Cadet College admission 2010 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি ২০১০ বাংলা প্রশ্নের উত্তর মালা
পূর্ণমান: ৪০
(ক) সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও: ১০×৩০=৩০
১. মাদার তেরেসা ভারতের কালীঘাটে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
(ক) নির্মল হৃদয়
(খ) প্রেমনিবাস
(গ) শান্তিনগর
(ঘ) মিশনারীজ চ্যারিটি
২. ‘অজমূর্খ’ এখানে ‘অজ’ কোন উপসর্গ?
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) বাংলা
(ঘ) বিদেশি
৩. ‘অতঃপর’ এর সঠিক উচ্চারণ কোনটি?
(ক) অতোপর
(খ) ওতোপর
(গ) অতপর
(ঘ) অতোপ্ পর্
৪. ‘পানি’ এর সঠিক সমার্থক শব্দ কোনটি?
(ক) নির
(খ) নীর
(গ) নীড়
(ঘ) নিড়
৫. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
(ক) গুরুগম্ভীর
(খ) শ্রুতিমধুর
(গ) সহজ
(ঘ) সরল
৬. ‘উকিল’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ফারসি
(খ) ফরাসি
(গ) আরবি
(ঘ) বাংলা
৭. কোনটি পূরণবাচক শব্দ?
(ক) পহেলা
(খ) ষোড়শ
(গ) ষোলই
(ঘ) প্রথম
৮. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি ব্যবহৃত হয়?
(ক) গণ
(খ) বৃন্দ
(গ) বর্গ
(ঘ) কুল
৯. কোনটি যৌগিক শব্দ?
(ক) দৌহিত্র
(খ) প্রবীণ
(গ) জলদি
(ঘ) তৈল
১০. আপন ভালো সবাই চায়। এখানে ‘ভালো’ কোন পদ?
(ক) বিশেষণ
(খ) ভাব বিশেষণ
(গ) বিশেষ্য
(ঘ) সর্বনাম
১১. কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম?
(ক) অন্য
(গ) যারা
(খ) আপনি
(ঘ) পর
১২. ‘ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’-এটি কোন কালের উদাহরণ?
(ক) সাধারণ বর্তমান
(খ) পুরাঘটিত অতীত
(গ) সাধারণ অতীত
(ঘ) পুরাঘটিত বর্তমান
১৩. ব্যাকরণের মূল ভিত্তি কী?
(ক) ধ্বনি
(খ) শব্দ
(গ) বাক্য
(ঘ) বর্ণ
১৪. ‘বারকোশ’ শব্দের অর্থ কী?
(ক) এক প্রকার খাদ্য
(খ) এক প্রকার যন্ত্র
(গ) এক প্রকার থালা
(ঘ) মেঝে ঢাকার জিনিস
১৫. কিসের জ্বালা সবাই আমরা সমান বুঝি?
(ক) দুঃখ-কষ্ট
(গ) যুদ্ধের যাতনা
(খ) ক্ষুধা-তৃষ্ণা
(ঘ) উপরের কোনোটিই নয়
১৬. কোন গাছের বাকল দিয়ে রং তৈরি হয়?
(ক) সুন্দরী
(গ) গরান
(খ) পশুর
(ঘ) বাইন
১৭. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পিলেপটকা
(খ) অবাক পৃথিবী
(গ) নকশী কাঁথার মাঠ
(ঘ) বলাকা
১৮. কোন বানানটি শুদ্ধ?
(ক) গিতাঞ্জলী
(খ) শ্রদ্ধাঞ্জলি
(গ) পূর্বাহ্ন
(ঘ) অপরাহ্ন
১৯. ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ কী?
২০. ‘শারি’ এর নরবাচক শব্দ কী?
২১. ‘ভীরু’ এর বিপরীত শব্দ কী?
২২. ‘সঞ্চয়’ এর বিপরীত শব্দ কী?
২৩. ‘পূর্বেই’ এর চলিত রূপ কী?
২৪. পৌনে তিনকে সংখ্যাবাচকে প্রকাশ কর।
২৫. পাপে বিরত হও। কোন কারক?
২৬. ‘তাসের ঘর’ বাগধারাটির অর্থ কী?
২৭. ‘সম্রাট’ এর নারীবাচক শব্দ কী?
২৮. ‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ কর।
২৯. সাধু ও চলিত ভাষায় মূল পার্থক্য কী?
(খ) “ধন্য মাগো জন্মেছি এই দেশে’- এ সম্পর্কে অনূর্ধ্ব দশটি বাক্য লেখ। ৫
(গ) ‘রিকশা’ সম্পর্কে দশটি বাক্য লেখ।
ক্যাডেট কলেজ ভর্তি ২০১০ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(ক) নির্মল হৃদয়।
২. (গ) বাংলা।
৩. (ঘ) অতোত্পর।
৪. (খ) নীর।
৫. (ক) গুরুগম্ভীর।
৬. (গ) আরবি।
৭. (খ) ষোড়শ।
৮. (ঘ) কুল।
৯. (ক) দৌহিত্র।
১০. (গ) বিশেষ্য।
১১. (গ) যারা।
১২. (ঘ) পুরাঘটিত বর্তমান।
১৩. (ক) ধ্বনি।
১৪. (গ) এক প্রকার থালা।
১৫. (খ) ক্ষুধা-তৃষ্ণা।
১৬. (খ) পশুর।
১৭. (ক) পিলেপটকা।
১৮. (খ) শ্রদ্ধাঞ্জলি।
১৯. আ + চর্য।
২০. শুক।
২১. সাহসী।
২২. অপচয়।
২৩. আগেই।
২৪. ২ সমস্ত ৪ এর ৩
২৫. অপাদান কারক।
২৬. ক্ষণস্থায়ী।
২৭. সম্রাজ্ঞী।
২৮. পিতৃ + আলয়।
২৯. ক্রিয়া ও সর্বনাম পদে।
(খ) ধন্য মাগো জন্মেছি এই দেশে
‘জননী জন্মভূমি স্বর্গাদপী গরীয়সী।’ জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। তার ধন-দৌলত, রূপ-ঐশ্বর্য থাক বা না থাক, তার কোলে প্রাণ জুড়ায়, মন স্নিগ্ধ হয়, জীবন ধন্য হয়। জননীর কাছে সন্তান যেমন তার শান্তি খুঁজে পায়, তেমনি জন্মভূমির কাছে আমরা পেতে পারি অনাবিল আনন্দ এবং সুখ। আমাদের জন্মভূমি বাংলাদেশ শত নদীর ধারায় স্নাত এক পুণ্যভূমি। বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন-
“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।”
(গ) রিকশা
রিকশা মনুষ্যবাহিত যাত্রীবাহী দ্বিচক্রযান বিশেষ। রিকশা জাপানি শব্দ। যদিও এ শব্দটির উৎপত্তি জাপানি শব্দ থেকে, কিন্তু তিন চাকাবিশিষ্ট যানটির ব্যাপক প্রচলন বাংলাদেশেই। এটিকে মধ্যবিত্তের বাহন বললেও অত্যুক্তি হয় না। বাংলাদেশে অন্যান্য যানবাহনের চেয়ে এটি সুলভ এবং শহরের অলিগলি, থানা, শহর এবং উন্নত গ্রামসহ যেকোনো জায়গায় রয়েছে অবাধ এর বিচরণ। অন্যান্য যানবাহনের তুলনায় এটিতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই। তবে এটি শহরের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি করে। বর্তমানে রিকশার প্রযুক্তিতে এসেছে বিশাল পরিবর্তন। গরিব, মধ্যবিত্ত এবং স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সকল শ্রেণির মানুষের জনপ্রিয় এই বাহনটির ব্যবহার সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। কারণ শহরের রাস্তাগুলোতে লাইসেন্সবিহীন রিকশা চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
