Mymensingh Board 2020 SSC bangla 2nd paper question & solution
ময়মনসিংহ বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. বার্মিজ ভাষার শব্দ নিচের কোনটি?
ক. চাকর
খ. লুঙ্গি
গ. রিক্সা
ঘ. চাবি
২. বাক্ প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে কী বলা হয়?
ক. ধ্বনিমূল
খ. প্রাতিপদিক
গ. প্রত্যয়
ঘ. নাম প্রকৃতি
৩. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্যস্বর ‘অ’-এর উচ্চারণ কী হয়?
ক. বিবৃত
খ. দীর্ঘ
গ. নাসিক্য
ঘ. সংবৃত
৪. ‘মাছুয়া > মেছো’-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?
ক. অন্তর্হতি
খ. সমীভবন
গ. অভিশ্রুতি
ঘ. বিষমীভবন
৫. কোন শব্দগুলোতে স্বভাবতই ‘ণ’ হয়?
ক. বীণা, বাণী
খ. বর্ণ, ব্যাকরণ
গ. কৃপণ, হরিণ
ঘ. ভাষণ, উষ্ণ
৬. উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে সন্ধিতে কী হয়?
ক. র-ফলা
খ. য-ফলা
গ. ম-ফলা
ঘ. ব-ফলা
– ৭. কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক) রাজি ও রাশি
খ) পাল ও যূথ
গ) দাম ও নিচয়
ঘ) গুচ্ছ ও পুঞ্জ
৮. বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক কোনগুলো?
ক. টা, টি
খ. টাক, টুকু
গ. তা, পাটি
ঘ. গোটা, খানি
৯ . দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
১০. উর্দু-হিন্দি উপসর্গ নিচের কোনটি?
ক.হেড
খ. কার
গ. হর
ঘ. হের
১১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. কাল পুরুষ
ঘ. নাম পুরুষ
১২. বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে কোন যতি চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে?
ক) উদ্ধরণ চিহ্ন
খ) সংযোগ চিহ্ন
গ) প্রথম বন্ধনী
ঘ) কোলন ড্যাস
১৩. অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে?
ক. বিশেষ্যের পূর্বে
খ. বিশেষণের পূর্বে
গ. বিশেষ্যের পর
ঘ. বিশেষণের পর
১৪. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পেত্নী
খ. ভীরু
গ. নির্ভীক
ঘ. ভবিষ্যৎ
১৫. ‘সকলকে তুচ্ছ ভাবা’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক ধরি মাছ না ছুঁই পানি
খ ধরাকে সরা জ্ঞান করা
গ. দুমুখো সাপ
ঘ. ঠাট বজায় রাখা
১৬. ‘যার কোনো উপায় নেই’- এককথায় কী হবে?
ক) নিরুপায়
খ) অনন্যোপায়
গ) অকুতোভয়
ঘ) অনিবার্য
১৭. বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে?
ক. গুরুচণ্ডালী দোষ
খ. দুর্বোধ্যতা
গ. বাহুল্য দোষ
ঘ) উপমার ভুল প্রয়োগ
১৮. অজ্ঞাতমূল ধাতু নিচের কোনটি?
ক. ফির্
খ. হস্
গ. ডর
ঘ. হের
১৯. সম্পর্ক বোঝাতে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে?
ক. পার্থিব
খ. সাহিত্যিক
গ. শৈশব
ঘ. সামাজিক
২০. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কী বলে?
ক) মৌলিক শব্দ
খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
২১. বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে কী বলে?
ক) ধাতুর্থক কর্মপদ
খ) সকর্মক
গ) অকর্মক
ঘ) প্রযোজক ক্রিয়া
২২. আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল হয়?
ক. বর্তমান কাল
খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল
ঘ. নিত্যবৃত্ত অতীত
২৩. কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) আমরা পরীক্ষা দিয়ে আসছি
খ) পরীক্ষা দিতে ঢাকা যাব
গ) কষ্টি পাথরে সোনাটা কষে নাও
ঘ) আমাকে করতে দাও
২৪. নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি?
ক. উন
খ. এন
গ উক
ঘ. ন
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ২০
২৫. কোন গুচ্ছের সবগুলো ধাতু উল্টা-আদি গণের অন্তর্ভুক্ত?
ক. সম্ ঝা, সিট্ কা
খ. কচ্ লা, কোঁচ্ কা
গ. কোদ্ লা, মুচ্ ড়া
ঘ. দুম্ ড়া, উপ্ চা
২৬. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
২৭. ‘খেজুর রসে গুড় হয়’- কী বোঝাতে অপাদান কারক?
ক. বিচ্যুত
খ. গৃহীত
গ. রক্ষিত
ঘ. জাত
২৮. ‘নিমেষ মাঝেই সব শেষ’- এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মধ্যে
খ. ক্ষণকাল
গ. একদেশিক
ঘ. ব্যাপ্তি
২৯. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’- এখানে ‘কলকলিয়ে’ দ্বিরুক্ত শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. ক্রিয়া বিশেষণ
৩০. নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়?
ক. সধবা
খ. ঢাকী
গ. মেধাবী
ঘ. শিক্ষিত
ময়মনসিংহ বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. গ,
১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ,
২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ: ১০
ক) নারীশিক্ষা;
খ) কর্তব্যনিষ্ঠা
২। ক) মনে কর, তুমি তুরিন। দশম শ্রেণির ছাত্রী। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বান্ধবী নেহাকে একখানা পত্র লেখ। ১০
অথবা, খ) মনে কর, তুমি সিয়াম। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে একখানা দরখাস্ত লেখ। ১০
৩। ক) সারাংশ লেখ:
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।
অথবা, খ) সারমর্ম লেখ:
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে,
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
৪। যেকোনো একটির ভাবসম্প্রসারণ কর:১০
ক) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়
খ) নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা মিটে কী আশা?
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর: ১০
ক) মনে কর, তুমি পরাগ। দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
খ) মনে কর, তুমি সুমি। চাঁন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।
ক) পরিবেশদূষণ ও তার প্রতিকার
খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ) বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষা
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সমাধান (২০০৮-২০২৫)
