এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)

Dinajpur Board 2023 SSC bangla 2nd paper question & solution

দিনাজপুর বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?

ক) ণ্ট

খ) স্ট

গ) হৃ

ঘ) স্ফ

২. ‘লাউ’-এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি?

ক) উ

খ) আ

গ) ও

ঘ) এ

৩.. অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটি?

ক) হ

খ) ধ

গ) ঠ

ঘ) দ

৪. ‘অতি’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক) উতি

খ) অহ্তি

গ) ওতি

ঘ) য়োতি

৫. ‘উপভোগ’- এখানে ‘উপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে?

ক) সম্যক

খ) ছোটো

গ) মন্দ

ঘ) অভাব

৬. টাক+ ও = টেকো এখানে ‘ও’ প্রত্যয় কী অর্থে ব্যবহার হয়েছে?

খ) নিন্দা অর্থে

খ) যুক্ত অর্থে

গ) ভাব অর্থে

ঘ) জাত অর্থে

৭. যার সাথে তুলনা করা হয় তাকে কী বলে?

ক) উপমান

খ) উপমেয়

গ) রূপক

ঘ) অলুক

৮. পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে কী বলে?

ক) ধ্বন্যাত্মক দ্বিত্ব

খ) পুনরাবৃত্ত দ্বিত্ব

গ) বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত

ঘ) অনুকার দ্বিত্ব

৯. পূরণবাচক সংখ্যা শব্দ কয় প্রকার?

ক) দুই

ক) তিন

গ) চার

ঘ) পাঁচ

১০. ‘দারোগা’ কোন ভাষার শব্দ?

ক) হিন্দি

খ) পর্তুগিজ

গ) তুর্কি

ঘ) ফরাসি

১১. নিচের কোনটি সাধিত শব্দ?

ক) গোলাপ

খ) গাছ

গ) হাত

ঘ) সম্পাদকীয়

১২. ‘ধৈর্য’ কোন ধরনের বিশেষ্য?

ক) গুণ-বিশেষ্য

খ) নাম-বিশেষ্য

গ) বস্তু-বিশেষ্য

ঘ) সমষ্টি-বিশেষ্য

১৩. অন্যবাচক সর্বনাম কোনটি?

ক) সবার

খ) অমুক

গ) এই

ঘ) কিছু

১৪. ‘বুঝে নেওয়া’ কোন ক্রিয়ার উদাহরণ?

ক) সংযোগ ক্রিয়ার

খ) নাম ক্রিয়ার

গ) যৌগিক ক্রিয়ার

ঘ) প্রযোজক ক্রিয়ার

১৫. স্থানবাচক ক্রিয়াবিশেষণ কোনটি?

ক) যথাসময়ে সে হাজির হয়।

খ) আমি কি যাব?

গ) সে এখন যাবে না।

ঘ) তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

১৬. ক্রিয়াজাত অনুসর্গ কোনটি?

ক) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

খ) এমন কাজ তোমার দ্বারা হবে না।

গ) সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।

ঘ) মাথার উপরে নীল আকাশ।

১৭. নিচের কোনটি বিকল্প যোজক?

ক) রহিম ও করিম এই কাজটি করেছে।

খ) তাকে আসতে বললাম, তবু এলো না।

গ) চা না-হয় কফি খান।

ঘ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

১৮. ওগো, তোমরা জয়ধ্বনি কর। -এটি কোন ধরনের আবেগ?

ক) সম্বোধন আবেগ

খ) বিস্ময় আবেগ

গ) করুণা আবেগ

ঘ) অলংকার আবেগ

১৯. শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার হয়?

ক) খানা

খ) টুকু

গ) টা

ঘ) জন

২০. সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?

ক) কে

খ) তে, য়ে

গ) র

ঘ) এর

২১. রীতা বই পড়বে। এখানে ক্রিয়াবিভক্তি কোনটি?

ক) পড়

খ) এ

গ) বে

ঘ) বই

২২. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কী বলে?

ক) বিক্রিয় বাক্য

খ) বেক্রিয় বাক্য

গ) অক্রিয় বাক্য

ঘ) সক্রিয় বাক্য

২৩. উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে?

ক) বিধেয়ের পূর্বে

খ) উদ্দেশ্যের পূর্বে

গ) উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে

ঘ) কর্মের পূর্বে

২৪. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এর যৌগিক বাক্য কোনটি?

ক) যদিও লোকটি অশিক্ষিত তবু অভদ্র।

খ) লোকটি অশিক্ষিত এবং অভদ্র।

গ) লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

ঘ) লোকটি যেমন অশিক্ষিত তেমন অভদ্র।

২৫. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?

ক) ‘কে’

খ) ‘রে’

গ) ‘রা’

ঘ) ‘এ’

২৬. শরতে শিউলি ফোটে। এটি কোন বাচ্য?

ক) কর্তাবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্তা ও কর্মবাচ্য

২৭. পরোক্ষ উক্তিতে কী অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয়?

ক) কর্ম অনুযায়ী

খ) কর্তা অনুযায়ী

গ) স্বরভঙ্গি অনুযায়ী

ঘ) পদ অনুযায়ী

২৮. ‘বেহায়া’ অর্থটি নিচের কোন বান্ধারা দিয়ে প্রকাশ করা যায়?

ক) ঠোঁট কাটা

খ) ডুব মারা

গ) টনক নড়া

ঘ) চিনে জোঁক

২৯. ‘ভবন’ এর প্রতিশব্দ কোনটি?

ক) কৃপা

খ) উদ্ভব

গ) লহরী

ঘ) সদন

৩০. ‘তফাত এর বিপরীত শব্দ কোনটি?

ক) বিপথ

খ) প্রশংসা

গ) কাছে

ঘ) হ্রস্ব

দিনাজপুর বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. গ,

১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. খ,

২১. গ, ২২. ঘ, ২৩. খ, ২৪. গ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি দিনাজপুর বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

(ক) সুন্দরবন

(খ) মোবাইল ফোন

২. (ক) মনে করো, তুমি ফাহিম/ফাহিমা। তুমি ফরিদপুর জেলার জয়পুর ইউনিয়ন পরিষদের একজন বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি জনি, সিলেটের বাসিন্দা। ‘ঢাকা প্রকাশনী’র বিক্রয় কর্মকর্তা বরাবর ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে!

অথবা, সারমর্ম লেখো:

(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।

দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?

বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,

‘আমার গৌরব তাহে সামান্যই বাড়ে তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।’

8.যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

৫. যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: ১০

(ক) মনে করো, তুমি ফারদিন/ফারিহা। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। তোমার এলাকার ‘সড়কের দুরবস্থা’ শিরোনামে যেকোনো দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।

অথবা,

(খ) মনে করো, তুমি স্বপ্নিল/স্বর্ণা। তুমি ফরিদপুর জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘নবীনবরণ’ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(খ) কৃষি উদ্যোক্তা

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top