Dhaka Board 2024 SSC bangla 2nd paper question & solution
এসএসসি ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে?
ক) লেখার ও শোনার
খ) লেখার ও দেখার
গ) লেখার ও ছাপার
ঘ) ছাপা ও বলার
২. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
ক) ধ্বনি
খ) প্রত্যয়
গ) কারক
ঘ) সমাস
৩. সাধু রীতির বহু সর্বনামে কী যুক্ত থাকে?
ক) ক-বর্ণ
খ) ত-বর্ণ
গ) হ-বর্ণ
ঘ) ম-বর্ণ
৪. তালুর অংশ কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৫. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঐ
খ) ই
গ) ঔ
ঘ) ঈ
৬. ‘চাই’ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
ক) ই
খ) আ
গ) চ
ঘ) গ
৭. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক) ম
খ) ন
গ) ল
ঘ) থ
৮. ‘মৌমাছি’-এর সঠিক উচ্চারণ হলো-
ক) মোও্মাছি
খ) মউ্মাছি
গ) মও্মাছি
ঘ) মোউ্মাছি
৯. শব্দমূলের অন্য নাম কী?
ক) ধ্বনিমূল
খ) প্রকৃতি
গ) শব্দগুচ্ছ
ঘ) বিভক্তি
১০. বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি?
ক) অর্ধশতাধিক
খ) শতাধিক
গ) সহস্রাধিক
ঘ) অর্ধ সহস্রাধিক
১১. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক?
ক) কর্তা
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
১২. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’- গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো-
ক) সরল
খ) মিশ্র
গ) জটিল
ঘ) যৌগিক
১৩. যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে?
ক) ক্রিয়াবর্গ
খ) বিশেষ্যবর্গ
গ) বিশেষণবর্গ
ঘ) ক্রিয়াবিশেষণবর্গ
১৪. ‘তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।’- বাক্যটি কোন কালের ক্রিয়া?
ক) সাধারণ অতীত
খ) ঘটমান অতীত
গ) নিত্য অতীত
ঘ) পুরাঘটিত অতীত
১৫. ‘লোক কিনা বলে’- বাক্যের ‘লোক’ শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
ক) -তে
খ) -রে
গ) -এ
ঘ) -কে
১৬. ‘বৃক্ষ’ শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
ক) বর্গ
খ) রা
গ) মালা
ঘ) সমূহ
১৭. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৮. নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
ক) এগিয়ে চলা
খ) উদয় হওয়া
গ) ছটফটানো
ঘ) খেলছে
১৯. নিচের কোন ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
ক) থকথকে
খ) মজায় মজায়
গ) পটাপট
ঘ) চুপচাপ
২০. বাচ্য কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২১. বাক্যের মধ্যাকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক) কমা
খ) দাঁড়ি
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
২২. ‘অপরূপ’ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
ক) অর্থের উন্নতি
খ) অর্থের অবনতি
গ) অর্থের বদল
ঘ) অর্থ সংকোচ
২৩. ‘ঠোঁট কাটা’- এর সমার্থক বান্ধারা কোনটি?
ক) ভিজে বিড়াল
খ) তালকানা
গ) চশমখোর
ঘ) খয়ের খাঁ
২৪. ‘রাত’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) অবনী
খ) দ্রুম
গ) শর্বরী
ঘ) মরুৎ
২৫. কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়?
ক) টা
খ) খানা
গ) জন
ঘ) টুকু
২৬. নিচের কোন বাক্যটি প্রশংসা আবেগ প্রকাশ করে?
ক) হ্যাঁ, আমাদের জিততেই হবে।
খ) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
গ) শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম।
ঘ) আহ, কী চমৎকার দৃশ্য!
২৭. কোন শব্দটি নিত্য নারীবাচক?
ক) শিক্ষিকা
খ) সতীন
গ) মেয়েলি
ঘ) জেলেনি
২৮. ‘রাজপথ’ কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) বহুব্রীহি
২৯. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
ক) শুভেচ্ছা
খ) নায়ক
গ) নাবিক
ঘ) কুলটা
৩০. ‘উন্নতি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) উন্নাসিক
খ) অপকর্ষ
গ) অবনতি
ঘ) ঘাটতি
এসএসসি ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. গ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক,
১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. গ, ২০. খ,
২১. ঘ, ২২. ক, ২৩. গ, ২৪. গ, ২৫. খ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বইমেলা
(খ) জাতীয় পতাকা
২. (ক) মনে করো, তুমি সাদি/সাদিয়া। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি নিখিল/নীলিমা। এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।
অথবা, সারমর্ম লেখো:
খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
(ক) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
(খ) বই কিনে কেউ দেউলিয়া হয় না।
৫. (ক) মনে করো, তুমি আবিদ/আবিদা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। ১০
অথবা,
(খ) মনে করো, তুমি সুজন/শাহিনা। জাতীয় দৈনিক পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি। সবুজসৈকত বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(খ) কৃষি উদ্যোক্তা
(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Have nothing to give you instead of encouragement… Keep up the good work!
অনেক ধন্যবাদ।