Dinajpur Board 2024 SSC bangla 2nd paper question & solution
এসএসসি দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান : ৩০
সময় : ৩০ মিনিট
১. ‘আরক্ত’ শব্দে ‘আ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক) অপূর্ণ
খ) ঈষৎ
গ) অভাব
ঘ) বিপরীত
২. নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?
ক) বর্ধমান
খ) বুদ্ধিমান
গ) জ্ঞানমান
ঘ) দয়াবান
৩. নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
ক) চোরা
খ) ডিঙা
গ) বেতো
ঘ) জেঠামি
৪. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রতীচ্য
খ) প্রতীচী
গ) প্রত্যক্ষ
ঘ) প্রফুল্ল
৫. ‘স্বর্ণ’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) কান্তিমান
খ) কুন্তল
গ) কনক
ঘ) সবিতা
৬. নিচের কোন বাগধারাটির অর্থ ‘বিশৃঙ্খল’?
ক) কাছাঢিলা
খ) খ নয়-ছয়
গ) ঘোড়ার ডিম
ঘ) জগাখিচুড়ি
৭. ‘গবাক্ষ’ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
ক) অর্থ বদল
খ) অর্থের অবনতি
গ) অর্থের উন্নতি
ঘ) অর্থ সংকোচ
৮. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক) কোলন
খ) ড্যাশ
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
৯. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’- এই বাক্যে ‘ফুলের’ কোন কারক?
ক) অধিকরণ
খ) সম্বন্ধ
গ) অপাদান
ঘ) কর্ম
১০. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে?
ক) কর্তাবাচ্য
খ) কর্মকর্তাবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মবাচ্য
১১. সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে?
ক) পহেলা
খ) তেহাই
গ) দ্বাদশী
ঘ)আটাশে
১২ . নিচের কোনটি তুর্কি শব্দ?
ক) দারোগা
খ) তোশক
গ) উকিল
ঘ) কলম
১৩. ‘ইত্তেফাক’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক) স্থাননাম
খ) কালনাম
গ) ব্যক্তিনাম
ঘ) সৃষ্টিনাম
১৪. নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?
ক) কেউ
খ) এরা
গ) যে-সে
ঘ) স্বয়ং
১৫. তাকে আসতে বললাম, তবু এলো না।’- বাক্যটি কোন যোজক নির্দেশ ২ করেছে?
ক) বিরোধ যোজক
খ) বিকল্প যোজক
গ) সাপেক্ষ যোজক
ঘ) কারণ যোজক
১৬. মান পক্ষের বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
ক) আবলি
খ) এরা
গ) মালা
ঘ) গণ
১৭. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
ক) প্রাকৃত ভাষা
খ) আর্যভাষা
গ) উপভাষা
ঘ) ধ্রুপদি ভাষা
১৮. বাগ্ধারা নিয়ে আলোচনা করা হয়-
ক) অর্থতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) রূপতত্ত্বে
ঘ) বাক্যতত্ত্বে
১৯. পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক) বরেন্দ্রি
খ) রাঢ়ি
গ) কামরূপি
ঘ) পূর্বি
২০. অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে?
ক) ওষ্ঠ
খ) আলজিভ
গ) মূর্ধা
ঘ) কোমল তালু
২১. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) অ্যা
খ) ঐ
গ) ঔ
ঘ) ঈ
২২. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক) কাকা
খ) থালা
গ) ঝড়
ঘ) ধান
২৩. কোনটি সাধিত শব্দ?
ক) গাছ
খ) মাছ
গ) চাঁদ
ঘ) সাংবাদিক
২৪. নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক) রাজপথ
খ) সেতার
গ) ঘিভাত
ঘ) তেলেভাজা
২৫. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
ক) কুলটা
খ) একাদশ
গ) গোষ্পদ
ঘ) বৃহস্পতি
২৬. কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
ক) গরম গরম
খ) সুরে সুরে
গ) ফটাফট
ঘ) চুপচাপ
২৭. নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?
ক) শিক্ষিকা
খ) বেগম
গ) বাঘিনি
স) তীন
২৮. ‘সকলের মজাল হোক।’- বাক্যটি কোন কাল নির্দেশ করে?
ক) সাধারণ ভবিষ্যৎ
খ) অনুজ্ঞা ভবিষ্যৎ
খ) অনুজ্ঞা বর্তমান
ঘ) সাধারণ বর্তমান
২৯. ‘দারুণ! আমরা জিতে গিয়েছি।’- বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণির বাক্য?
ক) আবেগবাচক
খ) বিবৃতিবাচক
গ) প্রশ্নবাচক
ঘ) অনুজ্ঞাবাচক
৩০. নিচের কোনটি সরল বাক্য?
ক) যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
খ) দোষ করেছ; অতএব শাস্তি পাবে।
গ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
ঘ) সে এখানে এসে সব কথা খুলে বলল।
এসএসসি দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. গ,
১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ,
২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল।
এসএসসি দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:১০
(ক) জাতীয় সংগীত
(খ) বিশ্ববিদ্যালয়
২. (ক) মনে করো, তুমি সোহেল/সোহেলী। তোমার বিশেষ প্রয়োজনে কিছু ঋণ প্রয়োজন। এ জন্য যেকোনো সরকারি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থাপক বরাবর একটি আবেদনপত্র লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সেলিম/সেলিনা কাপাসিয়া, গাজীপুরের বাসিন্দা। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।
অথবা, সারমর্ম লেখো:
(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
‘আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।’
৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
অথবা,
(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৫. (ক) মনে করো, তুমি আরশ/আরশিহা, একটি জাতীয় দৈনিক পত্রিকার একজন জেলা প্রতিনিধি। জেলার সড়কের দুরবস্থা-সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি ফাহিম/ফাহিমা, একটি জাতীয় দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি। তোমার জেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা-বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(খ) কৃষিকাজে বিজ্ঞান
(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- ৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
