দাখিল ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)

Madrasah Board 2024 Dakhil Bangla 2nd paper question & solution

মাদ্রাসা বোর্ড ২০২৪ দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন

বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময়  ৩০ মিনিট                          পূর্ণমান ৩০    

১. নিত্য নরবাচক শব্দ কোনটি?

ক) সন্তান

খ) সতীন

গ) কৃতদার

ঘ) বিধবা

২. মাসের চতুর্থ দিন বোঝাতে তারিখ পূরণবাচক শব্দের কোনটি ব্যবহৃত হয়?

ক) পহেলা

খ) দোসরা তেসরা

গ) তেসরা

ঘ) চৌঠা

৩. নিচের কোনটি দেশি শব্দ?

ক)আলপিন

খ) ঢেঁকি

গ) টেক্কা

ঘ) কার্তুজ

৪. যে সব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান ও বস্তুর নাম বোঝায়, সেগুলোকে কী বলে?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) ক্রিয়া

৫. ব্যক্তিবাচক সর্বনাম কোনটি?

ক)সমস্ত

খ) ওই

গ) আমি

ঘ) যেমন তেমন

৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?

ক) বাচ্য

খ) বর্গ

গ) উক্তি

ঘ) বিভক্তি

৭. কোনো অংশ বাদ দিতে চাইলে নিচের কোন চিহ্ন ব্যবহার হয়?

ক) দাঁড়ি

খ) বিন্দু

গ) ত্রিবিন্দু

ঘ) কোলন

৮. নিচের কোন বাগধারাটি ‘ভরপুর’ অর্থ প্রকাশ করছে?

ক) টইটুম্বুর

খ) টাকার গরম

গ) ডুবমারা

ঘ) ইচড়ে পাকা

৯. কপাল শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) ললাট

খ) চোখ

গ) ঠোঁট

ঘ) কান

১০. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কী?

ক) সন্ধি

খ) বিরত

গ) মুক্তি

ঘ) বিস্মৃতি

১১. নিচের কোন উদাহরণটিতে অবস্থাবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক) এই দিনে

খ) এক টাকা

গ)লাল ফিতা

ঘ) চলন্ত ট্রেন

১২. সরল ক্রিয়ার উদাহরণ হলো-

ক) তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন

খ) ছেলেরা মাঠে খেলছে

গ) আকাশে বিদ্যুৎ চমকায়

ঘ) এর চেয়ে মরে যাওয়া ভাল

১৩. আতঙ্ক আবেগ প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে?

ক) যাকগে, ওসব কথা থাক

খ) বেশ, তবে যাওয়া হোক

গ) ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না

ঘ)  বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল রাক্ষসটা

১৪. নিচের কোনটি একবচনের উদাহরণ?

ক) মাঝিরা নৌকা চালায়

খ) দেখিতে গিয়াছি পর্বতমালা

গ) বইটা কোথায় হারিয়ে গেল

ঘ) শিক্ষকবৃন্দ এসেছেন

১৫. কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই?

ক) চ

খ) ট

গ) ঞ

ঘ) ত

১৬. কোনটি তালব্য ব্যঞ্জন?

ক) ঠ

খ) জ

গ) ল

ঘ) ঘ

১৭. ‘বিপজ্জনক’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বিপজ + জনক

খ) বিপদ + জনক

গ) বিপজ্জ + নক

ঘ) বিপৎ + জনক

১৮. নিচের কোন শব্দটি উপসর্গ দ্বারা গঠিত?

ক) অধিবাসী

খ) দৈনিক

গ) আলুসিদ্ধ

ঘ) শয়ন

১৯. নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?

ক) গ্রামীণ

খ) পড়া

গ) চারিত্রিক

ঘ) গাড়োয়ান

২০. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) চৌরাস্তা

খ) গোঁফখেজুরে

গ) আগাগোড়া

ঘ) ভালোমন্দ

২১. ‘দু-এক দিনের মধ্যে সে আসবে’- বাক্যটির কাল হলো-

ক) ঘটমান অতীত

খ) সাধারণ ভবিষ্যৎ

গ) ঘটমান ভবিষ্যৎ

ঘ) অনুজ্ঞা ভবিষ্যৎ

২২. বাক্যের ত্রিয়াকে যে চালায়, তাকে বলা হয়-

ক) কর্ম

খ) ক্রিয়া

গ) যোজক

ঘ) কর্তা

২৩. ‘সুমন বল খেলে’ এই বাক্যে উদ্দেশ্য কোনটি?

ক)  সুমন

খ) বল

গ) খেলে

ঘ) বল খেলে

২৪. ‘সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো’- এটি কোন বাক্যের উদাহরণ?

ক) সরল

খ) জটিল

গ) যৌগিক

ঘ) মিশ্র

২৫. ‘অসহায়কে সাহায্য কর।’- বাক্যে নিম্নরেখ অংশটি কোন কারক?

ক) কর্তৃ কারক

খ) করণ কারক

গ) কর্ম কারক

ঘ) অধিকরণ কারক

২৬. শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে?

ক) ধ্বনিতত্ত্ব

খ) রূপতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

ঘ) অর্থতত্ত্ব

২৭. বাংলা ভাষার চলিত রীতির অপর নাম কী?

ক) সাধুরীতি

খ) কথ্যরীতি

গ) লেখ্যরীতি

ঘ) প্রমিতরীতি

২৮. বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়া প্রত্যঙ্গ কোনটি?

ক) জিভ

খ) তালু

গ) মূর্ধা

ঘ) দন্ত

২৯. বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক) ৩৬টি

খ) ৩৭টি

গ) ৩৮টি

ঘ) ৩৯টি

৩০. নিচের কোনটি দ্বিস্বরধ্বনির উদাহরণ?

ক) এ

খ) ওঁ

গ) উ

ঘ) দই

দাখিল ২০২৪ বাংলা ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ,

১১. ঘ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. খ,

২১. খ, ২২. ঘ, ২৩. ক, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. ঘ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

দাখিল বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (মাদ্রাসা বোর্ড)

রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. অনুচ্ছেদ রচনা কর : ১০

(ক) বইমেলা।

অথবা,

(খ) জাতীয় পতাকা।

২. (ক) সারাংশ লেখ: ১০

মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশষ্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না- দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা,

(খ) সারমর্ম লেখ :

শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।

চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
ফল চাহে, – সেও অতি নির্বোধ, অধম।

খেয়া-তরী চ’লে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

৩. ভাব-সম্প্রসারণ কর: ১০

(ক) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

অথবা,

(খ) জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।

৪. (ক) আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে একটি পত্র লেখ। ১০

অথবা,

(খ) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী করে একটি পত্র লেখ।

৫. (ক) দাখিল পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর। ১০

অথবা,

(খ) মাদ্রাসায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।

৬. প্রবন্ধ রচনা কর (যেকোনো একটি) : ২০

ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

খ) ক্রিকেটে বাংলাদেশ

গ) লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা।

(উপকৃত হলে অথবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top