এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (বরিশাল বোর্ড)

Barisal Board 2024 SSC bangla 2nd paper question & solution  

বরিশাল বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

সময় : ৩০ মিনিট                                     পূর্ণমান ৭০

১. বিধেয়ের স্থান ও কাল-সংক্রান্ত প্রসারক বসতে পারে-

ক) উদ্দেশ্যের পূর্বে

খ) বিধেয়ের পূর্বে

গ) উদ্দেশ্যের বা বিধেয়ের পরে

ঘ) উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে

২. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?

ক) কর্তাবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) বাচ্য

৩. পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কীসের পরিবর্তন করতে হয়?

ক) ক্রিয়ারূপের

খ) স্থানবাচক শব্দের

গ) উদ্ধার চিহ্নের

ঘ) ক্রিয়ার কালের

৪. নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?

ক) বাগযন্ত্র

খ) সর্বনাম

গ) কারক বিশ্লেষণ

ঘ) বিপরীত শব্দ

৫. ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয়ে থাকে?

ক) আদর্শ কথ্য ভাষা

খ) উপভাষা

গ) লেখ্য ভাষা

ঘ) সাধু ভাষা

৬. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

৭. নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনি
রয়েছে?

ক) ভার

খ) লাল

গ) বাড়ি

ঘ) শসা

৮. ‘হে বন্ধু, তোমাকে অভিনন্দন।’-এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে?

ক) প্রশংসা

খ) করুণা

গ) সম্বোধন

ঘ) অলংকার

৯. মানী পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়?

ক) সব, আবলি, মালা

খ) রা, এরা, গুলি

গ) সমূহ, গুলো, মণ্ডলী

ঘ) গণ, বৃন্দ, বর্গ

১০. নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে?

ক) আমার ভাই পড়তে বসেছে।

খ) আমটা দেখতে ভারি সুন্দর।

গ) সকাল আটটার সময়ে সে রওয়ানা হলো।

ঘ) আমি সকাল থেকে বসে আছি।

১১. ভাষার ক্ষুদ্রতম উপাদান-

ক) ধ্বনি

খ) অক্ষর

গ) শব্দ

ঘ) বাক্য

১২. নিচের কোন যুক্তবর্ণটি অস্বচ্ছ?

ক) প্ত

খ) ক্ষ

গ) জ্জ

ঘ) ব্দ

১৩. ‘অদ্য’ শব্দের উচ্চারণ-

ক) ওদ্ দো

খ) অদ্ দো

গ) অদ্দো

ঘ) অইদ্ দো

১৪. নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) শশব্যস্ত

খ) চৌরাস্তা

গ) আলুসিদ্ধ

ঘ) মনমাঝি

১৫. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ
কোনটি?

ক) গোষ্পদ

খ) একাদশ

গ) গবাক্ষ

ঘ) সম্মান

১৬. ‘ঝাঁক’ শব্দটি কোন প্রকারের বিশেষ্য?

ক) জাতি

খ) গুণ

গ) সমষ্টি

ঘ) বস্তু

১৭. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?

ক) শিক্ষক

খ) কৃতদার

গ) মানুষ

ঘ) শ্রমিক

১৮. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?

ক) পাথুরে

খ) ঠান্ডা

গ) নীল আকাশ

ঘ) চলন্ত গাড়ি

১৯. বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?

ক) -এ,-তে

খ) -য়, -য়ে

গ) -এ, -য়ের

ঘ) -কে, -রে

২০. নিচের কোনটি অক্রিয় বাক্য?

ক) আমার মা চাকরি করেন।

খ) তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন।

গ) তিনি বাংলাদেশের নাগরিক।

ঘ) রনি রাতে রুটি খায়।

২১. কোনটি মৌলিক শব্দ?

ক) গরমিল

খ) বন্ধুত্ব

গ) প্রশাসন

ঘ) গোলাম

২২. আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?

ক) এক হাজার

খ) দুই হাজার

গ) তিন হাজার

ঘ) চার হাজার

২৩. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) পর্তুগিজ

ঘ) ফরাসি

২৪. ‘হ্রাস’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) বর্ধন

খ) বেশি

গ) বৃদ্ধি

ঘ) অনেক

২৫. ‘রাজিব বাংলা ব্যাকরণে ভালো।’- এই বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?

ক) অপাদান

খ) অধিকরণ

গ) করণ

ঘ) কর্মকারক

২৬. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’- এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?

ক) সাধারণ

খ) বিরোধ

গ) কারণ

ঘ) সাপেক্ষ

ঘ) গৌণার্থ

২৭. অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?

ক) লক্ষ্যার্থ

খ) বাচ্যার্থ

গ) গৌণার্থ

ঘ) বাগর্থ

২৮. ‘ভালোভাবে পৌছে যেয়ো।’ এ বাক্যটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?

ক) সাধারণ

খ) ঘটমান

গ) পুরাঘটিত

ঘ) অনুজ্ঞা

২৯. ‘ননীর পুতুল’ বাগ্ধারার অর্থ নিচের কোনটি?
ক) ননী দিয়ে তৈরি পুতুল

খ) কপট ব্যক্তি

গ) স্বল্পস্থায়ী

ঘ) শ্রম বিমুখ

৩০. যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে কী বলে?

ক) প্রত্যয়

খ) সমাস

গ) সন্ধি

ঘ) উপসর্গ

এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. খ,

১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. গ,

২১. ঘ, ২২. ক, ২৩. ঘ, ২৪. গ, ২৫. খ, ২৬. খ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. ঘ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল

বরিশাল বোর্ড ২০২৪ এসএসসি বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                         পূর্ণমান : ৭০

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

(ক) বইমেলা

(খ) স্বাধীনতা দিবস

২. (ক) মনে করো, তুমি তামিম। খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি। ছুটি মঞ্জুরের জন্য তোমার প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি মাগুরা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে একখানা মানপত্র রচনা করো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম; এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।

অথবা, সারমর্ম লেখো:

(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।

দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?

বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,

আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

(ক) বই কিনে কেউ দেউলিয়া হয় না।

(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

(ক) মনে করো, তুমি তিথি/তিতাস। তুমি ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা- সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি মাইসা/মাহিম। তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার খুলনা প্রতিনিধি। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ্ প্রতিবেদন রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) কৃষিকাজে বিজ্ঞান

(খ) বাংলাদেশের পর্যটনশিল্প

(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

2 thoughts on “এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (বরিশাল বোর্ড)”

error: Content is protected !!
Scroll to Top