ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১৮ বাংলা প্রশ্ন

Cadet College admission 2018 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৮ বাংলা প্রশ্ন

পূর্ণমান: ৪০

১. সঠিক উত্তর সংবলিত রোমান সংখ্যাটি () দ্বারা বেষ্টন করে দাও: ১×৫=৫

(ক) ‘ঢাকের কাঠি’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

i. ঘাটের মড়া

ii. খয়ের খাঁ

iii. ছাপোষা

iv. বালির বাঁধ

(খ) ‘যাও বীরবেশে কর গিয়া রণ’- এখানে ‘রণ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

i. সংকট মোকাবেলা

ii. অস্ত্রধারণ করা

iii. পরোপকার করা

iv. কষ্ট ভোগ করা

(গ) মিনুর মতো শিশুদের জন্য মাদার তেরেসা কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন?

i. মিশনারিজ অব চ্যারিটি

ii. নির্মল হৃদয়

iii. নবজীবন আবাস

iv. প্রেম নিবাস

(ঘ) ‘ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও গোলগাল।’- এখানে ‘ঠাণ্ডা’ কোন ধরনের বিশেষণ?

i. রূপবাচক

ii. গুণবাচক

iii. অবস্থাবাচক

iv. উপাদানবাচক

(ঙ) কোন বানানটি সঠিক?

i. প্রশিক্ষন

ii. ব্রাক্ষন

iii. মধ্যহ্ণ

iv. পুষ্পাঞ্জলি

২. এক কথায় উত্তর লেখ: ১×১০=১০

(ক) বনফুলের প্রকৃত নাম কী?

(খ) ‘দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ -এর পরের পঙ্ক্তিটি লেখ।

(গ) ‘বাঁচতে দাও’ কবিতায় কে নরম রোদে নাচ জুড়েছে?

(ঘ) বার বার সে কামান গর্জে উঠলো। -বাক্যটিতে ‘বার বার’ কোন পদের দ্বিরুক্তি হয়েছে?

(ঙ) এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে কী বলা হয়?

(চ) বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি?

(ছ) ‘অপরাহ্ণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর।

(জ) সেবার তাকে সুস্থই দেখেছিলাম। বাক্যটি কোন কালের উদাহরণ?

(ঝ) এক কথায় প্রকাশ কর: যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে।

(ঞ) মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকাটির নাম কী?

৩. শূন্যস্থান পূরণ কর: ১×১০=১০

(ক) পল্লিকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার —- গ্রামে জন্মগ্রহণ করেন।

(খ) ফাগুনটা খুব — দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস।

(গ) তিনি — চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন।

(ঘ) ‘রেস্তোরাঁ’ বিদেশি শব্দটি — ভাষা থেকে বাংলায় এসেছে।

(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর — কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।

(চ) সূর্যের আলো যখন মেঘের ভেতর দিয়ে আসতে পারে না তখন মেঘের রং হয়—।

(ছ) পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম ও ভুবনবিখ্যাত পিরামিডগুলো মিশরের— অঞ্চলে অবস্থিত।

(জ) ‘চলন্ত’ শব্দের বিশেষ্যরূপ হলো—।

(ঝ) ‘কোথেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।’ এ বাক্যে ‘পাহাড়’- কারক।

৪. নিম্নলিখিত স্তবকটির যথাস্থানে সঠিক যতিচিহ্ন বসাও: ১×৫=৫

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে

আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে

প্রজাপতি ডেকে যায়

বোঁটা ছিঁড়ে চলে আয়

৫. সারমর্ম লেখ:    ৫

সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুঃখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।

আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।

আমার বাড়ি বাজবে বাঁশি,
সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি
রইবে না দূর।

৬. ডক্টর এ পি জে আব্দুল কালামের নিম্নলিখিত উক্তিটির তাৎপর্য তোমার নিজের ভাষায় ব্যাখ্যা কর। (অনধিক ১০টি বাক্যে লেখ।) ৫

‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৮ বাংলা প্রশ্নের উত্তর মালা

১.

(ক) ii. খয়ের খাঁ।

(খ) i. সংকট মোকাবেলা।

(গ) iii) নবজীবন আবাস।

(ঘ) রূপবাচক।

(ঙ) iv পুষ্পাঞ্জলি।

২.

(ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়।

(খ) দুনিয়া সবারি জনম-বেদি।

(গ) শ্যামা পাখি।

(ঘ) শব্দের দ্বিরুক্তি।

(ঙ) দশ গুণোত্তর পদ্ধতি।

(চ) ২৬টি।

(ছ) অপর + অহ্ন।

(জ) পুরাঘটিত অতীতকাল।

(ঝ) অবিমৃষ্যকারী।

(ঞ) আঙুর।

৩.

(ক) পল্লিকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

(খ) ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস।

(গ) তিনি শ্যেন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন।

(ঘ) ‘রেস্তোরাঁ’ বিদেশি শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলায় এসেছে।

(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।

(চ) সূর্যের আলো যখন মেঘের ভেতর দিয়ে আসতে পারে না তখন মেঘের রং হয় কালো।

(ছ) পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম ও ভুবনবিখ্যাত পিরামিডগুলো মিশরের গিজে অঞ্চলে অবস্থিত।

(জ) ‘চলন্ত’ শব্দের বিশেষ্যরূপ হলো চলন।

(ঝ) ‘কোথেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।’-এ বাক্যে ‘পাহাড়’ কর্তৃ কারক।

৪. শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে, আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায়- ‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’

৫. মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বলেই যিনি অনাহারী, অসহায়ের পাশে দাঁড়ায় তিনিই প্রকৃত মানুষ। আত্মকেন্দ্রিক মানুষ কখনো সুখী হতে পারে না। সুখী হতে হলে অপরের সুখ দুঃখের সাথে সামিল হতে হবে। অপরের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এভাবেই সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে ওঠবে।

৬. মানুষের ঘুমন্ত স্বপ্ন প্রকৃত স্বপ্ন নয় বরং মানুষ ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্ন দেখে সেটাই প্রকৃত স্বপ্ন। সাধারণত মানুষ স্বপ্নে যা দেখে তা ক্ষণিকের জন্য।

উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৫)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top