Rajshahi Board 2023 SSC bangla 2nd paper question & solution
রাজশাহী বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. ‘নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে’- এটি কোন ধরনের বাক্য?
ক) সরল
খ) যৌগিক
গ) মিশ্র
গ) জটিল
২. ‘শিক্ষককে জানাও’- এ বাক্যে ‘শিক্ষককে’ কোন কারকের উদাহরণ?
ক) কর্তা কারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্ম কারক
৩. ‘মরি তো মরব’ এ বাক্যে ‘তো’ কোন প্রকারের ক্রিয়াবিশেষণ?
ক) কালবাচক
খ) ধরনবাচক
গ) পদাণু
ঘ) নেতিবাচক
৪. কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে?
ক) কর্ম
খ) কর্তা
গ) কর্মকর্তৃ
ঘ) ক্রিয়া
৫. ‘যেমন কর্ম তেমন ফল’ এ বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে?.
ক) সকলবাচক
খ) নির্দেশক
গ) পারস্পরিক
ঘ) সাপেক্ষ
৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক) সমাস
খ) উক্তি
গ) বাচ্য
ঘ) বিভক্তি
৭. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক) অপরূপ
খ) গবাক্ষ
গ) জ্যাঠামি
ঘ) পলান্ন
৮. ‘বাইরে পরিপাটি’ অর্থ কোন বান্ধারার মধ্যে রয়েছে?
ক) সপ্তমে চড়া
খ) গভীর জলের মাছ
গ) ননীর পুতুল
ঘ) লেফাফাদুরস্ত
৯. ‘সলিল’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) পানি
খ) সিন্ধু
গ) পবন
ঘ) অচল
১০. গুণ-বিশেষ্য কোনটি?
ক) ভোজন
খ) আনন্দ
গ) পরিবার
ঘ) লবণ
১১. কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক) ক
খ) ল
গ) র
ঘ) হ
১২. ‘উপশম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) বৃদ্ধি
খ) হ্রাস
গ) পতন
ঘ) উদার
১৩. ‘দিন’ শব্দের অর্থ ‘দিবস’ হলে শব্দজোড় হিসের ‘দীন’ শব্দের অর্থ কী?
ক) ইসলাম
খ) দিয়ে
গ) দরিদ্র
ঘ) রোজ
১৪. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
-১৫. যে সব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক) -তে
খ) -এর
গ) -র
ঘ) -য়ের
১৬. যুক্তবর্ণ কয় রকম হয়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৭. ‘মৌ, বউ’ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে?
ক) আ+ই্
খ) আ+উ্
গ) ও+উ্
ঘ) অ+ই্
১৮. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কী হয়?
ক) সংবৃত
খ) বিবৃত
গ) দ্বিত্ব
ঘ) নাসিক্য
১৯. ‘নজর’ শব্দের সাথে ‘সু’ উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কী ধরনের পরিবর্তন ঘটবে?
ক) সম্প্রসারণ
খ) বিপরীতার্থক
গ) বিয়োজন
ঘ) সংকোচন
২০. নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) মুখচন্দ্র
খ) শশব্যস্ত
গ) পদ্মআঁখি
ঘ) সিংহপুরুষ
২১. বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) বাঘা
খ) ঢাকাই
গ) ডিঙা
ঘ) জমিদারি
২২. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি?
ক) উল্লাস
খ) সঞ্চয়
গ) ষষ্ঠ
ঘ) বৃহস্পতি
২৩. ধ্বনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি?
ক) পটাপট
খ) এলোমেলো
গ) বুঝে-সুঝে
ঘ) ঝিলমিল
২৪. ‘তেহাই’ কোন প্রকারে পূরণবাচক শব্দ?
ক) সাধারণ
খ) ভগ্নাংশ
গ) তারিখ
ঘ) ক্রমবাচক
২৫. ‘কলম, বাকি, আদালত’ কোন ধরনের বিদেশি শব্দ?
ক) ফারসি
খ) তুর্কি
গ) আরবি
ঘ) হিন্দি
২৬. নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে?
ক) ঠান্ডা পানি
খ) অনেক লোক
গ) খুব ভালো
ঘ) চলন্ত ট্রেন
২৭. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক) ব্যাট করা
খ) রাজি হওয়া
গ) উঠে পড়া
ঘ) গরম করা
২৮. ‘যত পড়ছি, ততই নতুন করে জানছি’ এ বাক্যে কোন ধরনের যোজক রয়েছে?
ক) কারণ
খ) বিরোধ
গ) বিকল্প
ঘ) সাপেক্ষ
২৯. ‘মন দিয়ে লেখাপড়া করা দরকার’- এ বাক্যে ‘দিয়ে’ কোন ধরনের অনুসর্গ?
ক) সাধারণ
খ) সাপেক্ষ
গ) ক্রিয়ামুখী
ঘ) ক্রিয়াজাত
৩০. অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি?
ক) তার মজঙ্গল হোক।
খ) আমার মা চাকরি করেন।
গ) তিনি বাংলাদেশের নাগরিক।
ঘ) তারা তোমাদের ভোলেনি।
রাজশাহী বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. খ,
১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ,
২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. গ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি রাজশাহী বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বইমেলা
(খ) মোবাইল ফোন
২. (ক) মনে করো, তুমি ফরহাদ, কুমিল্লায় থাকো। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে ঢাকার বন্ধু সোহাগের কাছে পত্র লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি রাতুল, সিলেটে থাকো। ডাকযোগে পুস্তক পাঠানোর অনুরোধ জানিয়ে একটি স্বনামধন্য প্রকাশনীর বিক্রয় কর্মকর্তার কাছে আবেদনপত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা কথা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে তুমি সংগ্রামে হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না। তাহলে সব পণ্ড হবে।
অথবা, সারমর্ম লেখো:
(খ) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?
মাথা উঁচু রাখিস।
সুখের সাথি মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,
ঊর্ধ্বে দুহাত বাড়াস।
৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
৫. (ক) মনে করো, তুমি সৈকত, একটি দৈনিক পত্রিকার খুলনা প্রতিনিধি। তোমার এলাকায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন-সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সুমনা, একটি দৈনিক পত্রিকার বরিশাল প্রতিনিধি। তোমার এলাকার একটি প্রধান সড়কের দুরবস্থা-সংক্রান্ত সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) সময়ানুবর্তিতা
(খ) কৃষিকাজে বিজ্ঞান
(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- ৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

১৪ নাম্বারের উত্তর ভুল দিয়েছেন। আপনি পরিচ্ছেদ চার দেখেন।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ।
চিরকৃতজ্ঞ!