এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (চট্টগ্রাম বোর্ড)

Chattogram Board 2023 SSC bangla 2nd paper question & solution

চট্টগ্রাম বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি?

ক) দাঁত

খ) ওষ্ঠ

গ) নাসিকা

ঘ) জিভ

২. ভাষার ক্ষুদ্রতম একক কী?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) বাক্য

৩. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?

ক) কারবর্ণ

খ) অনুবর্ণ

গ) সংখ্যা বর্ণ

ঘ) যুক্তবর্ণ

৪. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত?

ক) ষ্+ ঞ

খ) ঞ্+ষ

গ) ষ্+ ণ

ঘ) ণ্+ষ

৫. বাংলা ভাষায় কয়টি অর্ধস্বরধ্বনি রয়েছে?

ক) দুইটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

৬. ‘স্মরণ’ শব্দের সটিক উচ্চারণ কোনটি?

ক) শোঁরোন

খ) শঁরোন্

গ) সোঁরন্

ঘ) সরোন্

৭. ‘পাথুরে মূর্তি’ এখানে ‘পাথুরে’ কোন ধরনের বিশেষণ?

ক)  গুণবাচক

খ) অবস্থাবাচক

গ) উপাদানবাচক

ঘ) বিধেয় বিশেষণবাচক

৮. নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?

ক) প্রগতি

গ) নীলিমা

ঘ) নাতিন

গ) বেতানো

৯. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) চন্দ্রমুখ

খ) শশব্যস্ত

গ) কাজলকালো

ঘ) তুষারশুভ্র

১০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?

ক) নাবিক

খ) স্বল্প

গ) গবাদি

ঘ) গবাক্ষ

১১. নিচের কোনটি ‘পুনরাবৃত্ত দ্বিত্ব’ শব্দের উদাহরণ?

ক) কবি কবি

খ) কুট কুট

গ) চুপচাপ

ঘ) কেক-টেক

১২. ‘লাগাতার’ কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) হিন্দি

ঘ) তুর্কি

১৩. ‘ভোজন’ কোন পদ?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) ক্রিয়া-বিশেষ্য

ঘ) ক্রিয়াবিশেষণ

১৪. প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?

ক)  কানাই

খ) গেঁয়ো

গ) বেতো

ঘ) চোরা

১৫. অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে বলে-

ক) প্রযোজক ক্রিয়া

খ) নামক্রিয়া

গ) সংযোগ ক্রিয়া

ঘ) যৌগিক ক্রিয়া

১৬. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’- এখানে ‘তবু’ কোন ধরনের যোজক?

ক) বিকল্প যোজক

খ) বিরোধ যোজক

গ) কারণ যোজক

ঘ) সাপেক্ষ যোজক

১৭. ‘দূর! এ কথা কি বলতে আছে?’- এখানে ‘দূর’ কোন ধরনের আবেগ?

ক) বিভক্তি আবেগ

খ) আতঙ্ক আবেগ

গ) অলংকার আবেগ

ঘ) বিস্ময় আবেগ

১৮. ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) নিশাকর

খ) অর্ণব

গ) আদিত্য

ঘ) সবিতা

১৯. নিচের কোনটি যৌগিক বাক্য?

ক) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে

খ) যদি তুমি যাও, তবে তার দেখা পাবে

গ) লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়

ঘ) যখন বিপদ আসে, তখন দুঃখ ও আসে

২০. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’- এই বাক্যে ‘ফুলের’ কোন কারক?

ক) কর্ম কারক,

খ) করণ কারক

গ) অপাদান কারক

ঘ) সম্বন্ধ কারক

২১. নিচের কোনটি পূরণবাচক শব্দ?

ক) ১০

খ) দশ

গ) দশম

ঘ) দশই

২২. ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্য কয় প্রকার?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

২৩. পরোক্ষ উক্তিতে ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয় কী অনুযায়ী?

ক) কর্তা অনুযায়ী

খ) কর্ম অনুযায়ী

গ) উদ্দেশ্য অনুযায়ী

ঘ) বিধেয় অনুযায়ী

২৪. ‘অন্ধ অনুকরণ’ এর সঠিক বান্ধারা নিচের কোনটি?

ক) গৌরচন্দ্রিক

খ) গড্ডলিকা প্রবাহ

গ) কলুর বলদ

ঘ) তেল মাখানো

২৫. ‘অপরূপ’ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে ‘অনির্বচনীয় সৌন্দর্য’ গ্রহণ করলে শব্দের অর্থের কী ঘটে?

ক) সংকোচন

খ) অবনতি

গ) উন্নতি

ঘ) বদল

‘২৬. ‘মণিকাঞ্চন যোগ’ এর সঠিক সমার্থক বাগধারা নিচের কোনটি?

ক) সোনায় সোহাগা

খ) ইতর বিশেষ

গ) চিনে জোঁক

ঘ) উনিশ-বিশ

২৭. বাক্যের উদ্দেশ্যে ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে,
সেগুলোকে বলে-

ক) পূরণ

খ) পূরক

গ) প্রসারক

ঘ) প্রসারণ

২৮. ‘বিচ্ছেদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অবিচ্ছেদ

খ) দ্বন্দ্ব

খ) সন্ধি

ঘ) সমাস

২৯. শব্দজোড় ‘অপথ্য, অপত্য’ এর মধ্যে ‘অপত্য’ শব্দের অর্থ কী?

ক) যা পথ্য নয়

খ) যা খাওয়ার নয়

গ) স্নেহ

ঘ) সন্তান

৩০. ‘কানে কানে যে কথা কানাকানি’- এখানে ‘কানাকানি’ কোন সমাস?

ক) দ্বন্দ্ব সমাস

খ) কর্মধারয় সমাস

গ) বহুব্রীহি সমাস

ঘ) তৎপুরুষ সমাস

চট্টগ্রাম বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ,

১১. ক, ১২. গ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ,

২১. গ ও ঘ, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. খ, ২৬. ক, ২৭. গ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) স্বাধীনতা দিবস

(খ) বইমেলা

২. সারাংশ লেখো: ১০

(ক) এ কথা নিশ্চিত যে, জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করে। সমাজ ও পরিবারের জীবনেও তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে। অধিক জনসংখ্যার ভারে ন্যুজ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না। `যেমন, শিক্ষালাভের অধিকার একটি সামাজিক অধিকার। কিন্তু দারিদ্র্যপীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনো শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত। এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য। দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনাময় বিশাল জনশক্তির অপচয় ঘটানো।

অথবা,

সারমর্ম লেখো:

(খ) শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।

চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে, সেও অতি নির্বোধ, অধম।

খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে, কীসে পার হবে, তরী না আসিলে ফিরে?

৩. (ক) মনে করো, তুমি সাজু। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ঢাকার বন্ধু আম্বিয়ার কাছে একটি পত্র লেখো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি বকুল। দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুল, সিলেট- এর দশম শ্রেণির শিক্ষার্থী ও সাংস্কৃতিক সম্পাদক। তোমার বিদ্যালয় রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র লেখো।

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।

(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৫. (ক) মনে করো, তুমি শাওন এবং পি. এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপিত হয়েছে। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা,

খ) মনে করো, তুমি নির্ঝর। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার স্থানীয় প্রতিবেদক। তোমার এলাকার একটি রাস্তার দুরবস্থার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) সময়ানুবর্তিতা

(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top