এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (যশোর বোর্ড)

Jessore Board 2024 SSC bangla 2nd paper question & solution  

যশোর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

সময় : ৩০ মিনিট                                      পূর্ণমান ৩০

১. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) প্রভা

খ) শিখা

গ) ইন্দু

ঘ) পাথার

২. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?

ক) যোজক

খ) বর্গ

গ) পদ

ঘ) গুচ্ছ

৩. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়াবিভক্তি?

ক) -আনো (করানো)

খ) -ইয়ে (করিয়ে)

গ) -আতে (করাতে)

ঘ) -আলে (করালে)

৪. নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?

ক) কেউ

খ) স্বয়ং

গ) উনি

ঘ) নিজেরা নিজেরা

৫. সাধারণত গৌণ কর্মে-

ক) ‘কে’ বিভক্তি হয়

খ) ‘তে’ বিভক্তি হয়

গ) ‘এ’ বিভক্তি হয়

ঘ) ‘দ্বারা’ বিভক্তি হয়

৬. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

ক) প্রসারক

খ) পূরক

গ) বর্গ

ঘ) গুচ্ছ

৭. কোনটি কারণ যোজকের উদাহরণ?

ক) লাল বা নীল কলমটি আনো।

খ) তাকে আসতে বললাম, তবু এলো না।

গ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

ঘ) যত পড়ছি, ততই নতুন করে জানছি।

৮. ‘লক্ষ্যার্থ’- শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

ক) মুখ্য

খ) গৌণ

গ) প্রত্যক্ষ

ঘ) পরোক্ষ

৯. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ৫ ভাগে

খ) ৪ ভাগে

গ) ৩ ভাগে

ঘ) ২ ভাগে

১০. সরল বাক্যে অনেক সময়ে কোনটি অনুপস্থিত থাকে?

ক) বিশেষণ

খ) বিশেষ্য

গ) সর্বনাম

ঘ) ক্রিয়া

১১. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়?

ক) ১৮৩৩ সালে

খ) ১৯৩৩ সালে

গ) ১৯৫৩ সালে

ঘ) ১৯৫৬ সালে

১২. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

ক) নিঃ + রোগ = নীরোগ

খ) পুরঃ + কার = পুরস্কার

গ) মনো যোগ = মনোযোগ

ঘ) এক দশ = একাদশ

১৩. মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু-

ক) শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে

খ)  শুধু নাক দিয়ে বেরিয়ে আসে

গ)  নাক ও মুখ দিয়ে বেরিয়ে আসে

ঘ) আল জিহ্বায় বাধা পেয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে

১৪. ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে?

ক) থকথকে

খ) টসটস

গ্) কুটকুট

ঘ) পটাপট

১৫. ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ হলো-

ক) প্রতীচ্য

খ) দুষ্প্রাচ্য

গ) প্রতীচী

ঘ) সচেষ্ট

১৬. ‘আদালত’ কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) ফরাসি

ঘ) ওলন্দাজ

১৭. ‘পরাবাস্তব’ শব্দটিতে ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বিপরীত

খ) সম্পূর্ণ

গ) অতিশয়

ঘ) অর্ধেক

১৮. নিচের কোনটি ভাষা পরিবার নয়?

ক) আফ্রিকীয়

খ) দ্রাবিড়ীয়

গ) এশীয়

ঘ) সেমীয়-হেমীয়

১৯. দন্ত্যমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি?

ক) র-ধ্বনি

খ) ট-ধ্বনি

গ) ঝ-ধ্বনি

ঘ) ঋ-ধ্বনি

২০. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

ক) কানাই

খ) গেঁয়ো

গ) বেতো

ঘ) চোরা

২১. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ৫ ভাগে

খ) ৪ ভাগে

গ) ৩ ভাগে

ঘ) ২ ভাগে

২২. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি হয়?

ক) এ

খ) য়

গ) তে

ঘ) য়ে

২৩. ‘পাথুরে মূর্তি’ এখানে ‘পাথুরে’ কোন প্রকারের বিশেষণ?

ক) উপাদানবাচক

খ) অবস্থাবাচক

গ) বর্ণবাচক

ঘ) পরিমাণবাচক

২৪. ‘চতুর্ভুজ’ শব্দটি কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি সমাস

খ) তৎপুরুষ সমাস

গ) দ্বন্দ্ব সমাস

ঘ) কর্মধারয় সমাস

২৫. ‘এখনও’ পদের ‘ও’ হলো-

ক) নির্দেশক

খ) বিভক্তি

গ) বচন

ঘ) বলক

২৬. ‘শৃগাল’ শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি?

ক) শ্রিগাল

খ) সৃগাল

গ) স্রিগাল

ঘ) শৃগাল

২৭. অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি?

ক) তাড়াতাড়ি কাজটি কোরো।

খ) আমরা রংপুরে যাব।

গ) এমন ঘটনা ঘটতেই থাকবে।

ঘ) আমরা করতে থাকব।

২৮. সিদ্ধান্ত আবেগ কোনটি?

ক) বাহ্! চমৎকার লিখেছ।

খ) আহ, কী চমৎকার দৃশ্য।

গ) বেশ, তবে যাওয়াই যাক।

ঘ) আহা! বেচারার এত কষ্ট।

২৯. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে ন

ক) সরল ক্রিয়া

খ) নামক্রিয়া

গ) সংযোগ ক্রিয়া

ঘ) যৌগিক ক্রিয়া

৩০ . বাংলা কাব্য রীতি কয় ভাগে বিভক্ত?

ক) ২ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ৫ ভাগে

এসএসসি যশোর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ,

১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. ঘ,

২১. ঘ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল

এসএসসি বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                         পূর্ণমান : ৭০

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) কম্পিউটার

(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২. (ক) মনে করো, তুমি পলাশ। সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখো। ১০

অথবা,

খ) মনে করো, তুমি রিয়াদ। তুমি অনন্তপুর গ্রামে বাস করো। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তি মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষী-শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না- দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নেই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা,

সারমর্ম লেখো:

(খ ) শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।

চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে পন্ডশ্রম, ফল চাহে,-সেও অতি নির্বোধ, অধম।

খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে, কীসে পার হবে, তরী না আসিলে ফিরে?

৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) বার্ধক্য তাহাই- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।

অথবা,

(খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

৫. (ক) মনে করো, তুমি আফিফ। একটি দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকায় বৃক্ষরোপণ-বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি সুমন। তুমি একটি দৈনিক পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

(ক) কৃষিকাজে বিজ্ঞান

(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

(গ) সময়ানুবর্তিতা

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

2 thoughts on “এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (যশোর বোর্ড)”

error: Content is protected !!
Scroll to Top