দাখিল ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)

Madrasah Board 2020 Dakhil Bangla 2nd paper question & solution

মাদ্রাসা বোর্ড ২০২০ দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?

ক) ফাল্গুন > ফাগুন

খ) ধাইমা > দাইমা

গ) শুনিয়া > শুনে

ঘ) শরীর > শরীল

২. কোনটির ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?

ক) বিভক্তিযোগে গঠিত শব্দে

খ) উপসর্গযোগে গঠিত শব্দে

গ)  সমাসবদ্ধ শব্দে

ঘ) প্রত্যয়ান্ত শব্দে

৩. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

ক) পতঞ্জলি

খ) উদ্যোগ

গ) পদ্ধতি

ঘ) শুভেচ্ছা

৪. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক) সাহেব

খ) কবিরাজ

গ) বেয়াই

ঘ) ঠাকুর

৫. যুগ্মরীতির দ্বিরুক্তির উদাহরণ কোনটি?

ক) ডেকে ডেকে

খ) ঝিরঝির

গ) ডালভাত

ঘ) গরম গরম

৬. সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক) গুরুগম্ভীর

খ) পরিবর্তনশীল

গ) শিষ্টজনের মুখের বুলি

ঘ) সংক্ষিপ্ত ও সহজবোধ্য

৭. ‘চৌ-হদ্দি’ কোন কোন ভাষার সংমিশ্রণে গঠিত?

ক) বাংলা + ফারসি

খ) আরবি + ফারসি

গ) ফারসি + আরবি

ঘ) ইংরেজি + ফারসি

৮. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক) অর্থতত্ত্ব

খ) শব্দতত্ত্ব

গ) ধ্বনিত্ব

ঘ) পদক্রম

৯. পশ্চাৎ দন্তমূল ধ্বনি কোনগুলো?

ক) প, ফ, ব

খ) ট, ঠ, ড

গ) ক, খ, গ

ঘ) ত, থ, দ

১০. ‘এ’-ধ্বনির উচ্চারণ কত রকম?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

১১. ‘মাধুর্য’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) মধু + য

খ) মধুর + ষ্ণ

গ) মধুর + য

ঘ) মধু + ষ্ণ্য

১২. কোনটি ‘রূঢ়’ বা ‘রূঢ়ি’ শব্দ?

ক) রাজপুত

খ) জলধি

গ) তৈল

ঘ) মহাযাত্রা

১৩. বাংলাভাষায় কয় প্রকার অব্যয় শব্দ রয়েছে?

ক) তিন

খ) চার

গ) পাঁচ

ঘ) ছয়

১৪. ‘সাপেক্ষভাব’-এর উদাহরণ রয়েছে কোন বাক্যে?

ক) মন দিয়ে পড়

খ) তারা বাড়ি যাবে

গ) অন্যায় কাজ করো না

ঘ) ভালো করে পড়লে সফল হবে

১৫. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ -এখানে ক্রিয়া পদটির কাল হচ্ছে-

ঘ) সাধারণ বর্তমান

খ) ঘটমান বর্তমান

গ) ঐতিহাসিক বর্তমান

ক) পুরাঘটিত বর্তমান

১৬. ‘চতুর্থ’ কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?

ক) ক্রমবাচক

খ) তারিখবাচক

গ) অঙ্কবাচক

ঘ) গণনাবাচক

১৭. ‘পক্ষি’ শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?

ক) রাজি

খ) মালা

গ) নিকর

ঘ) কুল

১৮. ‘বর্ণচোরা’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) চোরা যে বর্ণ

খ) বর্ণ ও চোরা

গ) বর্ণ চুরি করে যে

ঘ) বর্ণ যে চোর

১৯. ‘সুলভ’ শব্দের ‘সু’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) উত্তম

খ) সহজ

গ) সুন্দর

ঘ) নিশ্চয়

২০. নিচের কোনটি নামধাতু?

ক) ঘুমা

খ) ফিরা

গ) নগড়া

ঘ) বাঁধা

২১. কোন বাগধারাটির অর্থ ‘অসম্ভব কল্পনা’?

ক) আকাশে তোলা

খ) আকাশ পাতাল

গ) আকাশ ভেঙে পড়া

ঘ) আকাশ কুসুম

২২. ‘নারী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অবনী

খ) তটিনী

গ) রমণী

ঘ) ভুজঙ্গ

২৩. যে বাক্যের ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় তাকে কোন বাচ্য বলে?

ক) কর্তৃবাচ্য

খ) ভাববাচ্য

গ) কর্মবাচ্য

খ) কর্মকর্তৃবাচ্য

২৪. পরোক্ষ উক্তিতে ‘ঐখানে’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কী হবে?

ক) সেখানে

খ) যেখানে

গ) এখানে

ঘ) ওখানে।

২৫. এক বলার দ্বিগুণ সময় থামার যতি চিহ্ন কোনটি?

ক) কোলন ড্যাস

খ) বন্ধনী চিহ্ন

গ) উদ্ধরণ চিহ্ন

ঘ) সেমিকোলন

২৬. সোমবার থেকে পরীক্ষা শুরু হবে- নিম্নরেখ পদটির কারক কোনটি?

ক) কর্মকারক

খ) করণ কারক

গ) অপাদান কারক

ঘ) অধিকরণ কারক

২৭. কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?

ক) জিজ্ঞাসিব জনে জনে

খ) দুধকে মোরা দুগ্ধ বলি

গ) লাঙ্ঘল দ্বারা জমি চাষ করা হয়

ঘ) তাকে আমি চিনি না

২৮. কোনো বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে কী বলে?

ক) উদ্দেশ্য

খ) বিধেয়

গ) আকাঙ্ক্ষা

ঘ) যোগ্যতা

২৯. যদি সে কাল আসে, তাহলে আমি যাব -যৌগিক বাক্যরূপ কী হবে?

ক) সে কাল আসবে এবং আমি যাব

খ) সে কাল আসলে আমি যাব

গ) যেহেতু সে কাল আসবে সেহেতু আমি যাব

ঘ) যখন সে আসবে তখন আমি যাব

৩০. সকলের জন্য প্রযোজ্য-এক কথায় কী হবে?

ক) সর্বজনীন

খ) সার্বজনীন

গ) বিশ্বজনীন

ঘ) অনন্যসাধারণ

দাখিল ২০২০ বাংলা ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মালা

১. খ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক,

১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ক,

২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. খ, ২৮. খ, ২৯. ক, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

দাখিল বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন ২০২০ (মাদ্রাসা বোর্ড)

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. অনুচ্ছেদ রচনা কর: ১০

ক) চরিত্র

অথবা,

খ) গ্রীষ্মের দুপুর

২. ক) সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখ।

অথবা,

খ) বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।

৩. ক) সারাংশ লেখ: ১০

শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর। কালি-ধুলার মাঝে, রৌদ্র-বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি, কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ স্ফূর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিতসাধন হয় না। মানব সমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায়, মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে।

অথবা

খ) সামমর্ম লেখ:-

“বসুমতী, কেন তুমি এতই কৃপণা? কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?” শুনিয়া ঈস্মৎ হাসি কন বসুমতী, “আমার গৌরব তাতে সামান্যই বাড়ে; তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে।”

৪. ভাব-সম্প্রসারণ কর: ১০

ক) কীর্তিমানের মৃত্যু নেই।

খ) যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন।

অথবা,

৫. ক) ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে মাদরাসায় উদ্যাপিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।

অথবা,

খ) ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও তার প্রতিকার’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর।

৬. প্রবন্ধ রচনা কর (যে কোনো একটি):

(ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

(খ) আমার প্রিয় কবি

(গ) বাংলাদেশের ঋতুবৈচিত্র্য

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top