দাখিল ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)

Madrasah Board 2023 Dakhil Bangla 2nd paper question & solution  

মাদ্রাসা বোর্ড ২০২৩ দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে বিভক্ত করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

২. নিচের কোনটি সরল বাক্য?

ক) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে

খ) যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই

গ) দুর্জন লোক পরিত্যাজ্য

ঘ) লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়।

৩. ‘বাবা বাড়িতে আছেন।’-এ বাক্যে ‘বাড়িতে’ কোন বিভক্তি যুক্ত আছে?

ক) দ্বিতীয়া বিভক্তি

খ) তৃতীয়া বিভক্তি

গ) পঞ্চমী বিভক্তি

ঘ) সপ্তমী বিভক্তি

8. ‘চিঠিটা পড়া হয়েছে’-কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তাবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্ম-কর্তৃবাচ্য

৫. প্রশ্ন, অনুজ্ঞা, ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী কীসের পরিবর্তন হয়?

ক) কর্তার

খ) সর্বনামের

গ) বিশেষ্যের

ঘ) ক্রিয়ার

৬. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?

ক) পরিচ্ছেদ

খ) বৃহস্পতি

গ) সম্মান

ঘ) পুনর্মিলন

৭. ধনাত্মক দ্বিত্ব কোনটি?

ক) ঠং ঢং

খ) আড়াআড়ি

গ) ঝিকিমিকি

ঘ) দলাদলি

৮. সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটি?

ক) দোসরা

খ) সপ্তম

গ) আট

ঘ) দেড়

৯. নিচের কোনগুলো তদ্ভব শব্দ?

ক) হাত, পা, ঘোড়া

খ) পৃথিবী, আকাশ, গ্রহ

গ) চুলা, কুলা, ডাব

ঘ) হজ, রোজা, ক্রিকেট

১০. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

ক) আমরা

খ) স্বয়ং

গ) যেমন-তেমন

ঘ) কেউ

১১. মুখবিবরের ছাদকে বলে-

ক) জিভ

খ) ওষ্ঠ

গ) দন্ত

ঘ) তালু

১২. বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে?

ক) ৩৬টি

খ) ৩৭টি

গ) ৩৮টি

ঘ) ৩৯টি

১৩. ‘চাই’ শব্দে কোন দুটি স্বরধ্বনি রয়েছে?

ক)  ‘আ’ এবং ‘ই’

খ) ‘আ’ এবং ‘এ’

গ) ‘অ’ এবং ‘ই’

ঘ) ‘আ’ এবং ‘অ’

১৪. কোনগুলো তালু স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি?

ক) গ, ঘ

খ) ত, থ

গ) চ, ছ

ঘ) প, ফ

১৫. নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?

ক) প.ফ

খ) ব. ভ

গ) ট, ঠ

ঘ) চ, ছ

১৬. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?

ক) অর্থসংকোচ

খ) অর্থের উন্নতি

গ) অর্থের অবনতি

ঘ) অর্থ-বদল

১৭. নিচের কোনটিতে ‘দিবাস্বপ্ন’ বাগ্ধারাটির অর্থ প্রকাশ করেছে?

ক) অলীক কল্পনা

খ) ভাগ্যের খেলা

গ) দুর্লভ বস্তু

ঘ) নতুন আগমন

১৮. ‘অতিথি’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক) সৌদামিনী

খ) আগন্তুক

গ) জননী

ঘ) অভিলাষ

১৯. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) পথিক

খ) মুসাফির

গ) সন্ন্যাসী

ঘ) ঘরকুনো

২০. ‘কপাল’ ও ‘কপোল’ শব্দজোড়ের সঠিক অর্থ কোনটি?

ক) ললাট, গাল

খ) কোমর, ঠোঁট

গ) ভাগ্য, কোমর

ঘ) ঠোঁট, মস্তক

২১. অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে?

ক) প্রযোজক ক্রিয়া

খ) নাম ক্রিয়া

গ) সংযোগ ক্রিয়া

ঘ) যৌগিক ক্রিয়া

২২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক) ভালো করে খেয়ে নাও।

খ) ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।

গ) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ঘ) বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

২৩. সাধারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে?

ক) জলদি দোকানে যাও এবং কলম কিনে আনো।

খ) চা না-হয় কফি খান।

গ) যদি রোেদ ওঠে, তবে রওনা দেব।

ঘ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

২৪. নিচের কোনটি অলংকার আবেগ?

ক) হ্যাঁ, আমাদের জিততেই হবে।

খ) যাকগে, ওসব কথা থাক।

গ) আহা! বেচারার এত কষ্ট।

ঘ) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।

২৫. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?

ক) দিয়ে

খ) হতে

গ) থেকে

ঘ) য়ের

২৬. ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে?

ক) খেলা

খ) বেলা

গ) একটা

ঘ) দেশ

২৭. বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

ক) গরহাজির

খ) কুপথ

গ) সুকৌশল

ঘ) কদবেল

২৮. নৈপুণ্য অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

ক) চোরা

খ) ঢাকাই

গ) নেয়ে

ঘ) কানাই

২৯. পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে কোন সমাস বলে?

ক) ব্যতিহার বহুব্রীহি

খ) ব্যধিকরণ বহুব্রীহি

গ) সমানাধিকার বহুব্রীহি

ঘ)অলুক বহুব্রীহি

৩০. ‘হাতাহাতি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) হাতা ও হাতি

খ) হাতে হাতে করমর্দন

গ) হাতিতে হাতিতে যে লড়াই

ঘ) হাতে হাতে যে যুদ্ধ

দাখিল ২০২৪ বাংলা ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ঘ,

১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ,

২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. ঘ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

দাখিল বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (মাদ্রাসা বোর্ড ২০২৩)

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. অনুচ্ছেদ রচনা কর: ১০

(ক) স্বাধীনতা দিবস

অথবা,

(খ) বর্ষণমুখর সন্ধ্যা।

২. (ক) সারাংশ লেখ: ১০

সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ স্থলবৃদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। তারই চরণে তারা নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতির অহংকার ও ধর্মগত অহংকার-এ সবের লাল লাল নিশান ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব-প্রেমের কথাও তারা বলে। কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় তা আন্তরিকতাহীন ও উপলব্ধিহীন বুলি মাত্র।

অথবা,

(খ) সারমর্ম লেখ:

ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায় অসার সংসারচক্র ঘোরে নিরবধি! দাঁড়াইত স্থিরভাবে, চলিত না হায়! মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি!

ভবিষ্যৎ-অন্ধ মূঢ় মানব-সকল
ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার;
তব ইন্দ্রজালে মুগ্ধ; পেয়ে তব বল
যুঝিছে জীবন-যুদ্ধ হায়! অনিবার।

নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে,
নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।

৩. ভাব-সম্প্রসারণ কর: ১০

(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

অথবা

(খ) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

৪. (ক) ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ। ১০

অথবা

(খ) অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রতিষ্ঠান প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখ।

৫. (ক) মাদ্রাসায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখ। ১০

অথবা,

(খ) তোমার এলাকার সড়কের দুরবস্থার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য  একটি প্রতিবেদন তৈরি কর।

৬। প্রবন্ধ রচনা কর (যেকোনো একটি): ২০

(ক) ভাষা আন্দোলন

(খ) কৃষিকাজে বিজ্ঞান

(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।

( উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top