দাখিল ২০২৬ বাংলা ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন

Dakhil 2026 Bangla 1st and 2nd Paper Short Syllabus & Marks Distribution

সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৬ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এনসিটিবি কর্তৃপক্ষ সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। একদম আক্রমণাত্মক পড়াশোনায় নেমে পড়। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন দেয়া হলো।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলা ২য় পত্রসহ তিনটি বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও মানবণ্টন প্রকাশিত হয়েছে।

দাখিল ২০২৬ বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত  সিলেবাস 

বাংলা ১ম পত্র বোর্ড বই “বাংলা সাহিত্য“এ ৩০টি গদ্য (ছোট গল্প ও প্রবন্ধ) এবং ৩০ টি কবিতা রয়েছে। ৩০টি গদ্যের এর মধ্যে মাত্র ৯টি গদ্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ২১টি গদ্য তোমাদের পড়তে হবে না। আর ৩০টি কবিতার মধ্যে মাত্র ৮টি কবিতা সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ২২টি কবিতা তোমাদের পড়তে হবে না।

বিশেষ দ্রষ্টব্য, দাখিল পরীক্ষার বর্তমান বাংলা সিলেবাস থেকে সহপাঠ অংশ বাদ দেয়া হয়েছে। সৃজনশীল, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন এবং বহুনির্বাচনির সকল প্রশ্নই শুধু ‘বাংলা সাহিত্য‘ বইটির গদ্যাংশ ও পদ্যাংশ থেকে হবে।

চলো, দেখে নেই বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস।

গদ্যাংশ :

১. প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. সুভা, রবীন্দ্রনাথ ঠাকুর
৩. বইপড়া, প্রমথ চৌধুরী
৪. আম-আঁটির ভেঁপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫. মানুষ মুহম্মদ (স.), মোহাম্মদ ওয়াজেদ আলী
৬. নিমগাছ, বনফুল
৭. শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী
৮. প্রবাস বন্ধু, সৈয়দ মুজতবা আলী
৯. একুশের গল্প, জহির রায়হান।

পদ্যাংশ :

১. কপোতাক্ষ নদ, মাইকেল মধুসুদন দত্ত
২. জীবন বিনিময়, গোলাম মোস্তফা
৩. উমর ফারুক, কাজী নজরুল ইসলাম।
৪. সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
৫. বৃষ্টি, ফররুখ আহমদ
৬. আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব
৭. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রাহমান
৮. বোশেখ, আল মাহমুদ

বাংলা সাহিত্য বইয়ের পাঠ্যসূচি
এনসিটিবি কর্তৃক বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস

দাখিল ২০২৬ এর সংক্ষিপ্ত সিলেবাস, বাংলা দ্বিতীয় পত্র

বাংলা ২য় পত্র বোর্ড বই “বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি“র ব্যাকরণ অংশে ৪৩টি পরিচ্ছেদ রয়েছে। ৪৩টি পরিচ্ছেদের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৬টি পরিচ্ছেদ। বাকি ১৭টি পরিচ্ছেদ তোমাদের পড়তে হবে না। আর নির্মিতি অংশের পুরোটাই সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলো, এবার দেখে নেই বাংলা ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস।

ব্যাকরণ :
পরিচ্ছেদ ও বিষয়:

১. ৫-ধ্বনি ও বর্ণ
২. ৬-স্বরধ্বনি
৩. ৭-ব্যাঞ্জনধ্বনি
৪. ৮-বর্ণের উচ্চারণ
৫. ৯-শব্দ ও পদের গঠন
৬. ১০-উপসর্গ দিয়ে শব্দ গঠন
৭. ১১-প্রত্যয় দিয়ে শব্দ গঠন
৮. ১২-সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
৯.১৭-শব্দের শ্রেণিবিভাগ
১০. ১৮-বিশেষ্য
১১. ১৯-সর্বনাম
১২. ২০-বিশেষণ
১৩. ২১-ক্রিয়া
১৪. ২২-ক্রিয়া বিশেষণ
১৫. ২৩-অনুসর্গ
১৬. ২৪-যোজক
১৭. ২৫-আবেগ
১৮. ৩১-বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ
১৯. ৩২-বাক্যের বর্গ
২০. ৩৩-উদ্দেশ্য ও বিধেয়
২১. ৩৪-সরল, জটিল ও যৌগিক বাক্য
২২. ৩৯-বাগর্থ
২৩. ৪০-বাগধারা
২৪. ৪১-প্রতিশব্দ
২৫. ৪২-বিপরীত শব্দ
২৬. ৪৩-শব্দজোড়

নির্মিতি অংশ:
পরিচ্ছেদ:

১. ৪৪-অনুচ্ছেদ
২. ৪৫-সারাংশ ও সারমর্ম
৩. ৪৬-ভাবসম্প্রসারণ
৪. ৪৭-চিঠপত্র
৫. ৪৮-সংবাদ প্রতিবেদন
৬. ৪৯-প্রবন্ধ

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পাঠ্যসূচি

দাখিল ২০২৬ বাংলা ১ম ও ২য় পত্রের মানবণ্টন

বাংলা ১ম পত্র
বিষয় কোড: ১৩৪

=>বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর,
=>সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং
=>সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২০ নম্বর বরাদ্দ।
=>প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১,
=>প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং
=>প্রতিটি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের নম্বর ২

সৃজনশীল প্রশ্ন:

=>গদ্য অংশ থেকে ৪টি,
=>কবিতা অংশ থেকে ৪টি করে
=>মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

=>গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি,
=>কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি করে
=>মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন:

=>গদ্য অংশ থেকে ৮টি,
=>কবিতা অংশ থেকে ৭টি প্রশ্ন থাকবে, =>যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বহুনির্বাচনি প্রশ্ন:

=>মোট ৩০টি প্রশ্ন থাকবে।
=>গদ্য অংশ থেকে ১৫টি,
=>কবিতা অংশ থেকে ১৫টি প্রশ্ন থাকবে।
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বাংলা ২য় পত্র
বিষয় কোড: ১৩৫

=>রচনামূলক অংশের জন্য ৭০ নম্বর এবং
=>বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।

রচনামূলক অংশ:

অনুচ্ছেদ রচনা: (২টি থেকে ১টি): ১০ নম্বর

চিঠিপত্র/সংবাদ প্রতিবেদন (২টির মধ্য হতে ১টি): ১০ নম্বর

সারাংশ বা সারমর্ম (২টি থেকে ১টি): ১০ নম্বর

ভাবসম্প্রসারণ (২টি থেকে ১টি): ১০ নম্বর

বাংলায় অনুবাদ (১টি): ১০ নম্বর

প্রবন্ধ/রচনা (৩টি বর্ণনামূলক রচনা থেকে ১টি): ২০ নম্বর

বহুনির্বাচনি প্রশ্ন:

(ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ-প্রবচন)

=>৩০টি প্রশ্ন থাকবে।
=>প্রতিটি প্রশ্নের নম্বর ১।
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এসএসসি ২০২৬ বাংলা ১ম ২য় পত্রের মানবণ্টন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ‘ব্যাকরণ স্কুল‘এর পাশে থাকুন।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top