এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

Comilla Board 2023 SSC bangla 2nd paper question & solution

কুমিল্লা বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. শব্দদ্বিত্ব কয় ধরনের?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

২. কোনটি ক্রমবাচক সংখ্যাশব্দ?

ক) একাদশ

খ) সপ্তমী

গ) চৌঠা

ঘ) চার

৩. ‘দোকান’ কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) পর্তুগিজ

ঘ) তুর্কি

৪. ‘গুরুত্ব’ কোন পদ?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) অব্যয়

ঘ) ক্রিয়া

৫. কোনটি সকলবাচক সর্বনাম?

ক) কিছু

খ) পরস্পর

গ) সবাই

ঘ) আপনারা

৬. ‘চলন্ত’ কোন ধরনের বিশেষণ?

ক) অবস্থাবাচক

খ) গুণবাচক

গ) পূরণবাচক

ঘ) ভাববাচক

৭. ‘রাখাল গোরুকে ঘাস খাওয়ায়।’ এই বাক্যে ‘খাওয়ায়’ কোন ধরনের ক্রিয়া?

ক) যৌগিক

খ) সরল

গ) প্রযোজক

ঘ) সংযোগ

৮. মিছিলটি সামনে এগিয়ে যায়। এখানে ‘সামনে’ কোন ধরনের ক্রিয়াবিশেষণ?

ক) নেতিবাচক

খ) কালবাচক

গ) ধরনবাচক

ঘ) স্থানবাচক

৯. ‘আরে! তুমি আবার কখন এলে?’- এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

ক) আতঙ্ক

খ) বিস্ময়

গ) বিরক্তি

ঘ) করুণা

১০. ‘বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।’- কোন ধরনের বাক্য?

ক) সরল

খ) জটিল

গ) যৌগিক

ঘ) মিশ্র

১১. শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়?

ক) জন

খ) গুলো

গ) টা

ঘ) টি

১২. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?

ক) এ, তে

খ) র, এর

গ) কে, রে

ঘ) এ, য়ের

১৩. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?

ক) ক্রিয়াবিভক্তি

খ) ধাতু

গ) শব্দমূল

ঘ) শব্দ

১৪. বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কী বলে?

ক) কর্তা

খ) কর্ম

গ) ক্রিয়া

ঘ) পদ

১৫. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

ক) বিধেয়

খ) পূরক

গ) উদ্দেশ্য

ঘ) প্রসারক

১৬. ‘কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।’- বাক্যে ‘উঁচু টেবিল থেকে’ কোন কারক?

ক) করণ

খ) অপাদান

গ) অধিকরণ

ঘ) কর্ম

১৭. ‘আমার যাওয়া হলো না।’- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

ক) ভাববাচ্য

খ) কর্মবাচ্য

গ) কর্ম-কর্তৃবাচ্য

ঘ) কর্তাবাচ্য

১৮. ‘অপরূপ’ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ করা যায়?

ক) অর্থ-প্রসার

খ) অর্থ-বদল

গ) অর্থের উন্নতি

ঘ) অর্থের অবনতি

১৯. ‘আমি এখনই বের হচ্ছি।’- এর পরোক্ষ উক্তি কোনটি?

ক) আমি তখনই বের হব।

খ) সে তখনই বের হচ্ছে।

গ) সে এখনই বের হচ্ছে।

ঘ) আমি এখনই বের হচ্ছি।

২০. ‘ভাগ্যের খেলা’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

ক) ভরাডুবি

খ) পটল তোলা

গ) অমাবস্যার চাঁদ

ঘ) অদৃষ্টের পরিহাস

২১. ‘ইচ্ছা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক) আকাঙ্ক্ষা

খ) হর্ষ

গ) পিপাসা

ঘ) কৃপা

২২. ‘বন্ধন’ এর বিপরীত শব্দ কোনটি সঠিক?

ক) মুক্তি

খ) পুরস্কার

গ) প্রশংসা

ঘ) যুক্তি

২৩. কোনটি বাগ্যন্ত্র?

ক) নাক

খ) কান

গ) গলা

ঘ) মাথা

২৪. ধ্বনির প্রতীককে কী বলা হয়?

ক) ভাষা

খ) বাক্য

গ) বর্ণ

ঘ) শব্দ

২৫. ‘চাই’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

ক) আ + ই

খ) আ + এ

গ) অ+ই

ঘ) অ + এ

২৬. কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ?

ক) র

খ) ঠ

গ) দ

ঘ) ভ

২৭. কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) কদবেল

খ) গরহাজির

গ) উপভোগ

ঘ) নিমরাজি

২৮. শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?

ক) উপসর্গ

খ) অনুসর্গ

গ) যোজক

ঘ) প্রত্যয়

২৯. ‘আলুসিদ্ধ’ কোন সমাসের উদাহরণ?

ক) কর্মধারয়

খ) তৎপুরুষ

গ) অব্যয়ীভাব

ঘ) বহুব্রীহি

৩০. ‘জনৈক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) জন + ইক

খ) জনা + ইক

গ) জন + এক

ঘ) জনা + এক

কুমিল্লা বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. গ,

১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ,

২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট 

১ যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) বৈশাখী মেলা

(খ) স্বাধীনতা দিবস

২. (ক) মনে করো, তুমি প্রত্যয়/প্রজ্ঞা। তুমি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অধিবাসী। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। ১০

অথবা,

(খ) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্বাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।

অথবা, সারমর্ম লেখো:

(খ) ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।

(খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

৫. (ক) মনে করো, তুমি এহসান। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।১০

অথবা, (খ) মনে করো, তুমি তুবা। তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ

(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(গ) বাংলাদেশের উৎসব

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top