Cadet College admission 2014 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি ২০১৪ বাংলা প্রশ্ন
পূর্ণমান: ৪০
১. সঠিক উত্তরের পাশেবটিক (✔) চিহ্ন দাও: ১×১০=১০
(ক) ‘জনসেবা মহৎ কাজ’ বাক্যটিতে নিম্নরেখ শব্দটি কোন কারক?
(i) কর্ম কারক
(ii) করণ কারক
(iii) অপাদান কারক
(iv) অধিকরণ কারক
(খ) উপভাষার আর এক নাম কী?
(i) দেশিয় ভাষা
(ii) মূলভাষা
(iii) আঞ্চলিক ভাষা
(iv) মাতৃভাষা
(গ) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
(i) সাতটি
(ii) আটটি
(iii) নয়টি
(iv) দশটি
(ঘ) কোন ধরনের শব্দে ‘ষ’-এর ব্যবহার হয়?
(i) তৎসম
(iii) দেশি
(ii) তদ্ভব
(iv) বিদেশি
(ঙ) ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
(i) স্বর সন্ধি
(ii) ব্যঞ্জন সন্ধি
(iii) বিসর্গ সন্ধি
(iv) নিপাতনে সিদ্ধ সন্ধি
(চ) ‘রিকশা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(i) ইংরেজি
(ii) ফারসি
(iii) জাপানি
(iv) পর্তুগিজ
(ছ) নিচের কোন নরবাচক শব্দের দুটি নারীবাচক শব্দ রয়েছে?
(খ) (iii) আঞ্চলিক ভাষা।
(i) দেবর
(ii) কবিরাজ
(iii) রাজা
(iv) পাখি
(জ) ‘রাশিরাশি’ দ্বিরুক্ত শব্দটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
(i) সামান্য
(ii) আধিক্য
(iii) শূন্য
(iv) আতিশয্য
( ঝ) ‘দশম’ কী বাচক শব্দ?
(i) সংখ্যাবাচক
(ii) গণনাবাচক
(iii) তারিখবাচক
(iv) পূরণবাচক
(ঞ) ‘শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম’–বাক্যটি কোন অতীত কাল?
(i) সাধারণ অতীত
(ii) নিত্য অতীত
(iii) ঘটমান অতীত
(iv) পুরাঘটিতত অতীত
২. শূন্যস্থান পূরণ কর: ১×১০=১০
(ক) সংকেত ভাষার আর এক নাম—।
(খ) ‘হ্ন’ এর বিশ্লেষিত রূপ—।
(গ) রাচির নৃত্যশীল নদীটির নাম —।
(ঘ) ফিরিস্তি শব্দের অর্থ —।
(ঙ) — ক্ষুধা তৃষ্ণার জ্বালা/সবাই আমরা সমান বুঝি।
(চ) বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা—।
(ছ) সাহেব এর নারীবাচক শব্দ—।
(জ) বিরাম চিহ্নের অপর নাম —।
(ঝ) ‘সূর্য’ এর বিশেষণ হচ্ছে —।
(ঞ) ‘সচ্চরিত্র’ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে —।
৩. সংক্ষেপে উত্তর দাও: ১×১০=১০
(ক) যে শুনেই মনে রাখতে পারে- এক কথায় কী বলে?
(খ) ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী?
(গ) ‘দাদাভাই’ নামে পরিচিত ছড়াকার কে?
(ঘ) সম্বোধন পদে কোন বিরাম চিহ্ন বসে?
(ঙ) তর্কবাগীশ উপাধি ছিল কার নামের সাথে?
(চ) ‘নূতন’ বিশেষণটির প্রমিত রূপ কী?
(ছ) ‘সূক্ষ্ম’ এর বিপরীত শব্দ কী?
(জ) ‘তোলপাড়’ গল্পটি কোন চেতনায় উজ্জীবিত করে?
(ঝ) গৌহাটি ভারতের কোন প্রদেশের রাজধানী?
(ঞ) ‘চাঁদোয়া’ শব্দের অর্থ কী?
৪. ভাব-সম্প্রসারণ কর (অনধিক দশ বাক্যে):
কীর্তিমানের মৃত্যু নাই।
৫. ‘খাদ্যে ভেজাল’ সম্পর্কে দশ বাক্যের একটি অনুচ্ছেদ লেখ। ৫
[সংকেত: কারণ-প্রভাব-প্রতিরোধ/প্রতিকার]
ক্যাডেট কলেজ ভর্তি ২০১৪ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(ক) (i) কর্ম কারক।
(গ) (iv) দশটি।
(ঘ) (i) তৎসম।
(ঙ) (ii) ব্যঞ্জন সন্ধি।
(চ) (iii) জাপানি।
(ছ) (i) দেবর।
(জ) (ii) আধিক্য।
(ঝ) (iv) পূরণবাচক।
(ঞ) ii) নিত্য অতীত।
২. (ক) ইশারা ভাষা।
(খ) হ্+ন।
(গ) সুবর্ণরেখা।
(ঘ) বর্ণনা/তালিকা/ফর্দ।
(ঙ) শীতাতপ।
(চ) ১০টি।
(ছ) বিবি।
(জ) যতি চিহ্ন/ ছেদ চিহ্ন।
(ঝ) সৌর।
(ঞ) সৎ + চরিত্র।
৩.
(ক) শ্রুতিধর।
(খ) অসম্ভব কিছু।
(গ) রোকনুজ্জামান খান।
(ঘ) কমা (,)।
(ঙ) মাওলানা আবদুর রশিদ।
(চ) নতুন।
(ছ) স্থূল।
(জ) মুক্তিযুদ্ধের চেতনায়।
(ঝ) আসাম।
(ঞ) শামিয়ানা/কাপড়ের ছাউনি।
৪. কীর্তিমানের মৃত্যু নাই
কীর্তিমান ব্যক্তিরা কখনো মরে না, এঁরা মরেও অমর। ইহকাল ও পরকাল উভয় জায়গাতেই এঁরা সম্মানিত। যুগ যুগ ধরে এঁরা মানবসমাজের পথিকৃৎ ছিলেন এবং থাকবেন। যাঁরা পৃথিবীতে মহাপুরুষ হিসেবে গণ্য তাঁরাই চিরদিন অমর হয়ে আছেন। মহাপুরুষেরা তাঁদের জীবনকে পরোপকারে বিলিয়ে দিয়ে দুনিয়ার বুকে কীর্তি স্থাপন করেছেন। কীর্তিমান ব্যক্তিরা মরেও অমর। বাহ্যিকভাবে তাঁদের মৃত্যু হয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে তাঁরা মরে না। সর্বদাই তাঁরা মানুষের অন্তরে বিরাজ করেন। তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। মহৎ জনেরা সবাই তাঁদের সৎ কাজের জন্যই স্মরণীয় হয়ে থাকেন। পৃথিবী যতদিন আছে এঁরাও ততদিন বেঁচে থাকবেন। এঁরা বেঁচে থাকবেন এঁদের কীর্তির জন্যই।
৫. খাদ্যে ভেজাল
মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম হচ্ছে খাদ্য। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ভেজালবিহীন খাদ্য অপরিহার্য। খাদ্যের মন যাচাই বা নিয়ন্ত্রণ না করে অধিক লাভের আশায় অখাদ্য-কুখাদ্য উৎপাদন ও বাজারজাত করাকেই খাদ্যে ভেজাল বলা হয়ে থাকে। খাদ্যে ভেজালের মূল কারণ হচ্ছে অর্থের প্রতি মোহ। জীবনের সাথে অর্থ ওতপ্রোতভাবে জড়িত। অর্থ ব্যবসায়ীরা অর্থের প্রয়োজনে যে কোন নীতিগর্হিত কাজ করে থাকে। ফলে খাদ্যে ভেজাল আমাদের একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। খাদ্যে ভেজালের কারণে মানুষ আজ বিভিন্ন মরণব্যাধিতে আক্রান্ত। খাদ্যদ্রব্যে ভেজাল সামাজিক জীবনের এক মারাত্মক হুমকিস্বরূপ। খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতাসহ প্রশাসনকে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে হবে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
