Jessore Board 2023 SSC bangla 2nd paper question & solution
যশোর বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে?
ক) জন
খ) টা
গ) টুকু
ঘ) খানা
২. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, যেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?
ক) য়
খ) য়ে
গ) এ
ঘ) তে
৩. সাধারণ ক্রিয়ার পুরাঘটিত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক) -এছিলাম
খ) -এছি
গ) -লাম
ঘ) -ছিলাম
৪. নিচের কোন বাক্যে অন্যপক্ষের সর্বনাম রয়েছে?
ক) তারা মাঠে খেলছিল
খ) আমরা স্কুলে এসেছি
গ) আমি বিষয়টি পড়েছিলাম
ঘ) তুমি কি পড়াটি শিখেছিলে
৫. গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৬. বাক্যে যাকে উদ্দেশ্যে করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক) পূরক
খ) প্রসারক
গ) উদ্দেশ্য
ঘ) বিধেয়
৭. ‘ভিক্ষুককে টাকা দাও।’- এটি কোন ধরনের বাক্য?
ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) অক্রিয় বাক্য
ঘ) সরল বাক্য
৮. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
ক) কর্ম কারক
খ) করণ কারক
গ) উপাদান কারক
ঘ) সম্বন্ধ কারক
৯. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?
ক) মুখবিবর
খ) ফুসফুস
গ) শ্বাসনালি
ঘ) স্বরযন্ত্র
১০. মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিত রূপ রয়েছে?
ক) ৫টি
খ) ৭টি
গ) ১০টি
ঘ) ১১টি
১১. কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি?
ক) ল
খ) র
গ) শ
ঘ) হ
১২. কোন শব্দটিতে ব-ফলার উচ্চারণ হবে না?
ক) বিশ্ব
খ) নশ্বর
গ) আস্বাদন
ঘ) স্বাধীন
১৩. সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) বাঘা
খ) ঢাকাই
গ) টেকো
ঘ) চোরা
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে?
ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব
ঘ) তৎপুরুষ
১৫. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
ক) একাদশ
খ) নাবিক
গ) বৃহস্পতি
ঘ) গবাক্ষ
১৬. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হলো-
ক) চুপচাপ
খ) জ্বলজ্বল
গ) মোটাসোটা
ঘ) কেক-টেক
১৭. ‘শরীফ ছবি আঁকে।’- এই বাক্যটি কোন বাচ্য?
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
১৮. উক্তি পরিবর্তনে অর্থের সংগতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) অব্যয়
১৯. একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে, তাকে কী বলে?
ক) বাগর্থ
খ) গৌণার্থ
গ) লক্ষ্যার্থ
ঘ) বাচ্যার্থ
২০. ‘কাছাটিলা’ বাগধারাটির অর্থ কী?
ক) বেহায়া
খ) কাণ্ডজ্ঞানহীন
গ) ভন্ড
ঘ) অসাবধান
২১. ‘আগুন’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) অম্বর
খ) হুতাশন
গ) অংশ
ঘ) গহন
২২. ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) আহরণ
খ) অপহরণ
গ) পূরণ
ঘ) প্রসারণ
২৩. ‘উপাদান’ শব্দটির অর্থ কী?
ক) বালিশ
খ) উপকরণ
গ) আবরণ
ঘ) মনোযোগ
২৪. নিচের কোনটি দেশি শব্দ?
ক) টোপর
খ) কুমির
গ) বালতি
ঘ) চাকু
২৫. ক্রিয়া-বিশেষ্য কোনটি?
ক) দয়া
খ) শয়ন
গ) সঞ্চিতা
ঘ) ধৈর্য
২৬. কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?
ক) আপনি
খ) তুমি
গ) তুই
ঘ) ইনি
২৭. ‘আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন’- এ বাক্যে ‘অনেক’ কোন জাতীয় বিশেষণ?
ক) গুণবাচক
খ) অবস্থাবাচক
গ) ভাববাচক
ঘ) পরিমাণবাচক
২৮. ‘প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন’- এখানে মুখ্য কর্ম কোনটি?
ক) বই
খ) ছাত্রকে
গ) শিক্ষক
ঘ) প্রধান
২৯. ‘যত পড়ছি, ততই নতুন করে জানছি’- বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
ক) সাধারণ যোজক
খ) বিকল্প যোজক
গ) কারণ যোজক
ঘ) সাপেক্ষ যোজক
৩০. ‘যাগে ওসব কথা থাক’ বাক্যটিতে রয়েছে-
ক) আতঙ্ক আবেগ
খ) বিভক্তি আবেগ
গ) করুণা আবেগ
ঘ) অলংকার আবেগ
এসএসসি যশোর বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. ক, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. গ,
১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ঘ,
২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. ঘ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি যশোর বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) সুন্দরবন
(খ) বৈশাখী মেলা
২. (ক) মনে করো, তুমি খুলনার রাইসা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার রাজশাহীর বন্ধু মিলিকে একটি পত্র লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সিলেটের হারুন। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একখানা পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) মাতৃস্নেহের তুলনা নাই; তারা কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তি মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষী-শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না, দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নেই, অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে, ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।
অথবা, সারমর্ম লেখো:
(খ) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।
সুখের সাথি মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,
ঊর্ধ্বে দুহাত বাড়াস।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
(খ) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
(ক) মনে করো, তুমি নাবিলা। তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার রংপুর অঞ্চলের প্রতিনিধি। বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। ১০
অথবা, (খ) মনে করো, তুমি নয়ন। ‘দৈনিক ভোরের আলো’ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি। ‘বৃক্ষরোপণ সপ্তাহ পালন’ সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) বাংলাদেশের উৎসব
(খ) সময়ানুবর্তিতা
(গ) কৃষিকাজে বিজ্ঞান
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)
