ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১৬ বাংলা প্রশ্ন

Cadet College admission 2016 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৬ বাংলা প্রশ্ন

পূর্ণমান: ৪০

১. নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দাও: ১×৫=৫
পৈত্রিকসূত্রেই নাফি ও রাফিদ সাহেব বিত্তশালী। নাফি সাহেব নিজের সুখের জন্য আলাদা বাড়ি-গাড়ি করেছেন। এমন কি বিদেশ ভ্রমণেও প্রচুর অর্থ ব্যয় করে নিজেকে সুখী মনে করেন। অন্যদিকে রাফিদ সাহেব পৈত্রিক নিবাসেই থাকেন। কিন্তু নিজ খরচে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। এলাকার গরিব মানুষদের উপকার করেই তিনি আত্মতৃপ্তি পান।

(ক) ‘সুখ’ কবিতায় ‘জিনিবে’ শব্দটির অর্থ কী?

(খ) ‘সুখ’ কবিতায় যতই কাঁদিবে, যতই ভাবিবে ততই বাড়িবে কী?

(গ) ‘সুখ’ কবিতায় ‘বিধাতা’ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

(ঘ) উদ্দীপকের নাফি সাহেব সুখী হবার যে প্রক্রিয়াটি অনুসরণ করেছেন ‘সুখ’ কবিতা অনুযায়ী তাতে তাঁর মধ্যে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তা একটি বাক্যের মাধ্যমে তুলে ধর।

(ঙ) ‘সুখ’ কবিতার ‘প্রত্যেকে মোরা পরের তরে’ চরণটির ভাবার্থ উদ্দীপকের কোন চরিত্রের মধ্যে লক্ষ করা যায়?

২. বন্ধনীর ভিতর থেকে সঠিক শব্দটি বাছাই করে উত্তর অংশে শুধু সঠিক শব্দটি লেখ: ১×৩=৩

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ একটি (কাব্যগ্রন্থ/উপন্যাস)।

(খ) ‘বক্তার প্রত্যক্ষ উক্তিকে (উদ্ধরণ/কোলন) চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়।

(গ) ‘পরস্পর সম্পর্ক’ বোঝাতে (হাসাহাসি/ গলাগলি) দ্বিরুক্ত শব্দটির ব্যবহার হয়েছে।

৩. সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাঙ্গা ১×৫=৫

(ক) মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ কাদের জন্য দান করেছেন?

দুঃখীজনের/ছাত্র-ছাত্রীদের/ক্ষুধার্তদের/প্রতিবন্ধীদের

(খ) ‘মুক্তিযুদ্ধ আমাদের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়’-এ বিষয়টি নিচের কোন পাঠ্যে ব্যক্ত হয়েছে?

‘জন্মভূমি / ফাগুন মাস / তোলপাড় / অমর একুশে

(গ) নিচের কোনটি অস্বচ্ছ যুক্তব্যঞ্জন?

সত/শ্চ/ক্ষ/ন্দ

(ঘ) ‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

হাত করা / হাত গুটান / হাত থাকা / হিতঃহিত

(ঙ) ‘হিত + অহিত’-এর সন্ধিবদ্ধ রূপ কোনটি?

হিতাহিত / হিতহিত / হিতোহিত / হিতঃহিত

৪. শূন্যস্থান পূরণ কর: ১×৫=৫

(ক) নোবেল বিজয়ী অমর্ত্য সেন পারিবারিক সম্পর্কের দিক থেকে সত্যেন সেনের—।

(খ) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা — ফেব্রুয়ারি রাতারাতি শহিদ মিনার নির্মাণ করেন।

(গ) ‘দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারি জনম-বেদি।’ এ চরণ দুটি — কবিতার অংশ।

(ঘ) ‘লালিমা’ বিশেষণ পদটির বিশেষ্য রূপ হলো—।

(ঙ) ‘বাংলাদেশ চিরজীবী হোক।’-এ বাক্যটি ভাবগত দিক থেকে — বাক্য।

৫. সংক্ষেপে সঠিক উত্তর লেখ: ১×৫=৫

(ক) ‘বাঁচতে দাও’ কবিতায় নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?

(খ) ‘তাকে বল।’ -এ বাক্যে ‘তাকে’ কোন কারক?

(গ) ‘অনেকের মধ্যে একজন’ -এর এককথায় কী হবে?

(ঘ) ব্যাকরণে কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?

(ঙ) ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে কী বলা হয়?

৬.

(ক) মিনুর অভিনব জগতের শত্রুগুলো কী কী? পিঁপড়াগুলোকে মিনুর কেন বন্ধু মনে হয়? ১+২=৩

(খ) স্বাধীনতার পর মাদার তেরেসা প্রথম বাংলাদেশে কত সালে আসেন এবং কোন কোন কাজে নিজেকে নিবেদিত করেন? ১+২=৩

(গ) নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা নিচের ঘরে লেখ: ১×৬=৬

মাসুদ, ও, আসাদ, লাল, জামা, পরেছে।

৭. নিশুদের পরিবার ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকে। সে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। হঠাৎ তার মনে হলো টেবিল-চেয়ার সব কাঁপছে। বাইরে থেকেও ভূমিকম্প হচ্ছে বলে সে চিৎকার শুনতে পাচ্ছে। এমতাবস্থায় নিশুর কী কী করণীয় তা অনধিক ১০ বাক্যে লেখ: ৫

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৬ বাংলা প্রশ্নের উত্তর মালা

১.

(ক) জয় করবে।

(খ) হৃদয় ভার।

(গ) বিধি।

(ঘ) আত্মকেন্দ্রিকতা/স্বার্থপরতা।

(ঙ) রাফিদ/রাফিদ সাহেব।

২. (ক) উপন্যাস।

(খ) উদ্ধরণ।

(গ) গলাগলি।

৩. (ক) দুঃখীজনের।

(খ) তোলপাড়।

(গ) ক্ষ।

(ঘ) হাত গুটান।

(ঙ) হিতাহিত।

৪.

(ক) ভাগ্নে/বোনের ছেলে।

(খ) ২৩/২৩শে।

(গ) মানুষ জাতি।

(ঘ) লাল।

(ঙ) অনুজ্ঞা/অনুজ্ঞাবাচক।

৫.

(ক) শ্যামা।

(খ) কর্মকারক।

(গ) অন্যতম।

(ঘ) বিশেষ্য ও সর্বনাম।

৬.

(ঙ) উপভাষা/আঞ্চলিক ভাষা।

(ক) মিনুর অভিনব জগতের শত্রুগুলো হলো- কয়লা, বোলতা বা ভিমরুল ও মিটসেপ। মিনু বোলতা বা ভিমরুলের কামড়ে যে যন্ত্রণা পেয়েছিল তা সে ভোলেনি। প্রতিশোধ নেয়ার জন্য গামছায় একটা প্রকাণ্ড গেঁরো বাঁধে। তারপর ঘুরিয়ে মারে এবং বোলতা বা ভিমরুলগুলো পড়ে যায় মাটিতে। সেগুলোকে ঝাঁটা-পেটা করে, হিসহিস শব্দ করে সেগুলোকে মেরে পিঁপড়েদের খেতে দেয়। যখন পিঁপড়াদের দল গুলোকে টানতে টানতে নিয়ে যায়, তখন তার খুব আনন্দ লাগে। সেজন্য পিঁপড়াগুলোকে মিনুর বন্ধু মনে হয়।

(খ) ১৯৭২ সালে মাদার তেরেসা প্রথম ঢাকায় আসেন। তিনি শুরু করেন তাঁর মানবসেবার সংঘ ‘মিশনারিজ অব চ্যারিটি’র সেবা কাজ। ঢাকার ইসলামপুরে এর প্রথম শাখা গড়ে তুলেন। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য ‘নির্মল হৃদয়’ ও রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে ‘শিশুভবন’ প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর নিজ হাতে বন্যাদুর্গত মানুষদের সেবা করার জন্য বাংলাদেশে ছুটে আসেন।

(গ) বিশেষ্য, যোজক, বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া।

৭. নিশুর করণীয়গুলো নিম্নরূপ:

১. ভূমিকম্প হচ্ছে তা টের পাবার, জানার বা বুঝতে পারার সাথে সাথে সকলকে সতর্ক করা এবং অবহিত করা।

২. পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করা।

৩. ভূমিকম্প চলাকালীন বিল্ডিং থেকে দৌড় দিয়ে না নামা।

৪. ভয় না পেয়ে গ্যাসের লাইন বা চুলা বন্ধ করা।

৫. বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা।

৬. শক্ত টেবিলের নিচে বা খাটের নিচে আশ্রয় নেওয়া।

৭. পাকা দালানে বাস করলে বীমের নিচে দাঁড়ানো।

৮. বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।

৯. ভূমিকম্প থামার পর দ্রুত বিল্ডিং থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়া।

১০. প্রথমবার ভূমিকম্পের পর খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে সকলকে সতর্ক করা।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৫)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top