Sylhet Board 2024 SSC bangla 2nd paper question & solution
এসএসসি সিলেট বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. ধ্বন্যাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি?
ক) ঝাল-টাল
খ) কেক-টেক
গ) ঝমঝম
ঘ) নরম-সরম
২. পূরণবাচক শব্দ ‘আশিতম’-এর অপর নাম কী?
ক) অশীতিতম
খ) অষ্টাদশী
গ) নবতিতম
ঘ) নবনবতিতম
৩. নিচের কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ?
ক) এবার বাঁশিটি বাজাও।
খ) তুমি কখন এলে?
গ) এবার বাঁশিটি বাজানো হোক।
ঘ) চিঠিটা পড়া হয়েছে।
৪. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
ক) কর্ম
খ) করণ
গ) অধিকরণ
ঘ) অপাদান
৫. কোন বাক্যটি অনুজ্ঞাবাচক?
ক) তারা তোমাদের ভোলেনি।
খ) তার মঙ্গল হোক।
গ) দারুণ! আমরা জিতে গিয়েছি।
ঘ) আমরা রোজ স্কুলে যাই।
৬. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’-এটি কোন প্রকারের বাক্য?
ক) সরল
খ) যৌগিক
গ) জটিল
ঘ) খন্ড
৭. কোন বাক্যটি নিত্য অতীত কালের উদাহরণ?
ক) বাতিটা জ্বলে উঠল।
খ) খুব সকালে ঘুম থেকে উঠতাম।
গ) তারা মাঠে খেলছিল।
ঘ) আমরা তখন বই পড়ছিলাম।
৮. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে-এ বিভক্তির রূপভেদ হয়-
ক) -এ
খ) -য়ে
গ) -তে
ঘ) র
৯. মানী পক্ষের বহুবচন করার সময়ে নিচের কোন লগ্নক যোগ করা হয়?
ক) মালা
খ) সমূহ
গ) আবলি
ঘ) বর্গ
১০. পদের লগ্নক কয় ধরনের?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১১. কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ?
ক) যদি রোদ ওঠে, তবে রওনা দেবো।
খ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
গ) চা না-হয় কফি খান।
ঘ) তাকে আসতে বললাম, তবু এলো না।
১২ . কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে?
ক্ল) মন দিয়ে লেখাপড়া করা দরকার।
খ) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
গ) মাথার উপরে নীল আকাশ।
ঘ) কার কাছে গেলে জানা যাবে?
১৩. পদাণু ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি?
ক) লোকটি ধীরে হাঁটে।
খ) মরি তো মরব।
গ) যথাসময়ে সে হাজির হয়।
ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।
১৪. ‘চলন্ত ট্রেন।’ এ বাক্যের বিশেষণ পদটি কোন শ্রেণির?
ক) গুণবাচক
খ) উপাদানবাচক
গ) অবস্থাবাচক
ঘ) ভাববাচক
১৫. ‘সমষ্টি’ বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?
ক) সরলতা
গ) ভোজন
গ) বৈশাখ
ঘ) জনতা
১৬. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক) দ্রাবিড়ীয়
খ) পূর্ব ভারতীয় প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) কেন্ডম
১৭. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না?
ক) ক্রিয়ারকালের
খ) সর্বনাম পদের
গ) ভাব-বিশেষ্যের
ঘ) উদ্ধরণ চিহ্নের
১৮. লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরামচিহ্নের ব্যবহার করা হয়?
ক) কোলন
খ) বিন্দু
গ) ত্রিবিন্দু
ঘ) সেমিকোলন
১৯. নিচের কোন বাক্যে ‘মাথা’ শব্দটি লক্ষার্থে ব্যবহৃত?
ক) তিনি মাথায় আঘাত পেয়েছেন।
খ) আমার খুব মাথাব্যথা করছে।
গ) সে মাথায় পাগড়ি বেঁধেছে।
ঘ) রফিক সাহেব গ্রামের মাথা।
২০. ‘সুযোগ-সন্ধানী’ অর্থ কোন বান্ধারার মধ্যে রয়েছে?
ক) তীর্থের কাক
খ) লেফাফাদুরস্ত
গ) দুধের মাছি
ঘ) ননীর পুতুল
২১. ‘নন্দিনী’-এর সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) তনয়
খ) তটিনী
গ) দুহিতা
ঘ) কেশরী
২২. ‘ভূত’-এর বিপরীত শব্দ হলো-
ক) পেত্নি
খ) ভবিষ্যৎ
গ) ভীতু
ঘ) ভৃত্য
২৩. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি?
ক) কুলটা
খ) গবাক্ষ
গ) ষষ্ঠ
ঘ) বৃহস্পতি
২৪. কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি?
ক) আঠারো
খ) উনিশ
গ) বিশ
ঘ) একুশ
২৫. বাংলা ভাষায় কোন স্বরবণটির সংক্ষিপ্ত রূপ নেই?
ক) এ
খ) ঔ
গ) অ
ঘ) ই
২৬. নিচের কোন শব্দটিতে অর্ধস্বরধ্বনি রয়েছে?
ক) চাই
খ) যাও
গ) বউ
ঘ) সেই
২৭. কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক) হ
খ) ল
গ) ম
ঘ) র
২৮. ‘অভাব’ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
ক) প্রগতি
খ) পরাজয়
গ) আরক্ত
ঘ) হাভাত
২৯. ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি?
ক) ডিঙা
খ) নেয়ে
গ) টেকো
ঘ) কানাই
৩০. পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি হয়?
ক) ব্যতিহার
খ) সমানাধিকার
গ) ব্যাধিকরণ
ঘ) অলুক
এসএসসি সিলেট বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. গ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. গ,
১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক,
২১. গ, ২২. খ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. সবগুলো সঠিক, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল।
সিলেট বোর্ড এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বিশ্ববিদ্যালয়
(খ) সুন্দরবন
২.. (ক) মনে করো, তুমি সামি/সামিয়া। তুমি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নলশিশা গ্রামের বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি মাহিদ/মায়িশা। তুমি গাজীপুর জেলার বাসিন্দা। সম্প্রতি তুমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ। তোমার ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কুমিল্লায় বসবাসকারী তোমার বন্ধু/বান্ধবী নাফিস/নাফিসাকে একটি পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড়ো করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। তারই চরণে তারা নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতির অহংকার ও ধর্মগত অহংকার- এ সবের লাল নিশান ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে। কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় তা আন্তরিকতাহীন ও উপলব্ধিহীন বুলি মাত্র।
অথবা,
সারমর্ম লেখো:
(খ) তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
তুমি আসবে বলে, হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।
রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতামাতার লাশের উপর।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
(খ) মেঘ দেখে কেউ করিসনে তয়, আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
(ক) মনে করো, তুমি শামস/শামা। তোমার বিদ্যালয়ের নাম আলোকদিয়া উচ্চ বিদ্যালয়। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি তাহিন/তাহিয়া। তুমি বগুড়া জেলার কাহালু উপজেলায় বাস করো। তোমার এলাকার বৃক্ষরোপণ উৎসব বিষয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) বাংলাদেশের উৎসব
(খ) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- ৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
