) বাংলাদেশ
খ) সজল
গ) রমজান
ঘ) সঞ্চিতা
৩০. শব্দদ্বিত্ব কয় ধরনের?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
ময়মনসিংহ বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. ক, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ঘ,
১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ ও ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ক,
২১. গ, ২২. ক, ২৩. খ, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. (সবগুলোই ভুল), ২৯. ঘ, ৩০. খ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
(খ) জন্মদিনের সন্ধ্যা
২. (ক) মনে করো, তোমার নাম জীত। তুমি রাজশাহীতে থাকো। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মাতার কাছে একটি চিঠি লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি শিমুল। তুমি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।
অথবা, সারমর্ম লেখো:
(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
৫. (ক) মনে করো, তোমার নাম পলাশ। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে ‘দৈনিক সমকাল’ পত্রিকায়। প্রকাশের জন্য একখানা প্রতিবেদন রচনা করো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সোহান। ‘প্রথম আলো’ পত্রিকার প্রতিবেদক। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন লেখো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) বাংলাদেশের উৎসব
(খ) মাদকাসক্তি ও এর প্রতিকার
(গ) কৃষিকাজে বিজ্ঞান।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
