দাখিল ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)

Madrasah Board 2022 Dakhil Bangla 2nd paper question & solution

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ণমান ১৫

সময় : ২০ মিনিট

১. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাকে কী বলে?

ক) যোগরূঢ় শব্দ

খ) মৌলিক শব্দ

গ) রূঢ়ি শব্দ

ঘ) যৌগিক শব্দ

২. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?

ক) গোলাপ

খ) জলধি

গ) প্রবীণ

ঘ) সন্দেশ

৩. ‘হিমালয়’ কোন জাতীয় বিশেষ্য?

ক) সংজ্ঞাবাচক

খ) বস্তুবাচক

গ) সমষ্টিবাচক

ঘ) গুণবাচক

৪. ইনি, এরা – কোন বাচক সর্বনাম?

ক) সাকুল্য বাচক

গ) সংযোগ জ্ঞাপক

খ) ব্যতিহারিক বাচক

ঘ) সামীপ্য বাচক

৫. বাতাসের গতি বোঝাতে কোন অনুকার অব্যয় ব্যবহৃত হয়?

ক) শনশন

খ) মরমর

গ) কল কল

ঘ) গর গর

৬. ‘গঞ্জ’ বানানে নিচের কোন দুইটি বর্ণ যুক্ত হয়েছে?

ক) ঞ্+চ

খ) ঞ্+ছ

গ) ঞ্+জ

ঘ) ঞ্ + ঝ

৭. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটো কী কী?

ক) ই, ঈ

খ) এ.ঐ

গ) ও, ঔ

ঘ) ঐ, ঔ

৮. অন্ত্যস্বরাগম এর উদাহরণ কোনটি?

ক) সত্য > সত্যি

খ) চারি > চাইর

গ) মুলা > মুলো

ঘ) দেশি > দিশি

৯. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মনস্ + ঈর্ষা

খ) মনু + ঈষা

গ) মনঃ + ঈষা

ঘ) মন + ঈষা

১০. যথেষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) যথ + ইষ্ট

খ) যথা + ইষ্ট

গ) যথা + এষ্ট

ঘ) যথেষ্ট

১১. ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’- বাক্যে প্রযোজক কর্তা কোনটি?

ক) শিশু

খ) মা

গ) চাঁদ

ঘ) দেখা

১২. ‘আমরা তাজমহল দর্শন করলাম’ -বাক্যের ক্রিয়াপদটি হচ্ছে-

ক)  মিশ্র ক্রিয়া

খ) যৌগিক ক্রিয়া

গ) দ্বিকর্মক ক্রিয়া

ঘ) প্রযোজক ক্রিয়া

১৩. ‘ফুলে ফুলে ঘর ভরেছে।’ -নিম্নরেখ পদটি কোন কারক?

ক) কর্তৃকারক

খ) কর্মকারক

গ) করণকারক

ঘ) অপাদান কারক

১৪. স্বত্ব ত্যাগ করে দান, সাহায্য ইত্যাদি বোঝাতে কোন কারক হয়?

ক) সম্প্রদান কারক

খ) কর্মকারক

গ) অপাদান কারক

ঘ) অধিকরণ কারক

১৫. সার্থক বাক্যের আবশ্যক গুণ কয়টি?

ক) দুইটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

১৬. আধিক্য বোঝাতে কোনটিতে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?

ক) ধীরে ধীরে

খ) জ্বর জ্বর

গ) গরম গরম

ঘ) রাশি রাশি

১৭. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে। সাধিত হয়?

ক) বাংলা

খ) হিন্দি

গ) আরবি

ঘ) ফারসি

১৮. বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

ক) টুকু

খ) খানি

গ) খানা

ঘ) গোটা

১৯. সমাসের রীতি কোন ভাষারীতি থেকে বাংলায় এসেছে?

ক) সংস্কৃত

খ) প্রাকৃত

গ) পালি

ঘ) চলিত

২০. ‘বিষাদসিন্ধু’ এর সঠিক ব্যাসবাক্য কী?

ক) বিষাদ যে সিন্ধু

খ) বিষাদ ও সিন্ধু,

গ) বিষাদ রূপ সিন্ধু

ঘ) সিন্ধু যে বিষাদ

২১. ‘ভিক্ষুককে দান কর’-কোন ধরনের বাক্য?

ক) মিশ্র বাক্য

খ) সরল বাক্য

গ) আশ্রিত খণ্ড বাক্য

ঘ) যৌগিক বাক্য

২২. কোন বাগধারাটির অর্থ ‘চির অশান্তি’?

ক) যক্ষের ধন

খ) বর্ণচোরা

গ) হাড় হাভাতে

ঘ) রাবণের চিতা

২৩. ভাববাচ্যের উদাহরণ কোনটি?

ক) রোগী পথ্য সেবন করে

খ) রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলি’ লিখেছেন

গ) আমার খাওয়া হলো না

ঘ) শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন

২৪. ‘আগামীকাল’ এর পরোক্ষ উক্তির রূপ কী?

ক) পূর্বদিন

খ) সেদিন

গ) আগের দিন

ঘ) পর দিন

২৫. ‘দীর্ঘজীবী হও।’ -কোন ধরনের বাক্য?

ক) আদেশসূচক বাক্য

খ) বিবৃতিমূলক বাক্য

গ) ইচ্ছাসূচক বাক্য

ঘ) অনুরোধবাচক বাক্য

২৬. কোন উপসর্গগুলো সংস্কৃত ও বাংলায় আছে?

ক)  আ. বি, নি, সু

খ) বি,  নি. হা, সু

গ) আ, সু, হা, বি,

ঘ)  হা, সু, কু, নি

২৭. ‘উক্তি’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) উক্ + তি

খ) √উক্ + তি

গ) √বচ্ + তি

ঘ) √বচ্ + ক্তি

২৮. কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?

ক) দানব

খ) বাড়িওয়ালা

গ) খেলনা

ঘ) সাহিত্যিক

২৯. ‘মেধাবী’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) মেধা + ঈ

খ) মেধাবী + অ

গ) মেধা + ইন্

ঘ) মেধা + বিন্

৩০. ‘মাছ – মাছুয়া > মেছো’- কোন অর্থে ব্যবহৃত হয়?

ক) উপজীবিকা

খ) যোগ্যতা

গ) রোগগ্রস্ত

ঘ) উপকরণ

দাখিল ২০২২ বাংলা ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মালা

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. খ,

১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ,

২১. খ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

দাখিল বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন ২০২২ (মাদ্রাসা বোর্ড)

পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১. অনুচ্ছেদ রচনা কর:

(ক) বৃক্ষরোপণ

অথবা,

(খ) নারীশিক্ষা

২. (ক) পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ। ১০

অথবা,

(খ) মাদরাসার ভেতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি দরখাস্ত লেখ।

৩. (ক) মাদরাসার গ্রন্থাগারের প্রকৃত অবস্থা তুলে ধরে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি প্রতিবেদন লেখ। ১০

অথবা,

(খ) তোমার এলাকায় ‘কোভিড-১৯’ পরিস্থিতির বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী করে একটি প্রতিবেদন তৈরি কর। ১০

৪. ভাব-সম্প্রসারণ কর: ১০

(ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

অথবা,

(খ) নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন(২০০৮-২০২৫)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

2 thoughts on “দাখিল ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)”

    1. অনেক ধন্যবাদ আপনাকে!
      ২০২২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল। পূর্ণমান ছিল ৫৫। নৈর্ব্যক্তিক ১৫, নির্মিতি ৪০। সংক্ষিপ্ত সিলেবাসে রচনা ছিল না।

error: Content is protected !!
Scroll to Top