এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (চট্টগ্রাম বোর্ড)

Chattogram Board 2024 SSC bangla 2nd paper question & solution  

এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

সময় : ৩০ মিনিট                                    পূর্ণমান : ৩০

১. ‘সোনায় সোহাগা’-এর সমার্থক বাগধারা কোনটি?

ক) মগের মুল্লুক

খ) ডুমুরের ফুল

গ) মণিকাঞ্চন যোগ

ঘ) মানিকজোড়

২. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?

ক) শব্দের অর্থ প্রকাশ করা

খ) ভাষাকে শ্রুতিমধুর করা

গ) মনের ভাব প্রকাশ করা

ঘ) শব্দের অর্থবৈচিত্র্য সৃষ্টি করা

৩. লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরামচিহ্নের ব্যবহার করা হয়?

ক) বিন্দু

খ) ড্যাশ

গ) কোলন

ঘ) ত্রিবিন্দু

৪. ‘চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।’- বাক্যটিতে ‘ধারালো কাস্তে দিয়ে’ কোন কারক?

ক) করণ কারক

খ) অপাদান কারক

গ) অধিকরণ কারক

ঘ) কর্ম কারক

৫. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?

ক) উদ্দেশ্য

খ) পূরক

গ) প্রসারক

ঘ) বর্গ

৬. কোন বাক্যটিতে ক্রিয়াবিশেষণ-বর্গের উদাহরণ রয়েছে?

ক) আমার ভাই পড়তে বসেছে।

খ) রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।

গ) আমটা দেখতে ভারি সুন্দর।

ঘ) সকাল আটটার সময়ে সে রওনা হলো।

৭. কোনটি কর্মধারয় সমাস?

ক) হাতেকলমে

খ) গোলাভরা

গ) পদ্মআঁখি

ঘ) লাল পেড়ে

৮. ‘আ’-এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে?

ক) জ্ঞাপন

খ) আকাশ

গ) রাত

ঘ) আলো

৯. অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?

ক) ক্ট

খ) হ্ম

গ) শ্ছ

ঘ) প্ট

১০. ‘মৃগয়া’ শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

ক) অর্থ প্রসার

খ) অর্থ বদল

গ) অর্থের উন্নতি

ঘ) অর্থ সংকোচ

১১. ‘ঝটিকা’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

ক) পাবক

খ)  ঝড়

গ) টর্নেডো

ঘ) তুফান

১২. ‘সাক্ষর’ ও ‘স্বাক্ষর’ শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়?

ক) উচ্চারণে

খ) বানানে

গ) শব্দ শ্রেণিতে

ঘ) অর্থে

১৩. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি?

ক) গবাক্ষ

খ) একাদশ

গ) পরিচ্ছেদ

ঘ) কুলটা

১৪ . কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

ক) তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।

খ) আমরা কঠোর পরিশ্রম করি।

গ) ওখানে কেন যাওয়া হলো?

ঘ) এবার বাঁশিটি বাজাও।

১৫. সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে?

ক) ভিক্ষুককে টাকা দাও।

খ) তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।

গ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

ঘ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

১৬. ‘ছেলেটি বলে উঠল, ‘বাহ্! কী সুন্দর বাড়ি।’- বাক্যটি পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) ছেলেটি বলল যে, বাড়িটি সুন্দর।

খ) ছেলেটি চিৎকার করে বলল যে, বাড়িটি সুন্দর।

গ) ছেলেটি আনন্দের সাথে বলল যে, বাড়িটি সুন্দর।

ঘ) ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে, বাড়িটি খুব সুন্দর।

৭. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক) হেসে ওঠা

খ) মার খাওয়া

গ) মরচে ধরা

ঘ) কষ্ট পাওয়া

৮. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’- বাক্যটি কোন যোজক নির্দেশ করে?

ক) সাধারণ যোজক

খ) বিরোধ যোজক

গ) কারণ যোজক

ঘ) সাপেক্ষ যোজক

৯. প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?

ক) – আও (করা ও)

খ) – আস (করাস)

গ) – আয় (করায়)

ঘ) – আই (করাই)

২০. ‘একজন এসে খবরটা দেয়।’- এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে?
ক) অনির্দিষ্ট

খ) নির্দেশক

গ) সাপেক্ষ

ঘ) ব্যক্তিবাচক

২১. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয়?

ক) -এ

খ) -তে

গ) -য়

ঘ) -যে

২২. কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের?

ক) আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।

খ) শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।

গ) সবাই যেন সভায় হাজির থাকে।

ঘ) তোমরা হয়ত ছয় দফার কথা শুনে থাকবে।

২৩. বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি?

ক) সংস্কৃত ও পালি

খ) সংস্কৃত ও অহমিয়া

গ) ওড়িয়া ও পালি

ঘ) অহমিয়া ও ওড়িয়া

২৪ . বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?

ক) এ গ্রামের অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

খ) বাংলা ভাষার ব্যাকরণ

গ) গৌড়ীয় ব্যাকরণ

ঘ) বাংলা ভাষার অভিধান

২৫ . কোনটির স্পর্শে কণ্ঠ্যধ্বনি উচ্চারিত হয়?

ক) তালু ও জিভ

খ) জিভ ও দন্ত

গ) কোমল তালু ও আলজিভ

ঘ) ঠোঁট ও জিভ

২৬. ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অপূর্ণ

খ) নেতিবাচক

গ) নিন্দনীয়

ঘ) মন্দ

২৭. ‘জাত’ অর্থে কোনটি সঠিক?

ক) চোরা

খ) ডিঙ্গা

গ) ঢাকাই

ঘ) মেটে

২৮. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, তাকে কী বলে?

ক) বিভক্তি

খ) বলক

গ) বচন

ঘ) নির্দেশক

২৯. পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?

ক) কটকট

খ) খকখক

গ) পটাপট

ঘ) সুরে সুরে

৩০) ‘ঘাতক’ শব্দটির বিপরীত অর্থ প্রকাশ
করে-

ক) পালক

খ) পালন

গ) হত্যাকারী

ঘ) পালনকারী

এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ঘ,

১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক,

২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. ক, ২৭. গ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল

এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) বৈশাখী মেলা

(খ) স্বাধীনতা দিবস

২. (ক) মনে করো, তোমার নাম মারিয়া। তুমি শেরপুরে থাকো। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি প্রত্যয়। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।

অথবা, সারমর্ম লেখো:

(খ) আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!

হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে

লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

(খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

৫. (ক) মনে করো, তুমি মিতু। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা,

(খ) মনে করো, তোমার নাম রাকিব। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) সময়ানুবর্তিতা

(খ) কৃষিকাজে বিজ্ঞান

(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top