এসএসসি ২০২৬ বাংলা ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন

SSC 2026 Bangla 1st and 2nd Paper Short Syllabus & Marks Distribution

আসসালামু আলাইকুম!
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এনসিটিবি কর্তৃপক্ষ সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। একদম আক্রমণাত্মক পড়াশোনায় নেমে পড়। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হলো। ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলা ২য় পত্রসহ ৩ বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও মানবণ্টন প্রকাশিত হয়েছে।

এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস,
বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্র বোর্ড বই “বাংলা সাহিত্য”এ ৩০টি গদ্য (ছোট গল্প ও প্রবন্ধ) এবং ৩০ টি কবিতা রয়েছে। ৩০টি গদ্যের এর মধ্যে মাত্র ৯টি গদ্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ২১টি গদ্য তোমাদের পড়তে হবে না। আর ৩০টি কবিতার মধ্যে মাত্র ৮টি কবিতা সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ২২টি কবিতা তোমাদের পড়তে হবে না।
আর সহপাঠ হিসেবে তোমাদের জন্য একটি উপন্যাস পাঠ্য করা হয়েছে। সেটি হচ্ছে- হুমায়ুন আহমেদের ‘১৯৭১’।

উল্লেখ্য : পুরাতন বোর্ড বইয়ে ‘একুশের গল্প’ ছোটগল্পটি নেই। এটি নতুন বই হাতে পেলে তখনই পাবে, ইনশাআল্লাহ। আর সহপাঠ অংশে উপন্যাস ‘১৯৭১’ এটাও নতুন বই হাতে পেলেই পাবে। আর বাকি সবকিছু পুরাতন বোর্ড বইয়েই পাবে, ইনশাআল্লাহ।
চলো, দেখে নেই বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস।

গদ্যাংশ:

১. প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. সুভা, রবীন্দ্রনাথ ঠাকুর
৩. বইপড়া, প্রমথ চৌধুরী
৪. আম-আঁটির ভেঁপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫. মানুষ মুহম্মদ (স.), মোহাম্মদ ওয়াজেদ আলী
৬. নিমগাছ, বনফুল
৭. শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী
৮. প্রবাস বন্ধু, সৈয়দ মুজতবা আলী
৯. একুশের গল্প, জহির রায়হান।

পদ্যাংশ:

১. কপোতাক্ষ নদ, মাইকেল মধুসুদন দত্ত
২. জীবন বিনিময়, গোলাম মোস্তফা
৩. উমর ফারুক, কাজী নজরুল ইসলাম।
৪. সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
৫. বৃষ্টি, ফররুখ আহমদ
৬. আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব
৭. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রাহমান
৮. বোশেখ, আল মাহমুদ

উপন্যাস :
১. ১৯৭১, হুমায়ুন আহমেদ

বাংলা সাহিত্য
সহপাঠ

এসএসসি ২০২৬ বাংলা ১ম পত্রের মানবণ্টন

মানবণ্টন:
বাংলা ১ম পত্র
পূর্ণমান ১০০

=>সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর,
=>বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ এবং
=>বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।

=>প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০,
=>প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর ১০ এবং
=>প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।

সৃজনশীল প্রশ্ন:

=>গদ্য অংশ থেকে ৪টি,
=>কবিতা অংশ থেকে ৪টি
=>মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

=>গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি,
=>কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি
=>মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

=>সহপাঠ (উপন্যাস অংশ থেকে) ৪টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
=>২টি প্রশ্নের উত্তর দিতে হবে। =>প্রত্যেকটি প্রশ্নের ২টি অংশ থাকবে।
=>ক অংশের জন্য ৩ এবং খ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে।

বহুনির্বাচনি প্রশ্ন:

=>মোট ৩০টি প্রশ্ন থাকবে।
=>গদ্য অংশ থেকে ১৫টি,
=>কবিতা অংশ থেকে ১৫টি।
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এসএসসি ২০২৬ এর সংক্ষিপ্ত সিলেবাস, বাংলা দ্বিতীয় পত্র :

বাংলা ২য় পত্র বোর্ড বই “বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি”র ব্যাকরণ অংশে ৪৩টি পরিচ্ছেদ রয়েছে। ৪৩টি পরিচ্ছেদের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৬টি পরিচ্ছেদ। বাকি ১৭টি পরিচ্ছেদ তোমাদের পড়তে হবে না। আর নির্মিতি অংশের পুরোটাই সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলো, এবার দেখে নেই বাংলা ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস।

ব্যাকরণ :

পরিচ্ছেদ ও বিষয়:
১. ৫-ধ্বনি ও বর্ণ
২. ৬-স্বরধ্বনি
৩. ৭-ব্যাঞ্জনধ্বনি
৪. ৮-বর্ণের উচ্চারণ
৫. ৯-শব্দ ও পদের গঠন
৬. ১০-উপসর্গ দিয়ে শব্দ গঠন
৭. ১১-প্রত্যয় দিয়ে শব্দ গঠন
৮. ১২-সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
৯.১৭-শব্দের শ্রেণিবিভাগ
১০. ১৮-বিশেষ্য
১১. ১৯-সর্বনাম
১২. ২০-বিশেষণ
১৩. ২১-ক্রিয়া
১৪. ২২-ক্রিয়া বিশেষণ
১৫. ২৩-অনুসর্গ
১৬. ২৪-যোজক
১৭. ২৫-আবেগ
১৮. ৩১-বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ
১৯. ৩২-বাক্যের বর্গ
২০. ৩৩-উদ্দেশ্য ও বিধেয়
২১. ৩৪-সরল, জটিল ও যৌগিক বাক্য
২২. ৩৯-বাগর্থ
২৩. ৪০-বাগধারা
২৪. ৪১-প্রতিশব্দ
২৫. ৪২-বিপরীত শব্দ
২৬. ৪৩-শব্দজোড়

নির্মিতি অংশ :

পরিচ্ছেদ :
১. ৪৪-অনুচ্ছেদ
২. ৪৫-সারাংশ ও সারমর্ম
৩. ৪৬-ভাবসম্প্রসারণ
৪. ৪৭-চিঠপত্র
৫. ৪৮-সংবাদ প্রতিবেদন
৬. ৪৯-প্রবন্ধ

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

এসএসসি ২০২৬ বাংলা ২য় পত্রের সংশোধিত মানবণ্টন

মানবণ্টন:
বাংলা ২য় পত্র
পূর্ণমান ১০০

=>রচনামূলক অংশের জন্য ৭০ নম্বর এবং
=>বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।

রচনামুলক অংশ:

=>অনুচ্ছেদ রচনা: (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>চিঠিপত্র (২টির মধ্য হতে ১টি): ১০ নম্বর

=>সারাংশ বা সারমর্ম (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>ভাবসম্প্রসারণ (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>সংবাদ প্রতিবেদন (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>প্রবন্ধ/রচনা (৩টি বর্ণনামূলক রচনা থেকে ১টি): ২০ নম্বর

বহুনির্বাচনি প্রশ্ন:

=>ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ-প্রবচন।
=>৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বাংলা ১ম পত্র
বাংলা ২য় পত্র, সংশোধিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ব্যাকরণ স্কুলএর পাশে থাকুন।

আরও পড়তে পারেন :

এসএসসি ২০২৭ বাংলা ১ম ও ২য় পত্র সিলেবাস

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৪)

Leave a Reply

2 thoughts on “এসএসসি ২০২৬ বাংলা ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন”

    1. ধন্যবাদ!
      সংক্ষিপ্ত সিলেবাস ২০২৬ বাংলা ১ম ও ২য় সকল বোর্ডের জন্যই প্রযোজ্য।

error: Content is protected !!
Scroll to Top