Cadet College admission 2013 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি ২০১৩ বাংলা প্রশ্ন
পূর্ণমান: ৪০
১. নিচের বাক্যগুলো সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ: ১×৬=৬
(ক) চেষ্টায় সব হয়- এখানে ‘চেষ্টায়’ কর্ম কারক।
(খ) সাধু রীতি তদ্ভব শব্দবহুল, চলিত রীতি তৎসম শব্দবহুল।
(গ) ‘ডুমুরের ফুল’ ও ‘অমাবস্যার চাঁদ’-বাগধারা দুটি সমার্থক।
(ঘ) নুরুলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের রচিত কাব্যগ্রন্থ।
(ঙ) মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা, তারা কুমোর।
(চ) কবি শামসুর রাহমান পেশায় একজন সাংবাদিক ছিলেন।
২. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও ১×৫=৫
(ক) ‘ণত্ব’ ও ‘ষত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(i) ধ্বনিতত্ত্ব
(ii) রূপতত্ত্ব
(iii) বাক্যতত্ত্ব
(iv) অর্থতত্ত্ব
(খ) বাংলা উপসর্গযুক্ত শব্দ কোনটি?
(i) আকুণ্ঠ
(ii) আমরণ
(iii) আসমুদ্র
(iv) আধোয়া
(গ) ‘বলা কথা ফিরিয়ে নেয়া যায় না’-এ বাক্যের ‘বলা’ কোন পদ?
(i) বিশেষ্য
(ii) বিশেষণ
(iii) সর্বনাম
(iv) অব্যয়
(ঘ) কোন রচনাটি পাঠের উদ্দেশ্য প্রতিবেশী রাষ্ট্রের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানা?
(i) কত দিকে কত কারিগর
(ii) কত কাল ধরে
(iii) রাঁচি ভ্রমণ
(iv) অমর একুশে
(ঙ) মিনুর মুখ থেকে বের হওয়া কুই কুই কুই শব্দ তার কিসের অভিব্যক্তি?
(i) উচ্ছ্বসিত আনন্দের
(ii) ভিমরুলকে ভয় পাবার
(iii) বোলতার কামড়ে যন্ত্রণার
(iv) জ্বলন্ত কয়লা দেখার
৩. সঠিক শব্দটি বাছাই করে উত্তর অংশে শুধু সঠিক শব্দটি লেখ: ১x৬=৬
(ক) ‘ত্রয়োদশ’ শব্দটি (গণনাবাচক/পূরণবাচক) শব্দ।
(খ) শুকনো (বিশেষ্য/বিশেষণ) পদের চলিত রীতির উদাহরণ।
(গ) ‘চ’ ধ্বনির উচ্চারণ স্থান (অগ্রতালু/অগ্রদন্তমূল)।
(ঘ) ‘হর হামেশা’ আমরা যে আকাশ দেখি তা হলো আসলে পৃথিবীর (জলীয় বাষ্পের/বায়ুমণ্ডলের) ঢাকনা।
(ঙ) (কলরব/মুহুর্মুহু) শব্দের অর্থ হলো কোলাহল।
(চ) বাংলাদেশের ইতিহাস প্রায় (দুই হাজার/আড়াই হাজার) বছরের।
৪. শূন্যস্থান পূরণ করঃ ১×৫=৫
(ক) ‘অধম’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো—।
(খ) স্বরবর্ণ — এর সংক্ষিপ্ত রূপ বা কার নেই।
(গ) পরের কারণে — সুখ।
(ঘ) শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার — এসে।
(ঙ) “প্রজাপতি ডেকে যায়-
বোঁটা ছিড়ে চলে আয়।”
এ চরণ দুটি কবি —এর কবিতা থেকে নেওয়া হয়েছে।
৫. সংক্ষেপে উত্তর দাও: ১×৬=৬
(ক) ‘বিদ্বান’ শব্দের নারীবাচক রূপ কী?
(খ) ‘যা খুব শীতল বা উষ্ণ নয়’-এর এক কথায় প্রকাশ কী?
(গ) ‘উচ্ছ্বাস’ এর সন্ধি বিচ্ছেদ কর।
(ঘ) ‘এতক্ষণ আমি অংক করেছি’-এটি কোন বর্তমান কালের উদাহরণ?
(ঙ) ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের নির্মিত শহিদ মিনারটি পরদিন অনানুষ্ঠানিকভাবে কোন শহিদের পিতা উদ্বোধন করেছিলেন?
(চ) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা যে প্রতিষ্ঠান স্থাপন করলেন তার নাম কী?
৬. ‘ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে পরিবারের চেয়ে প্রতিষ্ঠানের ভূমিকা বেশি’-এ বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে ৬টি বাক্য লেখ। ৬
৭. ‘রুমাল’ সম্পর্কে অনধিক ৫০ শব্দে একটি অনুচ্ছেদ লেখ। ৫
ক্যাডেট কলেজ ভর্তি ২০১৩ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(ক) মিথ্যা।
(খ) মিথ্যা।
(গ) সত্য।
(ঘ) মিথ্যা।
(ঙ) সত্য।
২.
(চ) সত্য।
(ক) (i) ধ্বনিতত্ত্ব।
(খ) (iv) আধোয়া।
(গ) (ii) বিশেষণ।
(ঘ) (iii) রাঁচি ভ্রমণ।
(ঙ) (1) উচ্ছ্বসিত আনন্দের।
৩.
(ক) পূরণবাচক।
(খ) বিশেষণ।
(গ) অগ্রতালু।
(ঘ) বায়ুমণ্ডলের।
(ঙ) কলরব।
(চ) আড়াই হাজার।
৪.
(ক) উত্তম।
(খ) অ।
(গ) মরণেও।
(ঘ) ছায়ায়।
(ঙ) কাজী নজরুল ইসলাম।
৫.
(ক) বিদূষী।
(খ) নাতিশীতোষ্ণ।
(গ) উৎ + শ্বাস।
(ঘ) পুরাঘটিত বর্তমান।
(ঙ) শহিদ শফিউর রহমানের পিতা।
(চ) নবজীবন আবাস।
৬. জ্ঞানের বন্ধ দুয়ার খোলার জন্য প্রয়োজন শিক্ষার। শিশুর জন্মের পর পরিবারকে বলা হয় শিশুর শিক্ষার সূতিকাগার। পরিবারের কাছ থেকে শিক্ষার্থী লাভ করে মানবীয় গুণাবলির উপদানগুলো। তবুও আমি মনে করি শিশুর মানসিক বিকাশে পরিবারের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও বিস্তৃত। বিদ্যালয়ের শিক্ষকের সঠিক ও যথাযথ দিক নির্দেশনা শিক্ষার্থীর জীবনকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষককে বলা হয় শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবক এবং জ্ঞানের আলোয় তাদের অন্তর আলোকিত করে ছাত্র- ছাত্রীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব শিক্ষকের।
৭. রুমাল
হাত মুখের ঘাম মোছার কাজে ব্যবহৃত চতুর্ভুজ আকৃতির ক্ষুদ্র বস্ত্রখণ্ডকে রুমাল বলে। কখন থেকে ব্যবহার শুরু হয়েছে তা জানা যায়নি। তবে এর ব্যবহার বিচিত্র এবং ব্যাপক। রুমালে বিভিন্ন রং এবং ডিজাইনেরও বৈচিত্র্য দেখা যায়। বাংলার গ্রামাঞ্চলের মেয়েরা তাদের শিল্প নিপুণতার প্রকাশ ঘটাত রুমালে। সৌন্দর্য পিপাসু মানুষেরা বিভিন্ন কবির ছড়া, স্মরণীয় বাণী রুমালে নকশা করে সাজিয়ে রাখত।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
