এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

Comilla Board 2024 SSC bangla 2nd paper question & solution

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দের উদাহরণ?

ক) দ্বি

খ) তৃতীয়

গ) তেসরা

ঘ) তেহাই

২. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরামচিহ্ন বসে?

ক) কমা

খ) সেমিকোলন

গ) কোলন

ঘ) হাইফেন

৩. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

ক) কারখানা

খ) আদালত

গ) রেস্তোরাঁ

ঘ) আলমারি

৪. নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে?

ক) জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি।

খ) যদি রোদ ওঠে, তবে রওনা দেবো।

গ) বসার সময় নেই তাই যেতে হচ্ছে।

ঘ) কার কাছে গেলে জানা যাবে?

৫. ‘অপরাজেয় বাংলা’ কোন শ্রেণির বিশেষ্য?

ক) স্থাননাম

খ) সৃষ্টিনাম

খ) কালনাম

ঘ) ব্যক্তিনাম

৬. পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?

ক) পারস্পরিক সর্বনাম

খ) সাপেক্ষ সর্বনাম

গ) সকল বাচক সর্বনাম

ঘ) অন্যবাচক সর্বনাম

৭. কোনোকিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে?

ক) টুকু

খ) টো

গ) টে

ঘ) টি

৮. গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

৯. ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) পাদপ

খ) শৈল

গ) উদক

ঘ) পয়োধি

১০. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

ক) কমা

খ) হাইফেন

গ) ড্যাশ

ঘ) কোলন

১১. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?

ক) উদ্দেশ্য

খ) বিধেয়

গ) পূরক

ঘ) প্রসারক

১২. অতীতে প্রায়ই ঘটত- এমন বোঝালে কোন অতীত কাল হয়?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) পুরাঘটিত অতীত

ঘ) নিত্যবৃত্ত অতীত

১৩. বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়?

ক) ক্রিয়া

খ) কর্তা

গ) কর্ম

ঘ) ভাব

১৪. ‘শামীম বাংলা ব্যাকরণে ভালো।’ নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?

ক) সম্বন্ধ কারক

খ) আঅপাদান কারক

গ) করণ কারক

ঘ) অধিকরণ কারক

১৫. গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

১৬. কোন শ্রেণির বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়?

ক) বিধেয়

খ) সরল

(খ) জটিল

(ঘ) যৌগিক

১৭. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?

ক) বাচ্য

খ) কারক

গ) উক্তি

ঘ) বচন

১৮. ‘সুসময়ের বন্ধু’ কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে?

ক) মণিকাঞ্চন যোগ

খ) মানিকজোড়

গ) অমাবস্যার চাঁদ

ঘ) দুধের মাছি

১৯. ‘আ’ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুস্তি কেমন?

ক) বিবৃত

খ) অর্ধ-বিবৃত

গ) অর্ধ-সংবৃত

ঘ) সংবৃত

২০. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

ক) কুটিল

খ) বাংলা

গ) ব্রাহ্মী

ঘ) মণিপুরি

২১. কোনটি বাগযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ?

ক) দন্তমূল

খ) ফুসফুস

গ) শ্বাসনালি

ঘ) জিভ

২২. কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান?

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বর্ণ

ঘ) বাক্য

২৩. চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয়-

ক) বিশ শতকের সূচনায়

খ) বিশ শতকের মাঝামাঝি

গ) বিশ শতকের শেষে

ঘ) একুশ শতকের সূচনায়

২৪. কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন?

ক) ন, র, ল

খ) জ, ঝ, ড়

গ) গ, ঘ, হ

ঘ) স, শ, ছ

২৫. ‘পদ্ম’- শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক) পদ্য

খ) পদদোঁ

গ) পোদদো

ঘ) পোদ্‌দ

২৬. কোনটি স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ?

ক) ষ্ণ

খ) হ্ম

গ) ঞ্ঝ

ঘ) ক্ষ

২৭. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাদের কী বলে?

ক) নির্দেশক

খ) বলক

গ) বিভক্তি

ঘ) বচন

২৮) নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) কাজলকালো

খ) চন্দ্রমুখ

গ) মনমাঝি

ঘ) পদ্মআঁখি

২৯. নিচের কোন শব্দটিতে ‘আগত’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) ঢাকাই

খ) দখিনা

গ) কানাই

ঘ) ডাক্তারি

৩০. বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?

ক) পথে পথে

গ) মজার মজার

খ) হঠাৎ হঠাৎ

ঘ) কথায় কথায়

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ঘ, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. খ,

১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. ক,

২১. ঘ, ২২. ক, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. খ, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) বইমেলা

(খ) জাতীয় পতাকা

২. (ক) মনে করো, তুমি স্বাগত/সিঁথি, শেরপুর জেলার বাসিন্দা। ‘সড়ক দুর্ঘটনা’ প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেতে চাও। এ নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক-এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।

অথবা, সারমর্ম লেখো:

(খ) আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!

হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;

তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:

(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন জলসানো রুটি।

৫. (ক) মনে করো, তুমি অরণ্য/সাদিকা, আনন্দ আলো উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।

অথবা

(খ) মনে করো, তুমি রাশিক/অনন্যা, একটি জাতীয় দৈনিক পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি। তোমার জেলার নতুন কুঁড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

(ক) কৃষি উদ্যোক্তা

(খ) বাংলাদেশের উৎসব

(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

9 thoughts on “এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)”

  1. সোহানা

    কুমিল্লা বোর্ড ২০১৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন দাও

    1. দুঃখিত! ২০১৫ সালের প্রশ্ন ২০২১ সালের আগের সিলেবাসের। তাই এখানে দেয়া হয়নি। নমুনা হিসেবে ২০২১ ও ২২ সালের প্রশ্ন দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা হয়েছিল ২০২৩ সালে।

    2. ২০২৬/২৭ সালের পরীক্ষার্থীদের ২০২৩ সালের আগের বোর্ড প্রশ্নগুলো পড়ার দরকার নেই। তাদের শুধু ২০২৩, ২৪ ও ২৫ সালের প্রশ্ন গুলো পড়লেই চলবে। ধন্যবাদ।

error: Content is protected !!
Scroll to Top