Barisal Board 2023 SSC bangla 2nd paper question & solution
বরিশাল বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১ . ‘খুব যে বলেছিলেন আসবেন’- এ বাক্যে ‘যে’ কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ?
ক) পদাণু
খ) কালবাচক
গ) ধরনবাচক
ঘ) স্থানবাচক
২. ‘এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না।’- বাক্যটিতে কোন যোজক ব্যবহৃত হয়েছে?
ক) সাধারণ যোজক
খ) বিকল্প যোজক
গ) কারণ যোজক
ঘ) বিরোধ যোজক
৩. বাক্যে গৌণ কর্মের সাথে সাধারণত কোন বিভক্তি বসে?
ক) -কে,-রে
খ) -এ, -তে
গ) -র, -এর
ঘ) -য়ের, -এর
৪. যাগে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ
হয়েছে?
ক) বিরক্তি
খ) অলংকার
গ) সম্বোধন
ঘ) সিদ্ধান্ত
৫. সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতা-পক্ষের ঘনিষ্ঠার্থক ক্রিয়াবিভক্তি কোনটি?
ক) -ছিলে
খ) -ছিলাম
গ) -ছিলি
ঘ) -ছিল
৬ . ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে।’- এটি কোন বাক্যের উদাহরণ?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য
৭. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?
ক) প্রসারক
খ)উদ্দেশ্য
গ) যোজক
ঘ) পূরক
৮. ‘কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।’- রেখাঙ্কিত অংশটি কোন কারকের উদাহরণ?
ক) কর্তা কারক
খ) কর্ম কারক
গ) উপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৯. কোনটি বাগ্যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ?
ক) দন্তমূল
খ) জিভ
গ) তালু
ঘ) ওষ্ঠ
১০. বাংলা ভাষায কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
ক) ৭টি
খ) ১০টি
গ) ৩০টি
ঘ) ৩৭টি
১১. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো?
ক) অ, ও
খ) এ, ও
গ) অ্যা, অ
ঘ) ই, এ
১২. উচ্চারণ স্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কী কী ভাগে ভাগ করা যায়?
ক) দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়
খ) দন্তমূলীয়, কণ্ঠনালীয়, পার্শ্বিক
গ) তালব্য, কণ্ঠনালীয়, নাসিক্য
ঘ) কণ্ঠনালীয়, দন্তমূলীয়, মূর্ধন্য
১৩. কোন শব্দটিতে ‘এ’ বর্ণের ‘অ্যা’ উচ্চারণ ঘটেছে?
ক) একটি
খ) দেশ
গ) এলো
ঘ) একটা
১৪. ‘আরক্ত’ শব্দে ‘আ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সদৃশ
খ) ঈষৎ
গ) পর্যন্ত
ঘ) সম্যক
১৫. ‘আগত’ অর্থে প্রত্যয়-সাধিত শব্দ কোনটি?
ক) দখিনা
খ)ঢাকাই
গ) নেয়ে
ঘ) গেঁয়ো
১৬. পূর্বপদ বিশেষণ ও পরপদ রিশেষ্য হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে?
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) পদলোপী বহুব্রীহি
ঘ) সমানাধিকার বহুব্রীহি
১৭. ‘কখন আসা হলো’?- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তাবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
১৮. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের, পরিবর্তন হয় না?
ক) উদ্ধার চিহ্নের
খ) ক্রিয়ার কালের
গ) ভাব বিশেষ্যের
ঘ) নাম বিশেষ্যের
১৯. একটি শব্দ, শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে, সেটাই শব্দটির-
ক) বাচ্যার্থ
খ) লক্ষ্যার্থ
গ) বাগধারা
ঘ)বাগর্থ
২০. ‘ইতর বিশেষ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক) অপদার্থ
খ) পার্থক্য
গ) বেহিসেবি
ঘ) ভণ্ড
২১. ‘বাতাস’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) দামিনী
খ) উদক
গ) অনিল
ঘ) চপলা
২২. ‘ত্বরিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) দ্রুত
খ) শ্লথ
গ) গতি
ঘ) যান
২৩. ‘ধাতু’ শব্দের অর্থ ‘বিধাতা; হলে, ‘ধাত্রী’ শব্দের অর্থ কী?
ক) পৃথিবী
খ) ধারণ
গ) দাই
ঘ) ধম্র
২৪. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
ক) কুলটা
খ) গোষ্পদ
গ) একাদশ
ঘ) বৃহস্পতি
২৫. পূরণবাচক সংখ্যাবাচক শব্দ কয় ধরনের হয়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২৬. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি
খ) আরবি
গ) ফরাসি
ঘ) পর্তুগিজ
২৭. ‘শয়ন’ কোন প্রকারের বিশেষ্য পদ?
ক) গুণবাচক
খ) ক্রিয়াবাচক
গ) সমষ্টিবাচক
ঘ) বস্তুবাচক
২৮. দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়?
ক) সাপেক্ষ
খ) সফলবাচক
গ) পারস্পরিক
ঘ) নির্দেশক
২৯. ‘রাখাল গোরুকে ঘাস খাওয়ায়।’- এ বাক্যটিকে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
ক) নামক্রিয়া
খ) সংযোগ ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) যৌগিক ক্রিয়া
৩০. অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
এসএসসি বরিশাল বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. ক, ২. ঘ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ,
১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. খ,
২১. গ, ২২. খ, ২৩. গ, ২৪. ক, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. গ, ৩০. ক,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি বরিশাল বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:১০
(ক) স্বাধীনতা দিবস
(খ) কম্পিউটার
২. (ক) মনে করো, তুমি সুমন/সুমনা। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সাহেদ/সাদিয়া। রংপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।
অথবা, সারমর্ম লেখো:
(খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
(খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
৫. (ক) মনে করো, তুমি শফিক/শেফালী। ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি মাসুম/মাসুমা। ঠাকুরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়- সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) কৃষিকাজে বিজ্ঞান
(খ) ভাষা আন্দোলন
(গ) সময়ানুবর্তিতা
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
৯ম/১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন (২০০৮-২০২৫)

Bah bah
অনেক ধন্যবাদ আপনাকে।